Salmos 63
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
দায়ূদের একটি গীত। যিহূদার প্রান্তরে তার অবস্থিতি কালীন।
1ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
আমি আন্তরিকভাবে তোমাকে সন্ধান করব;
আমার প্রাণ তোমার জন্য পিপাসিত
এবং আমার মাংস তোমার জন্য কামনা করে,
শুস্ক ও শ্রান্তিকর দেশ ও জল বিহীন।
2তাই আমি পবিত্রস্থানে তোমার দিকে
তাকিয়ে আছি তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখার জন্য।
3কারণ তোমার নিয়মের বিশ্বস্ততা আমার জীবন থেকেও উত্তম,
আমার ঠোঁট তোমার প্রশংসা করবে।
4তাই আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করব,
আমি তোমার নামে হাত উঠাবো।
5আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন মেদ ও মজ্জাতে হয়,
আমার মুখ আনন্দ পূর্ণ ঠোঁটে তোমার প্রশংসা করবে।
6আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি
এবং রাতের বেলায় তোমার বিষয় ধ্যান করি।
7কারণ তুমি আমাকে সাহায্য করেছ
এবং তোমার ডানার ছায়াতে আমি আনন্দ পাই।
8আমার প্রাণ তোমারকে জড়িয়ে আছে;
তোমার ডান হাত আমাকে সমর্থন করে।
9কিন্তু যারা আমার প্রাণের অনুধাবন করে
তারা পৃথিবীর নিম্নভাগে যাবে।
10তাদের হাতে তরোয়াল তুলে দেওয়া হবে,
তারা শিয়ালের খাবার হবে।
11কিন্তু রাজা ঈশ্বরের আনন্দ করবেন;
যে কেউ তাতে শপথ করে সে গর্ব করবে;
কারণ মিথ্যাবাদীদের মুখ বন্ধ হবে।
Você sabia?
Sede de Deus no deserto
- O título situa esta oração no período em que Davi estava no deserto de Judá. Essa paisagem árida fornece a imagem inicial de uma alma sedenta de Deus em uma terra seca e exausta.Fontes: o próprio texto bíblico
- A expressão 'vigílias da noite' refere-se à divisão antiga das horas noturnas para sentinelas e guardas, períodos durante os quais o autor meditava e orava em seu leito.Fontes: o próprio texto bíblico
- A declaração de que os inimigos se tornariam 'porção para raposas' reflete o destino de combatentes mortos e insepultos no deserto, cujos restos eram consumidos por animais carniceiros.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org