Salmos 64
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত।
1ঈশ্বর আমার রব শোন, আমার অভিযোগ শোনো;
আমার শত্রুদের ভয় থেকে আমার জীবন রক্ষা কর।
2অন্যায়কারীদের গোপন পরিকল্পনা
ও অন্যায়কারীদের অপরাধের থেকে আমাকে লুকিয়ে রাখো।
3তারা তলোয়ারের মত তাদের জিভ শাণিত করেছে;
তারা তাদের তীরগুলোতে তিক্ত কথা বলেছে।
4যাতে সিদ্ধ লোকের গোপন জায়গা থেকে তারা শিকার করতে পারে;
তারা হঠাৎ তাকে শিকার করে, ভয় করে না।
5তারা একটি মন্দ পরিকল্পনায় নিজেদের উৎসাহিত করে;
গোপনে ফাঁদ পাতবার জন্য পরামর্শ করে;
তারা বলে, “কে আমাদেরকে দেখবে?”
6তারা পাপিষ্ঠ পরিকল্পনা করে,
“তারা বলে আমরা শেষ করেছি,”
প্রত্যেকের অন্তর ভাব ও হৃদয় গভীর।
7কিন্তু ঈশ্বর তাদেরকে শিকার করবেন,
তারা হঠাৎ তীরের দ্বারা আহত হবে।
8তারা হোঁচট খাবে,
যেহেতু তাদের নিজস্ব জিভ তাদের বিরুদ্ধে;
যত লোক তাদেরকে দেখবে, সকলে মাথা নাড়বে।
9সব মানুষ ভয় পাবে
এবং ঈশ্বরের কাজ ঘোষণা করবে,
তারা কি করেছে সে বিষয়ে বিবেচনার সঙ্গে চিন্তা করবে।
10ধার্মিক লোকেরা সদাপ্রভুুতে আনন্দ করবে
এবং তাঁর মধ্যে আশ্রয় নেবে;
সমস্ত ন্যায়পরায়ণ হৃদয় তাঁর উপর গর্বিত হবে।

Você sabia?
Proteção contra tramas ocultas
- O salmo retrata o discurso maldoso por meio de imagens bélicas, comparando palavras destrutivas e calúnias a espadas afiadas e flechas disparadas de emboscadas secretas contra os inocentes.Fontes: o próprio texto bíblico
- O texto apresenta uma reversão poética: enquanto os ímpios conspiram em segredo e disparam flechas verbais, Deus intervém atingindo-os com flechas repentinas e voltando suas próprias palavras contra eles.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org