Nations Bible

Salmos 62

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

প্রধান বাদ্যকরের জন্য। যিদুথনের প্রণালীতে। একটি দায়ূদের গীত।

1আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করছে,

তাঁর থেকেই আসে আমার পরিত্রান।

2তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান;

তিনি আমার উচ্চ দূর্গ,

আমি অতিশয় বিচলিত হব না।

3কতক্ষণ তুমি একজন মানুষকে আক্রমণ করবে,

সে তাকে হত্যা করবে হেলে পরা ভিত্তি ও ভাঙ্গা বেড়ার মত?

4তারা কেবল তাদের সম্মানিয় অবস্হান থেকে

তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেয়;

তারা মিথ্যা কথা বলতে ভালবাসে;

তারা মুখে আশীর্বাদ দেয়,

কিন্তু অন্তরে অভিশাপ দেয়। সেলা

5আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;

কারণ তাঁর মধ্যেই আমার প্রত্যাশা।

6তিনি একা আমার শিলা

এবং আমার পরিত্রান;

তিনি আমার উচ্চ দূর্গ,

আমি অতিশয় বিচলিত হব না।

7ঈশ্বর আমার পরিত্রান

এবং আমার গৌরব;

ঈশ্বর আমার শক্তির শৈল

এবং আমার আশ্রয় ঈশ্বরের মধ্যে আছে।

8লোকরা সব দিন তাতে বিশ্বাস করে,

তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল;

ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা

9সামান্য লোকেরা বাস্প মাত্র

এবং গণ্যমান্য লোকেরা মিথ্যা;

তাদেরকে তুলোযন্ত্রে ওজন করা হবে;

তারা সর্ব বাস্প থেকে কম।

10তুমি নিপীড়ন বা ডাকাতে উপর বিশ্বাস কর না

এবং ধনের জন্য আশা কর না;

কারণ তাতে কোনো ফল ধরবে না;

তাদের উপর তোমার হৃদয় যাবে না।

11ঈশ্বর একবার বলেছেন,

দুই বার আমি এই কথা শুনেছি;

পরাক্রম ঈশ্বরেরই।

12আর প্রভু দয়া তোমার,

কারণ তুমিই প্রত্যেককে তার

কাজ অনুযায়ী ফল দিয়ে থাক।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Somente Deus como Rocha e Refúgio

  • O cabeçalho do salmo direciona o cântico ao regente do coro e o associa a Jedutum, um líder musical no antigo culto de Israel, bem como a Davi.Fontes: o próprio texto bíblico
  • Para destacar a fragilidade e a falsidade humanas, o salmista contrasta Deus como uma rocha e fortaleza inabaláveis com inimigos comparados a uma parede inclinada, uma cerca prestes a cair e um mero vapor pesado na balança.Fontes: o próprio texto bíblico
  • A expressão 'Deus falou uma vez; duas vezes ouvi isto' reflete um recurso poético hebraico comum, o paralelismo numérico progressivo, usado para enfatizar a certeza e a relevância de uma mensagem.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.