Nations Bible

Provérbios 28

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

1কেউ তাড়না না করলেও দুষ্ট পালায়;

কিন্তু ধার্মিকরা সিংহের মত সাহসিক।

2দেশের অধর্মে তার অনেক কর্তা হয়;

কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দিয়ে কর্তৃত্ব স্থায়ী হয়।

3যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে,

সে এমন ভাসিয়ে নিয়ে যাওয়া বৃষ্টির মত,

যার পরে খাবার থাকে না।

4ব্যবস্থা পালন না করা দুষ্টের প্রশংসা করে;

কিন্তু ব্যবস্থা পালনকারীরা দুষ্টদের প্রতিরোধ করে।

5দুরাচারেরা বিচার বোঝে না,

কিন্তু সদাপ্রভুর অন্বেষনকারীরা সকলই বোঝে।

6বরং সেই দরিদ্র লোক ভাল,

যে নিজের সিদ্ধতায় চলে,

তবু দ্বিপথগামী কুটিল লোক ধনী হলেও ভাল নয়।

7যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান ছেলে;

কিন্তু যে পেটুকদের সঙ্গী সে বাবার লজ্জাজনক।

8যে সুদ ও বৃদ্ধি নিয়ে নিজের ধন বাড়ায়,

সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।

9যে ব্যবস্থা শোনা থেকে নিজের কান সরিয়ে নেয়,

তার প্রার্থনাও ঘৃণাস্পদ।

10যে সরলদের কে খারাপ পথে নিয়ে ভ্রান্ত করে,

সে নিজের গর্তে নিজে পড়বে;

কিন্তু সাধুরা মঙ্গলের অধিকার পায়।

11ধনী নিজের চোখে জ্ঞানবান,

কিন্তু বুদ্ধিমান দরিদ্র তার পরীক্ষা করে।

12ধার্ম্মিকদের আনন্দে মহাগৌরব হয়,

কিন্তু দুষ্টদের উন্নতি হলেও লোকদের দেখতে পাওয়া যায় না।

13যে নিজের অধর্ম্ম সব ঢেকে রাখে,

সে কৃতকার্য্য হইবে না;

কিন্তু যে তা স্বীকার করে ত্যাগ করে,

সে করুণা পাবে।

14ধন্য সেই ব্যক্তি,

যে সব দিন মন্দ কাজ করতে ভয় করে;

কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়বে।

15যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক,

তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা।

16যে অধ্যক্ষের বুদ্ধির অভাব,

সে নিষ্ঠুর অত্যাচারী;

কিন্তু যে লোভ ঘৃণা করে,

সে দীর্ঘজীবী হবে।

17যে লোক মানুষের রক্তভারে ভারাক্রান্ত,

সে গর্ত পর্যন্ত পালাবে,

কেউ তাকে থাকতে না দিক।

18যে ন্যায়ের পথে চলে,

সে রক্ষা পাবে;

কিন্তু যে বিপথগামী দুই পথে চলে,

সে একটায় পড়বে।

19যে নিজের জমি চাষ করে,

সে যথেষ্ট খাবার পায়;

কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়য়,

তার যথেষ্ট কম হয়।

20বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাবে;

কিন্তু যে ধনী হবার জন্য

তাড়াতাড়ি করে, সে দন্ডিত হবে।

21মানুষের ওপর নির্ভর করা ভাল নয়,

এক টুকরো রুটীর জন্য অধর্ম্ম করাও ভাল নয়।

22যার চোখ মন্দ, সে ধনের চেষ্টায় ব্যস্ত থাকে;

সে জানে না যে, তার দ্রারিদ্রতা আসবে।

23কোনো লোককে যে তিরস্কার করে,

শেষে তাকে তিরস্কার করা হবে,

যে জিভে চাটুবাদ করে, সে নয়।

24যে বাবা মায়ের ধন চুরি করে বলে,

এ তো অধর্ম্ম নয়, সে ব্যক্তি ধ্বংসের পাত্র।

25যে বেশী আশা করে, সে ঝগড়ার সৃষ্টি করে,

কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে পুষ্ট হবে।

26যে নিজ হৃদয়কে বিশ্বাস করে,

সে নির্বোধ; কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাবে।

27যে দরিদ্রদের দিকে তাকিয়েও দান না করে,

সে অভিশপ্ত হবে, কিন্তু যে চোখ বন্ধ করে থাকে,

সে অনেক অভিশাপ পাবে।

28দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়;

তারা ধ্বংস হলে ধার্ম্মিকেরা বৃদ্ধি পায়।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Justiça, Liderança e Integridade

  • Provérbios 28 associa o bom governo à estabilidade social, observando que a rebelião política multiplica governantes, enquanto uma pessoa de discernimento mantém a ordem. O texto compara um governante ímpio e opressor sobre um povo indefeso a animais predadores, como um leão que ruge ou um urso que ataca.Fontes: o próprio texto bíblico
  • O capítulo destaca o vínculo vital entre a obediência à lei e a vida espiritual, alertando que fechar os ouvidos à lei torna até mesmo as orações detestáveis. Em contrapartida, aqueles que guardam a lei resistem ativamente à maldade e preservam o discernimento moral.Fontes: o próprio texto bíblico
  • Diversos provérbios tratam da justiça econômica, afirmando que a riqueza acumulada por meio de juros extorsivos e usura acabará nas mãos de quem é generoso com os pobres. O trabalho diligente na terra é valorizado em oposição à busca de ilusões de enriquecimento rápido.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.