Nations Bible

Provérbios 27

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

1কালকের বিষয়ে গর্ব কোরো না;

কারণ এক দিন কি উপস্থিত করবে,

তা তুমি জান না।

2অন্য লোকে তোমার প্রশংসা করুক,

তুমি নিজের মুখে কোরো না;

অন্য লোকে করুক,

তোমার নিজের ঠোঁট না করুক।

3পাথর ভারী ও বালিভারী,

কিন্তু নির্বোধ লোকের রাগ ঐ দুটোর থেকেও ভারী।

4ক্রোধ নিষ্ঠুর ও রাগ বন্যার মত,

কিন্তু ঈর্ষার কাছে কে দাঁড়াতে পারে?

5গোপন ভালবাসার থেকে প্রকাশ্যে তিরষ্কার ভালো।

6বন্ধুর প্রহার বিশ্বস্ততাযুক্ত,

কিন্তু শত্রুর চুম্বন অপরিমিত।

7যে মৌচাক পায়ের নিচে দলিত করে;

কিন্তু ক্ষুধার্তের কাছে তেতো জিনিস সব মিষ্টি।

8যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি,

তেমনি নিজের জায়গা থেকে ভ্রমণকারী মানুষ।

9সুগন্ধি তেল ও ধূপ হৃদয়কে আনন্দিত করে,

কিন্তু বন্ধুর মিষ্টতা তার উপদেশের থেকে ভালো।

10নিজের বন্ধুকে ও বাবার বন্ধুকে ছেড়ে দিও না;

নিজের বিপদের দিন ভাইয়ের ঘরে যেও না;

দূরের ভাইয়ের থেকে কাছের প্রতিবাসী ভাল।

11আমার পুত্র, জ্ঞানবান হও;

আমার হৃদয়কে আনন্দিত কর;

তাতে যে আমাকে টিটকারি দেয়,

তাকে উত্তর দিতে পারবো।

12সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়;

কিন্তু নির্বোধ লোকেরা আগে গিয়ে দন্ড পায়।

13যে অপরের জামিন হয়,

তার বস্ত্র নাও; যে বিজাতীয়ার জামিন হয়,

তার কাছে বন্ধক নাও।

14যে ভোরে উঠে উচ্চস্বরে

নিজের বন্ধুকে আশীর্বাদ করে,

তা তার পক্ষে অভিশাপরূপে ধরা হয়।

15ভারী বৃষ্টির দিনের ক্রমাগত বৃষ্টিপাত,

আর ঝগড়াটে স্ত্রী, এ উভয়ই এক।

16যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়

এবং তার ডান হাত তেল ধরে।

17লৌহ লৌহকে সতেজ করে,

তদ্রূপ মানুষ আপন মিত্রের মুখ সতেজ করে।

18যে ডুমুর গাছ রাখে, সে তার ফল খাবে;

যে নিজের প্রভুর সেবা করে,

সে সম্মানিত হবে।

19জলের মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,

তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।

20পাতালের ও ধ্বংসের জায়গায় তৃপ্তি নেই,

মানুষের অভিলাষা তৃপ্ত হয় না।

21রূপার জন্য মূষী ও সোনার জন্য হাফর,

আর মানুষ তার প্রশংসা দিয়ে পরীক্ষিত।

22যখন উখলিতে গোমের মধ্যে মুগুর দিয়ে অজ্ঞানকে কোট,

তখন তার অজ্ঞানতা দূর হবে না।

23তুমি নিজের মেষপালের অবস্থা জেনে নাও,

নিজের পশুপালে মনোযোগ দাও;

24কারণ ধন চিরস্থায়ী নয়,

মুকুট কি পুরুষানুক্রমে থাকে?

25ঘাস নিয়ে যাওয়ার পর নতুন ঘাস দেখা দেয়

এবং পর্বত থেকে ওষধ সংগ্রহ করা যায়।

26মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে,

ছাগলেরা জমির মূল্যের মত হবে;

27তোমার খাবারের জন্য,

তোমার পরিবারের খাবারের জন্য ছাগলেরা যথেষ্ট দুধ দেবে,

তোমার যুবতী দাসীদের প্রতিপালন করবে।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Amizade, Prudência e Diligência Diária

  • Provérbios 27 dá grande ênfase aos relacionamentos autênticos, contrastando os beijos enganosos de um inimigo com as feridas leais feitas por um amigo. O texto descreve a interação interpessoal construtiva com a célebre metáfora do ferro afiando o ferro, além de recomendar a ajuda de um vizinho próximo em vez de um parente distante em momentos de crise.Fontes: o próprio texto bíblico
  • O capítulo utiliza ilustrações práticas tiradas de ofícios e da vida doméstica da antiguidade, como o refino de prata e ouro no cadinho e no forno, a moagem de grãos com almofariz e pilão, e a observação do próprio reflexo na água.Fontes: o próprio texto bíblico
  • A seção final descreve a realidade sazonal de uma economia agropastoril. O texto incentiva a supervisão cuidadosa dos rebanhos e manadas, lembrando que riquezas e coroas reais não duram para sempre, enquanto o cuidado diligente da terra e dos animais garante vestimentas, leite de cabra e alimento para a casa.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.