Nations Bible

Provérbios 29

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

1যে বারবার অনুযুক্ত হয়েও ঘাড় শক্ত করে,

সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতীকার হবে না।

2ধার্ম্মিকেরা বাড়লে প্রজারা আনন্দ করে,

কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে প্রজারা শোকার্ত হয়।

3যে প্রজ্ঞা ভালবাসে, সে বাবার আনন্দজনক হয়;

কিন্তু যে বেশ্যাতে আসক্ত হয়, তার ধন নষ্ট হবে।

4রাজা ন্যায় বিচার করে দেশ প্রতিষ্ঠা করেন;

কিন্তু উপহার প্রিয় তা লন্ডভন্ড করে।

5যে ব্যক্তি নিজের প্রতিবেশীর তোষামোদ করে,

সে তার পায়ের নীচে জাল পাতে।

6দুর্বৃত্তের অধর্মে ফাঁদ থাকে,

কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে।

7ধার্মিক দীনহীনদের বিচার বোঝে;

দুষ্ট লোক জ্ঞান বোঝে না।

8নিন্দাপ্রিয়েরা নগরে আগুন লাগিয়ে দেয়;

কিন্তু জ্ঞানবানেরা রাগ ফিরিয়ে দেয়।

9অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে,

সে রাগ করুক কি হাঁসুক,

কিছুই শান্তি হয় না।

10রক্তপাতকারীরা সিদ্ধ লোককে ঘৃণা করে;

আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে।

11নির্বোধ নিজের সব রাগ প্রকাশ করে,

কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে রাগ কমায়।

12যে শাসনকর্ত্তা মিথ্যা কথায় কান দেয়,

তার পরিচারকেরা সকলে দুষ্ট।

13দরিদ্র ও উপদ্রবী এক সঙ্গে মেলে;

সদাপ্রভু উভয়েরই চোখ আলোকিত করেন।

14যে রাজা বিশ্বস্তভাবে দীনহীনদের বিচার করেন,

তাঁর সিংহাসন চিরকাল স্থির থাকবে।

15দন্ড ও তিরস্কার প্রজ্ঞা দেয়;

কিন্তু অশাসিত বালক মায়ের লজ্জাজনক।

16দুষ্টরা বাড়লে অধর্ম্ম বাড়ে;

কিন্তু ধার্মিকরা তাদের পতন দেখবে।

17তোমার ছেলেকে শাস্তি দাও,

সে তোমাকে শান্তি দেবে,

সে তোমার প্রাণকে আনন্দিত করবে।

18দর্শনের অভাবে প্রজারা উচ্ছৃঙ্খল হয়;

কিন্তু যে ব্যবস্থা মানে,

সে ধন্য হয়।

19বাক্য দিয়ে দাসের শাসন হয় না,

কারণ সে বুঝলেও কথা মানবে না।

20তুমি কি হটকারী লোককে দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।

21যে দাসকে ছোট বেলা থেকে সুন্দর ভাবে প্রতিপালন করে,

শেষে সেই দাস তার ছেলে হয়ে ওঠে।

22রাগী লোক ঝগড়া সৃষ্টি করে,

রাগী লোক অনেক অধর্ম্ম করে।

23মানুষের অহঙ্কার তাকে নীচে নামাবে,

কিন্তু কোমল হৃদয়ের লোক সম্মান পাবে।

24চোরের অংশীদার নিজের প্রাণকে ঘৃণা করে;

সে দিব্যি করাবার কথা শোনে,

কিন্তু কিছু বলে না।

25লোক-ভয় ফাঁদের মত;

কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে,

সে উচ্চে স্থাপিত হবে।

26অনেকে শাসনকর্ত্তার অনুগ্রহ খোঁজে;

কিন্তু মানুষের বিচার সদাপ্রভু থেকেই হয়।

27অন্যায়কারী ব্যক্তি ধার্ম্মিকদের ঘৃণাস্পদ;

আর সরল আচরণকারী দুষ্টের ঘৃণাস্পদ।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Justiça, Governo e Autodomínio

  • Provérbios 29 vincula repetidamente o bem-estar da sociedade ao governo justo, observando que o povo se alegra quando os justos governam, mas geme sob líderes ímpios. O rei que julga os pobres com equidade e mantém a justiça estabiliza a terra, enquanto governantes que dão ouvidos a mentiras corrompem seus oficiais.Fontes: o próprio texto bíblico
  • O capítulo destaca a importância da orientação moral e da disciplina, observando que, sem visão ou revelação, o povo se desvia, ao passo que guardar a Lei traz bem-aventurança. Esse princípio de instrução e correção também é aplicado diretamente ao lar e à criação dos filhos.Fontes: o próprio texto bíblico
  • O autodomínio na fala e nas emoções é um tema central: enquanto o tolo descarrega toda a sua ira e fala precipitadamente, o sábio a retém. O texto adverte que o orgulho abate o ser humano, mas o espírito humilde alcança a honra.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.