Salmos 72
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
একটি গীত শলোমনের।
1ঈশ্বর, তোমার রাজাকে তোমার ধার্মিক নিয়ম প্রদান কর,
রাজপুত্রকে তোমার ন্যায়পরায়ণতা প্রদান কর।
2তিনি ধার্ম্মিকতায় তোমার লোকেদের
এবং ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন।
3পর্বতেরা ধার্ম্মিকতা দ্বারা লোকেদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।
4তিনি দুঃখী লোকেদের বিচার করবেন,
তিনি দরিদ্র সন্তানদের রক্ষা করবেন
এবং অত্যাচারীদের ভেঙে ফেলবেন।
5যতদিন সূর্য্য থাকবে
এবং যতদিন চাঁদ থাকবে, সে চাঁদ
এবং সূর্য্যের সঙ্গে বংশপরাম্পরার সাথে বাস করবে।
6মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন,
পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন।
7তাঁর দিনের ধার্মিক লোক উন্নত হবে,
চাঁদের কাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।
8তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত
এবং এক নদী থেকে অপর পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রভুত্ব করবেন।
9তাঁর সামনে প্রান্তরের বাসিন্দারা নত হবে,
তাঁর শত্রুরা ধূলো চাটবে।
10তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজারা নৈবেদ্য আনবেন;
শিবা ও সবার রাজারা উপহার দেবেন।
11প্রকৃত পক্ষে, রাজারা তাঁর কাছে প্রণিপাত করবেন;
সব জাতি তাঁর দাস হবে।
12কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন
এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন।
13তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন।
তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন।
14তিনি নির্যাতন ও অত্যাচারের থেকে তাদের প্রাণ মুক্ত করবেন
এবং তাঁর দৃষ্টিতে তাদের জীবন বহুমূল্য হবে
15আর তারা জীবিত থাকবে
ও তাকে শিবার সোনা দান করা হবে,
লোকে তার জন্য সবদিন প্রাথর্না করবে,
সমস্ত দিন তাঁর ধন্যবাদ করবে।
16দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে,
তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে
এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে।
17তাঁর নাম চিরকাল থাকবে;
সূর্য্য থাকা পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে;
মানুষেরা তাতে আশীর্বাদ পাবে;
সমস্ত জাতি তাকে ধন্য ধন্য বলবে।
18ধন্য সদাপ্রভুু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর;
কেবল তিনিই আশ্চর্য্য কাজ করেন।
19তাঁর গৌরবের নাম চিরকাল ধন্য;
তাঁর মহিমায় সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক।
আমেন এবং আমেন।
20যিশয়ের ছেলে দায়ূদের প্রার্থনা সব সমাপ্ত হল।

Você sabia?
Uma oração real por justiça e paz universal
- O salmo menciona regiões distantes para ilustrar o tributo universal prestado ao rei justo: Társis (identificada como um porto ocidental distante na Espanha), Sabá (um reino no sul da Arábia famoso por sua riqueza e comércio de ouro e especiarias) e Sebá (situada no nordeste da África).Fontes: o próprio texto bíblico · Tarshish · Sheba · Seba
- O texto termina com a declaração de que se encerram as orações de Davi, filho de Jessé, assinalando o encerramento formal do segundo livro do Saltério. Jessé era um habitante de Belém e pai de oito filhos, dos quais Davi era o mais novo.Fontes: o próprio texto bíblico · David · Jesse
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Euphrates · Hoje: Euphrates River · 31.004, 47.442 · versículo 8
- Sheba · 15.348, 44.206 · versículos 10, 15
- Lebanon · 33.540, 35.584 · versículo 16
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org