Salmos 71
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
1সদাপ্রভুু আমি তোমার মধ্যে আশ্রয় নিই;
আমাকে কখনও লজ্জিত হতে দিও না।
2আমাকে উদ্ধার করো
এবং ধার্মিকতার মধ্যে আমাকে রক্ষা কর;
আমার প্রতি কান দাও এবং আমার রক্ষা কর।
3তুমি আমার আশ্রয়ে শৈল হবে,
যেখানে আমি সবদিন যেতে পারি;
তুমি আমার রক্ষা করতে আজ্ঞা করেছ;
কারণ তুমিই আমার শৈল এবং আমার দূর্গ।
4আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর,
দুষ্টদের হাত থেকে
এবং অন্যায়কারী নিষ্ঠুরতার হাত থেকে।
5কারণ, প্রভু, তুমিই আমার আশা;
তুমি ছোটবেলা থেকেই আমার বিশ্বাসভূমি।
6গর্ভ থেকেই তোমার উপরেই আমার আশ্রয়;
মায়ের জঠর থেকেই তুমিই আমাকে নিয়েছ;
আমি সবদিন তোমারই প্রশংসা করি।
7আমি অনেকের দৃষ্টিতে উদাহরণ স্বরূপ;
তুমি আমার দৃঢ় আশ্রয়।
8আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে
এবং সমস্ত দিন তোমার সম্মান করবো।
9বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ কর না,
আমার শক্তি ক্ষয় পেলেও আমাকে ছেঁড়ো না।
10কারণ আমার শত্রুরা আমার বিষয়ে কথা বলে,
আমার জীবনের উপরে যাদের চোখ,
তারা একত্র পরিকল্পনা করে।
11তারা বলে, ঈশ্বর তাকে ত্যাগ করেছেন,
দৌড়ে তাকে ধর, কারণ রক্ষা করার কেউ নেই।
12ঈশ্বর আমার থেকে দূরে যেও না;
আমার ঈশ্বর, আমার সাহায্য করতে ত্বরা কর।
13তারা লজ্জিত ও ক্ষয়প্রাপ্ত হোক,
যারা আমার জীবনের প্রতিকূলে;
তারা তিরস্কারে ও অপমানে আচ্ছন্ন হোক,
যারা আমার ক্ষতির চেষ্টা করে।
14কিন্তু আমি সবদিন আশা করব
এবং অধিক আমি তোমার আরও প্রশংসা করব।
15আমার মুখ তোমার ধার্মিকতার বিষয় বর্ণনা করবে
এবং তোমার পরিত্রান সমস্ত দিন বর্ণনা করবে,
যেহেতু আমি তা বুঝিনা।
16আমি প্রভু সদাপ্রভুুর পরাক্রমের কাজ সব উল্লেখ করব;
আমি তোমার, কেবল তোমারই ধার্ম্মিকতা উল্লেখ করব।
17ঈশ্বর, তুমি যৌবনকালে থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ;
আর এ পর্যন্ত আমি তোমার সুন্দর কাজকে প্রচার করেছি।
18প্রকৃত পক্ষে, ঈশ্বর বৃদ্ধ বয়স
এবং পাকাচুলের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ কর না,
আমি এই সব লোককে তোমার বাহুবল
ও ভাবি বংশধরদের কাছে তোমার পরাক্রমের কথা ঘোষণা করি।
19ঈশ্বর, তোমার ধার্মিককথা উচ্চ পর্যন্ত;
তুমি মহৎ কাজ করেছ; ঈশ্বর,
তোমার মত কে আছে?
20তুমি আমাদেরকে অনেক সংকট ও বিপদের প্রদর্শন করেছ,
তুমি ফিরে আমাকে পুনরাই জীবিত কর,
পৃথিবীর গভীরতা থেকে আবার উঠাও।
21তুমি আমার সম্মান বৃদ্ধি করেছ;
ফিরিয়ে আমাকে সান্ত্বনা দাও।
22আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করব,
কারণ তোমার বিশ্বাসযোগ্যতার জন্য,
আমার ঈশ্বর, বীণা যন্ত্রে তোমার উদ্দেশ্যে সঙ্গীত করব।
23তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবার দিনের
আমার ঠোঁট আনন্দ গান করবে
এবং আমরা প্রাণও করবে, যা তুমি মুক্ত করেছ।
24আমার জিভ সমস্ত দিন তোমার ধার্মিককথার বিষয়ে বলে,
কারণ তারা লজ্জিত এবং হতাশ হয়েছে,
যারা আমার ক্ষতি করার চেষ্টা করে।

Você sabia?
Uma Oração de Fé na Velhice
- O Salmo 71 é estruturado a partir da perspectiva de um crente idoso que reflete sobre uma vida inteira de confiança em Deus desde o nascimento e a juventude. O autor pede a Deus que não o rejeite nem o desampare no momento em que suas forças físicas se esgotam diante de adversários.Fontes: o próprio texto bíblico
- Uma motivação central para o pedido de livramento do salmista é intergeracional: ele deseja continuar vivendo para proclamar o poder e os feitos maravilhosos de Deus à geração seguinte. O salmo culmina em votos de louvor público acompanhado por instrumentos de cordas, como a harpa e a lira.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org