Nations Bible

Salmos 145

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

প্রশংসা সঙ্গীত দায়ূদের।

1আমি তোমার উচ্চ প্রশংসা করব,

আমার ঈশ্বর, রাজা;

আমি অনন্তকাল তোমার নামের মহিমা কীর্তন করব।

2প্রতিদিন আমি তোমার মহিমা কীর্তন করব,

আমি অনন্তকাল তোমার নামের প্রশংসা করব।

3সদাপ্রভুু মহান এবং অত্যন্ত প্রশংসনীয়;

তাঁর মহিমা জ্ঞানের অতীত।

4বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে

তোমার কাজের প্রশংসা করবে

এবং তোমার পরাক্রমের কাজ প্রচার করবে,

5তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে

ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব।

6তারা তোমার ক্ষমতা মহৎ কাজের কথা বলবে,

আমি তোমার মহিমার কথা ঘোষণা করব।

7তারা তোমার উচ্ছ্বসিত ধার্মিকতার কথা ঘোষণা করবে,

তারা গান গাবে তোমার ধার্মিকতার সম্বন্ধে।

8সদাপ্রভুু করুণাময় এবং ক্ষমাপূর্ণ,

ক্রোধে ধীর এবং দয়াতে মহান।

9সদাপ্রভুু সকলের পক্ষে মঙ্গলময়,

তাঁর কোমল করুণা তাঁর করা সব কাজের ওপরে আছে।

10তুমি সব যা করেছ তার জন্য তাঁকে ধন্যবাদ দেবে,

সদাপ্রভুু এবং তোমার বিশ্বস্তরা তোমাকে ধন্যবাদ দেবে।

11তারা তোমার রাজ্যের গৌরব করবে

এবং তোমার শক্তির কথা বলে।

12তারা মানবজাতি কে জানাতে পারবে ঈশ্বরের পরাক্রমের সব কাজ

এবং তাঁর রাজ্যের ঐশ্বর্য্যময় জাঁকজমক।

13তোমার রাজ্য একটা চিরস্থায়ী রাজ্য

এবং তোমার কর্তৃত্ব বংশপরস্পর স্থায়ী।

14সদাপ্রভুু পতনোম্মুখ সবাইকে সহায়তা করেন,

অবনত সবাইকে ওপরে ওঠান।

15সবার চোখ তোমার জন্য অপেক্ষা করে,

তুমি তাদেরকে ঠিক দিনের তাদের খাবার দিচ্ছ।

16তুমি তোমার হাত মুক্ত করে রাখ

এবং প্রত্যেক জীবন্ত প্রাণীর ইচ্ছা পূরণ কর।

17সদাপ্রভুু তাঁর সব পথে ধার্মিক

এবং তিনি তাঁর সব কাজে করুণাময়।

18সদাপ্রভুু সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে,

যারা তাঁকে বিশ্বাসযোগ্যতায় ডাকে।

19যারা তাঁকে সম্মান করে তিনি তাদের ইচ্ছা পূরন করেন;

তিনি তাদের কান্না শোনেন

এবং তাদের রক্ষা করেন।

20সদাপ্রভুু সবার প্রতি লক্ষ্য রাখেন যারা তাঁকে প্রেম করে,

কিন্তু দুষ্টদের সবাইকে ধ্বংস করবেন।

21আমার মুখ সদাপ্রভুুর প্রশংসা করবে;

সব জাতি যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের ধন্যবাদ করুক।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Um Cântico de Louvor a um Reino Eterno

  • O Salmo 145 é intitulado como um salmo de louvor atribuído a Davi, enfatizando o dever de cada geração de proclamar as obras poderosas e o esplendor divino à geração seguinte.Fontes: o próprio texto bíblico
  • O salmo destaca o cuidado universal de Deus por toda a criação, descrevendo como todos os seres vivos dependem Dele para o seu sustento, enquanto Ele sustenta os que caem e Se achega aos que O invocam em verdade.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.