Salmos 144
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
দায়ূদের সঙ্গীত।
1ধন্য সদাপ্রভুু, আমার শৈল,
যিনি আমার হাতকে যুদ্ধ শেখান
এবং আমার আঙ্গুলগুলো যুদ্ধের জন্য।
2তুমি আমার বিশ্বস্ত চুক্তি
এবং আমার দয়া স্বরূপ ও আমার দূর্গ,
আমার উচ্চদূর্গ এবং আমার উদ্ধার কর্তা;
আমার ঢাল এবং যার আমি শরনাগত;
যিনি তার জাতিদের আমার অধীনে পরাজিত করেন।
3সদাপ্রভুু, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও?
মানুষের সন্তানমানবজাতি কি যে তুমি তার সম্বন্ধে চিন্তা কর?
4মানুষ নিঃশ্বাসের মত,
তার আয়ু ছায়ার মত চলে যায়।
5কারণ আকাশমণ্ডল নিচু কর
এবং নামিয়ে আন, সদাপ্রভুু;
পর্বতকে স্পর্শ কর, তাদের ধোঁয়া কর।
6বিদ্যুতের চমক পাঠাও
এবং আমার শত্রুদের ছিন্নভিন্ন কর,
তোমার বান ছোড়ো
এবং পরাজিত করে পিছনে পাঠাও।
7ওপর থেকে তোমার হাত বাড়াও;
আমাকে উদ্ধার কর জলরাশি থেকে,
রক্ষা কর বিজাতি-সন্তানদের থেকে।
8তাদের মুখ মিথ্যা কথা বলে
এবং তাদের ডান হাত মিথ্যা।
9আমি তোমার উদ্দেশ্যে নতুন গান গাব,
ঈশ্বর; দশটা তারযুক্ত বাঁশী নিয়ে তোমার প্রশংসা গান গাব।
10তুমি রাজাদের ত্রাণকর্ত্তা;
তুমি মন্দ তরোয়াল থেকে তোমার দাস দায়ূদকে উদ্ধার করেছিলে।
11আমাকে উদ্ধার কর
এবং বিজাতিদের হাত থেকে মুক্ত কর,
যাদের মুখ প্রতারণার কথা বলে,
যাদের ডান হাত মিথ্যার কাজ করে।
12আমাদের ছেলেরা যেন গাছের চারার মত
যারা তাদের যৌবনে পূর্ণ আকারে বেড়ে ওঠে
এবং আমাদের মেয়েরা বাঁকা কোনের থামের মত
যেন প্রাসাদের ওগুলো।
13আমাদের ভান্ডার সব যেন পূর্ণ
নানা রকম উত্পাদিত দ্রব্যে
এবং আমাদের মেষরা যেন আমাদের মাঠে হাজার হাজার
এবং দশ হাজার বাচ্চা প্রসব করে;
14তারপর আমাদের বলদ হবে অনেক তরুণ।
কেউ দেওয়াল ভেঙে আসবে না; কেউ বাইরে যাবেনা
এবং আমাদের রাস্তায় কেউ হৈ চৈ করবেনা।
15ধন্য সে জাতি যে এরূপ আশীর্বাদযুক্ত;
সুখী সে লোক যাদের ঈশ্বর সদাপ্রভু।

Você sabia?
A oração de um rei por libertação e prosperidade
- O salmo é atribuído a Davi, que combina súplicas por libertação militar com louvor musical, prometendo cantar um cântico novo a Deus ao som de uma harpa de dez cordas.Fontes: David · o próprio texto bíblico
- O texto reflete sobre a fragilidade humana, descrevendo o homem como um sopro e a vida humana como uma sombra passageira em contraste com a majestade e o poder divinos.Fontes: o próprio texto bíblico
- A seção final vislumbra a segurança da comunidade e a fartura agrícola, pedindo filhos vigorosos, celeiros cheios, rebanhos que se multiplicam e cidades com muros intactos, livres de invasões ou cativeiro.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org