Proverbios 15
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1বিনীত উত্তর ক্রোধ প্রশমিত করে,
কিন্তু রূঢ় কথাবার্তা ক্রোধ জাগিয়ে তোলে।
2জ্ঞানবানদের জিভে জ্ঞান শোভা পায়,
কিন্তু মূর্খদের মুখ থেকে মূর্খতা প্রবাহিত হয়।
3সদাপ্রভুর চোখ সর্বত্র আছে,
দুষ্ট ও সুজন, উভয়ের উপরেই তাঁর দৃষ্টি আছে।
4তুষ্টিকর জিভ জীবনবৃক্ষ,
কিন্তু স্বেচ্ছাচারী জিভ আত্মাকে পিষে ফেলে।
5মূর্খ তার মা-বাবার শাসন পদদলিত করে,
কিন্তু যে সংশোধনে মনযোগ দেয় সে বিচক্ষণতা দেখায়।
6ধার্মিকদের বাড়িতে মহাধন থাকে,
কিন্তু দুষ্টদের উপার্জন সর্বনাশ ডেকে আনে।
7জ্ঞানবানদের ঠোঁট জ্ঞান ছড়ায়,
কিন্তু মূর্খদের হৃদয় ন্যায়নিষ্ঠ নয়।
8সদাপ্রভু দুষ্টদের বলিদান ঘৃণা করেন,
কিন্তু ন্যায়পরায়ণদের প্রার্থনা তাঁকে সন্তুষ্ট করে।
9সদাপ্রভু দুষ্টদের পথ ঘৃণা করেন,
কিন্তু যারা ধার্মিকতার পশ্চাদ্ধাবন করে তিনি তাদের ভালোবাসেন।
10যে সঠিক পথ ত্যাগ করেছে তার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করে আছে;
যে সংশোধন ঘৃণা করে সে মারা যাবে।
11মৃত্যু ও বিনাশ সদাপ্রভুর দৃষ্টিগোচর—
তবে মানবমন আরও কত না বেশি দৃষ্টিগোচর!
12বিদ্রুপকারীরা সংশোধন ক্ষতিকর মনে করে,
তাই তারা জ্ঞানবানদের এড়িয়ে চলে।
13আনন্দিত অন্তর মুখকে প্রসন্ন করে তোলে,
কিন্তু মানসিক যন্ত্রণা আত্মাকে পিষে ফেলে।
14বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে,
কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে।
15নিপীড়িতদের পক্ষে জীবনের সব দিনই বাজে,
কিন্তু আনন্দিত অন্তর সর্বদাই ভোজে মেতে থাকে।
16অশান্তি নিয়ে মহাধন ভোগ করার চেয়ে
সদাপ্রভুর ভয়ের সঙ্গে অল্প কিছু থাকাই ভালো।
17ঘৃণার মনোভাব নিয়ে আমিষ খাবার পরিবেশন করার চেয়ে
ভালোবাসা দেখিয়ে সামান্য পরিমাণে নিরামিষ খাবার খাওয়ানো ভালো।
18বদরাগি লোক বিরোধ বাধিয়ে দেয়,
কিন্তু ধৈর্যশীল লোক বিবাদ শান্ত করে।
19অলসদের পথে কাঁটার বাধা থাকে,
কিন্তু ন্যায়পরায়ণদের পথ রাজপথবিশেষ।
20জ্ঞানবান ছেলে তার বাবার মনে আনন্দ এনে দেয়,
কিন্তু মূর্খ মানুষ তার মাকে অবজ্ঞা করে।
21যার কোনও বুদ্ধি নেই, মূর্খতাই তাকে আনন্দ দেয়,
কিন্তু যে বিচক্ষণ সে সোজা পথে চলে।
22পরামর্শের অভাবে সব পরিকল্পনা ব্যর্থ হয়,
কিন্তু মন্ত্রণাদাতাদের সংখ্যা বেশি হলে সেগুলি সফল হয়।
23সঠিক উত্তর দিয়ে মানুষ আনন্দ পায়,
ও সঠিক সময়ে বলা কথা কতই না প্রশংসনীয়।
24বিচক্ষণদের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী
যেন তাদের পাতালে যেতে না হয়।
25সদাপ্রভু অহংকারীদের বাড়ি ধূলিসাৎ করে দেন,
কিন্তু বিধবাদের সীমানার পাথর তিনি স্বস্থানে অটুট রাখেন।
26সদাপ্রভু দুষ্টদের ভাবনাচিন্তাকে ঘৃণা করেন,
কিন্তু তাঁর দৃষ্টিতে অনুগ্রহকারী কথাবার্তা বিশুদ্ধ বলে বিবেচিত হয়।
27লোভী মানুষেরা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে,
কিন্তু যে ঘুস দেওয়া-নেওয়া ঘৃণা করে, সে জীবিত থাকে।
28ধার্মিকদের অন্তর এর উত্তর মাপে,
কিন্তু দুষ্টদের মুখ দিয়ে অনিষ্ট প্রবাহিত হয়।
29সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে সরে থাকেন,
কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন।
30দূতের চোখের আলো হৃদয়ে আনন্দ এনে দেয়,
ও শুভ সংবাদ অস্থির পক্ষে স্বাস্থ্যস্বরূপ।
31যে জীবনদানকারী সংশোধনে মনোযোগ দেয়
সে জ্ঞানবানদের সঙ্গে বসবাস করবে।
32যারা শাসন অমান্য করে তারা নিজেদেরই ঘৃণা করে,
কিন্তু যে সংশোধনে মনোযোগ দেয় সে বুদ্ধি-বিবেচনা লাভ করে।
33প্রজ্ঞার নির্দেশ হল সদাপ্রভুকে ভয় করা,
ও সম্মানের আগে আসে নম্রতা।
¿Sabías que…?
El Habla, la Sabiduría y la Paz Interior
- Proverbios 15 pone un fuerte énfasis en el poder de las palabras, contrastando las respuestas suaves que calman la contienda con el habla áspera y perversa que provoca ira y quebranta el espíritu.Fuentes: el propio texto bíblico
- El capítulo resalta que la paz hogareña y la integridad valen más que la riqueza material, al señalar que es mejor una comida sencilla de verduras donde hay amor que un buey engordado acompañado de odio.Fuentes: el propio texto bíblico
- El autor hace referencia al Seol y al Abadón, las profundidades del mundo de los muertos, para mostrar que nada está oculto ante Dios, quien conoce por completo el corazón humano.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org