Nations Bible

Proverbios 14

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

1জ্ঞানবতী মহিলা তার বাড়ি গেঁথে তোলে,

কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তার বাড়ি ভেঙে ফেলে।

2যে সদাপ্রভুকে ভয় করে সে সৎভাবে চলে,

কিন্তু যারা তাঁকে অবজ্ঞা করে তারা তাদের পথে সর্পিল।

3মূর্খের মুখ দিয়ে অহংকারের বাক্যবাণ বর্ষিত হয়,

কিন্তু জ্ঞানবানদের ঠোঁট তাদের রক্ষা করে।

4বলদ না থাকলে জাবপাত্রও পরিষ্কার থাকে,

কিন্তু বলদের ক্ষমতাতেই প্রচুর ফসল উৎপাদন হয়।

5বিশ্বস্ত সাক্ষী প্রতারণা করে না,

কিন্তু মিথ্যাসাক্ষী মিথ্যা কথা উগরে দেয়।

6বিদ্রুপকারীরা প্রজ্ঞার খোঁজ করে ও কিছুই খুঁজে পায় না,

কিন্তু বিচক্ষণদের কাছে জ্ঞান সহজলভ্য হয়।

7মূর্খের কাছ থেকে দূরে সরে থাকো,

কারণ তাদের ঠোঁটে তুমি জ্ঞান খুঁজে পাবে না।

8বিচক্ষণ ব্যক্তিদের প্রজ্ঞাই তাদের পথের দিশা নির্দেশ দেয়,

কিন্তু মূর্খদের মূর্খতাই হল প্রতারণা।

9পাপের জন্য কাউকে ক্ষতিপূরণ করতে দেখে মূর্খ ব্যঙ্গবিদ্রুপ করে,

কিন্তু ন্যায়পরায়ণদের কাছে মঙ্গলকামনা পাওয়া যায়।

10প্রত্যেক অন্তঃকরণ তার নিজের জ্বালা জানে,

আর কেউ তার আনন্দের ভাগী হতে পারে না।

11দুষ্টদের বাড়ি ধ্বংস হয়ে যাবে,

কিন্তু ন্যায়পরায়ণদের তাঁবু উন্নতি লাভ করবে।

12একটি পথ আছে যা সঠিক বলে মনে হয়,

কিন্তু শেষ পর্যন্ত তা মৃত্যুর দিকে নিয়ে যায়।

13অট্টহাসির মধ্যেও হৃদয়ে ব্যথা হতে পারে,

ও আনন্দ শেষ পর্যন্ত বিষাদে পরিণত হতে পারে।

14অবিশ্বাসীরা তাদের আচরণের জন্য প্রাপ্য ফলভোগ করবে,

ও সৎলোকেরা তাদের আচরণের জন্য পুরস্কৃত হবে।

15অনভিজ্ঞ মানুষ সব কথাই বিশ্বাস করে,

কিন্তু বিচক্ষণ লোকেরা খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেয়।

16জ্ঞানবানেরা সদাপ্রভুকে ভয় করে ও মন্দকে এড়িয়ে চলে,

কিন্তু মূর্খেরা উগ্রস্বভাব অথচ নিরাপদ বোধ করে।

17বদরাগি লোক মূর্খের মতো কাজ করে,

ও যে দুষ্ট ফন্দি আঁটে সে ঘৃণিত হয়।

18অনভিজ্ঞ লোকেরা উত্তরাধিকারসূত্রে মূর্খতা লাভ করে,

কিন্তু বিচক্ষণেরা জ্ঞান-মুকুটে বিভূষিত হয়।

19অনিষ্টকারীরা সুজনদের সামনে,

এবং দুষ্টেরা ধার্মিকদের দরজায় এসে মাথা নত করবে।

20দরিদ্রেরা তাদের প্রতিবেশীদের দ্বারাও অবজ্ঞাত হয়,

কিন্তু ধনবানদের প্রচুর বন্ধু থাকে।

21প্রতিবেশীকে অবজ্ঞা করা হল পাপ,

কিন্তু ধন্য সেই জন যে অভাবগ্রস্তদের প্রতি দয়া দেখায়।

22যারা অনিষ্টের চক্রান্ত করে তারা কি বিপথগামী হয় না?

কিন্তু যারা মঙ্গলের পরিকল্পনা করে তারা ভালোবাসা ও বিশ্বস্ততা লাভ করে।

23সব কঠোর পরিশ্রমই লাভের মুখ দেখে,

কিন্তু নিছক কথাবার্তা শুধু দারিদ্রই নিয়ে আসে।

24জ্ঞানবানদের ধন তাদের মুকুট,

কিন্তু মূর্খদের মূর্খতা মূর্খতাই উৎপন্ন করে।

25সত্যবাদী সাক্ষী প্রাণরক্ষা করে,

কিন্তু মিথ্যাসাক্ষী বিশ্বাসঘাতক হয়।

26যারা সদাপ্রভুকে ভয় করে তাদের কাছে এক নিরাপদ দুর্গ আছে,

ও তাদের সন্তানদের জন্যও তা এক আশ্রয়স্থান হবে।

27সদাপ্রভুর ভয় জীবনের উৎস,

যা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে ফিরিয়ে আনে।

28বিশাল জনসংখ্যা রাজার গরিমা,

কিন্তু প্রজার অভাবে রাজপুরুষের সর্বনাশ হয়।

29যে ধৈর্যশীল সে অত্যন্ত বিচক্ষণ,

কিন্তু যে বদরাগি সে মূর্খতাই প্রকাশ করে ফেলে।

30শান্ত হৃদয় দেহকেও সুস্থ রাখে,

কিন্তু ঈর্ষা অস্থির পচনস্বরূপ।

31যে দরিদ্রদের শোষণ করে সে তাদের সৃষ্টিকর্তাকে অপমান করে,

কিন্তু যে দরিদ্রদের প্রতি দয়া দেখায় সে ঈশ্বরকে সম্মানিত করে।

32যখন চরম দুর্দশা ঘনিয়ে আসে, তখন দুষ্টেরা পতিত হয়,

কিন্তু মরণকালেও ধার্মিকেরা ঈশ্বরেই আশ্রয় খোঁজে।

33বিচক্ষণদের অন্তরে প্রজ্ঞা বিশ্রাম করে,

ও মূর্খদের মধ্যেও সে নিজের আত্মপরিচয় দেয়।

34ধার্মিকতা জাতিকে উন্নত করে,

কিন্তু পাপ যে কোনো লোককে নিন্দা করে।

35রাজা জ্ঞানবান দাসকে নিয়ে আনন্দ করেন,

কিন্তু লজ্জাজনক দাস তাঁর প্রকোপ জাগিয়ে তোলে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Sabiduría, Trabajo y Justicia

  • Proverbios 14 recurre a la vida agrícola cotidiana para ilustrar que la productividad requiere esfuerzo e inversión. Aunque un establo sin bueyes permanece limpio, una cosecha abundante depende de la fuerza del animal de tiro.Fuentes: el propio texto bíblico
  • El capítulo vincula directamente la justicia social con el respeto a Dios. Oprimir o despreciar al pobre y necesitado se presenta como una ofensa a su Creador, mientras que mostrarles bondad y generosidad honra a Dios.Fuentes: el propio texto bíblico
  • Los proverbios aplican la sabiduría moral al gobierno y al bienestar nacional, afirmando que la grandeza de un rey reside en la multitud de su pueblo y que la rectitud enaltece a una nación, mientras que el pecado acarrea deshonra.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.