Job 39
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1“তুমি কি জানো পাহাড়ি ছাগলেরা কখন শাবকের জন্ম দেয়?
তুমি কি দেখেছ হরিণী কখন তার হরিণশিশু প্রসব করে?
2তুমি কি গুনে দেখেছ কয় মাস ধরে তারা গর্ভধারণ করে?
তুমি কি তাদের প্রসবকাল জান?
3তারা হেঁট হয় ও শাবকের জন্ম দেয়;
তাদের প্রসববেদনার অবসান হয়।
4তাদের শাবকেরা বেড়ে ওঠে ও ঊষর মরুভূমিতে বলবান হয়ে উঠতে থাকে;
তারা সেখান থেকে চলে যায় ও আর ফিরে আসে না।
5“বুনো গাধাকে কে স্বাধীন হয়ে যেতে দিয়েছে?
কে তাদের দড়ি খুলে দিয়েছে?
6পতিত জমিকে আমি তার ঘর বানিয়েছি,
লবণাক্ত সমতল ভূমিকে তার আবাস করেছি।
7সে নগরের গোলমাল দেখে উপহাস করে;
সে চালকের শব্দ শোনে না।
8সে পাহাড়-পর্বতকে চারণভূমি করে সেখানে চরে
ও সবুজ ঘাসপাতা খুঁজে বেড়ায়।
9“বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে?
সে কি রাতের বেলায় তোমার জাবপাত্রের পাশে থাকবে?
10তুমি কি জিন পরিয়ে তাকে সীতায় আটকে রাখতে পারবে?
সে কি তোমার পিছু পিছু উপত্যকায় চাষ করবে?
11তুমি কি তার মহাশক্তির উপর নির্ভর করবে?
তুমি কি তোমার কাজের ভার তার উপর চাপিয়ে দেবে?
12তুমি কি তোমার শস্য টেনে আনার
ও তা খামারে একত্রিত করার জন্য তার উপরে ভরসা রাখতে পারবে?
13“উটপাখি আনন্দের সঙ্গে তার ডানা ঝাপটায়,
যদিও সারসের ডানা ও পালকের সাথে
সেগুলির তুলনা করা যায় না।
14সে মাটিতে ডিম পাড়ে
ও বালির তলায় সেগুলি গরম হতে দেয়।
15তার মনে থাকে না যে পায়ের চাপে হয়তো সেগুলি ভেঙে যাবে,
বা কোনো বুনো পশু সেগুলি পদদলিত করে ফেলবে।
16সে তার শাবকদের সঙ্গে এমন রূঢ় ব্যবহার করে, যেন সেগুলি তার আপন নয়;
তার পরিশ্রম ব্যর্থ হলেও তার কিছু যায় আসে না,
17কারণ ঈশ্বর তাকে বিজ্ঞতা দ্বারা ভূষিত করেননি
বা তাকে এক ফোঁটা সৎ জ্ঞানও দেননি।
18তাও সে যখন দৌড়ানোর জন্য পাখা মেলে দেয়,
তখন ঘোড়া ও সওয়ারকেও উপহাস করে।
19“তুমি কি ঘোড়াকে বল দান করেছ
বা তার ঘাড়ে সাবলীল কেশর বিছিয়েছ?
20তুমি কি তাকে পঙ্গপালের মতো লাফানোর,
সদর্প হ্রেষাধ্বনি সমেত আকর্ষণীয় সন্ত্রাস উৎপন্ন করার ক্ষমতা দিয়েছ?
21সে হিংস্রভাবে মাটিতে ক্ষুর ঘষে, নিজের শক্তিতে আনন্দ প্রকাশ করে,
ও সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে।
22সে ভয়কে উপহাস করে, কিছুতেই ভয় পায় না;
সে তরোয়ালের সামনে থেকে পালিয়ে যায় না।
23তূণীর তার বিরুদ্ধে ঝংকার তোলে,
বর্শা ও বল্লমও ঝলসে ওঠে।
24প্রমত্ত উত্তেজনায় সে মাটি খেয়ে ফেলে;
যখন শিঙা বাজে তখন সে আর স্থির থাকতে পারে না।
25শিঙার ঝঙ্কারে সে হ্রেষাধ্বনি করে, ‘আহা!’
সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায়,
সেনাপতিদের ও যুদ্ধরবের হুঙ্কার শোনে।
26“তোমার বিজ্ঞতা অনুসারেই কি বাজপাখি উড়ে যায়
ও দক্ষিণ দিকে তার ডানা মেলে দেয়?
27তোমার আদেশানুসারেই কি ঈগল পাখি উঁচুতে ওড়ে
ও উঁচুতে বাসা বাঁধে?
28সে খাড়া উঁচু পাহাড়ে বসবাস করে ও সেখানেই রাত কাটায়;
পাথরে ভরা এবড়োখেবড়ো খাড়া এক পাহাড় তার সুরক্ষিত আশ্রয়।
29সেখান থেকে সে খাবারের খোঁজ করে;
তার চোখ বহুদূর থেকে তা খুঁজে নেয়।
30তার শাবকেরা রক্ত পান করে তৃপ্ত হয়,
ও যেখানে মৃতদেহ, সেও সেখানেই থাকে।”

¿Sabías que…?
El cuidado y el diseño de Dios en el reino animal
- El discurso divino interpela a Job acerca de la naturaleza indómita de animales como el asno salvaje y el buey salvaje. A diferencia de las bestias domesticadas usadas para arar y trillar, estas criaturas habitan libres en el desierto y las llanuras salinas, al margen del dominio humano.Fuentes: el propio texto bíblico
- El texto resalta los hábitos particulares del avestruz al anidar, describiendo cómo deja sus huevos en la arena sin el cuidado protector típico de otras aves, aunque supera en velocidad al caballo y a su jinete en campo abierto.Fuentes: el propio texto bíblico
- La descripción del caballo de batalla resalta su intrepidez, fuerza y entusiasmo ante las armas y el toque del cuerno de guerra, subrayando que su valentía y naturaleza provienen de Dios y no del entrenamiento humano.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org