Nations Bible

Job 38

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

সদাপ্রভু কথা বলেন

1পরে সদাপ্রভু ঝড়ের মধ্যে থেকে ইয়োবের সঙ্গে কথা বললেন। তিনি বললেন:

2“এ কে যে অজ্ঞানের মতো কথা বলে

আমার পরিকল্পনাগুলি ম্লান করে দিচ্ছে?

3পুরুষমানুষের মতো নিজেকে মজবুত করো;

আমি তোমাকে প্রশ্ন করব,

ও তুমি আমাকে উত্তর দেবে।

4“আমি যখন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছিলাম তুমি তখন কোথায় ছিলে?

যদি বুঝেছো, তবে আমায় বলো।

5পৃথিবীর মাত্রা কে চিহ্নিত করল? তুমি নিশ্চয় তা জানো!

তার উপরে কে সীমারেখা টানলো?

6কীসের উপরে তার অবস্থান খাড়া হল,

বা কে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো—

7যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল

ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল?

8“কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করল

যখন তা গর্ভ থেকে বের হয়ে এল,

9যখন আমি মেঘরাশিকে তার পোশাক বানালাম

ও তা ঘন অন্ধকারে ঢেকে দিলাম,

10যখন আমি তার জন্য সীমা নির্দিষ্ট করলাম

এবং তার দরজা ও খিল যথাস্থানে লাগালাম।

11যখন আমি বললাম, ‘এই পর্যন্তই তুমি আসতে পারবে, আর নয়;

এখানেই তোমার তরঙ্গের গর্ব থেমে যাবে’?

12“তুমি কি কখনও সকালকে আদেশ দিয়েছ,

বা ভোরবেলাকে তার স্থান দেখিয়ে দিয়েছ

13যেন তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে

ও সেখান থেকে দুষ্টদের ঝেড়ে ফেলে?

14পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়;

তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।

15দুষ্টদের আলো দেওয়া হয় না,

ও তারা যে হাত উঁচুতে তুলে ধরে তা ভেঙে যায়।

16“তুমি কি সমুদ্রের উৎসে যাত্রা করেছ

বা সমুদ্রতলবর্তী গর্তে হাঁটাহাঁটি করেছ?

17মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশিত হয়েছে?

তুমি কি গাঢ় অন্ধকারের দরজা দেখেছ?

18পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ?

এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো।

19“আলোর বাসস্থানে যাওয়ার পথ কোনটি?

আর অন্ধকার কোথায় বসবাস করে?

20তুমি কি তাদের স্বস্থানে নিয়ে যেতে পারো?

তুমি কি তাদের ঘরের পথ জান?

21নিশ্চয় জানো, কারণ তখন তো তোমার জন্ম হয়ে গিয়েছিল!

তুমি তো বহু বছর ধরে বেঁচে আছ!

22“তুমি কি তুষারের আড়তে প্রবেশ করেছ

বা শিলাবৃষ্টির গুদাম দেখেছ,

23যা আমি সংকটকালের জন্য,

যুদ্ধবিগ্রহের দিনের জন্য সংরক্ষিত করে রেখেছি?

24কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়,

বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে?

25প্রবল বৃষ্টিপাতের জন্য কে খাল খুঁড়েছে,

ও বজ্রঝড়ের জন্য কে পথ তৈরি করে দিয়েছে,

26যেন জনমানবহীন দেশ,

বসতিহীন মরুভূমি জলসিক্ত হয়,

27যেন ঊষর পতিত জমি তৃপ্ত হয়

ও সেখানে কচি ঘাস অঙ্কুরিত হয়?

28বৃষ্টির কি বাবা আছে?

কে শিশিরকণার জন্ম দিয়েছে?

29কার গর্ভ থেকে বরফ বের হয়েছে?

আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে

30যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়,

যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?

31“তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো?

তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?

32তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার

বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?

33তুমি কি আকাশমণ্ডলের বিধান জানো?

তুমি কি পৃথিবীতে ঈশ্বরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারো?

34“তুমি কি মেঘ পর্যন্ত তোমার আওয়াজ তুলতে পারো

ও নিজেকে জলপ্লাবন দিয়ে ঢেকে ফেলতে পারো?

35তুমি কি বজ্রবিদ্যুৎ ঝলসাতে পারবে?

সেগুলি কি জবাবে তোমাকে বলবে, ‘আমরা এখানে’?

36কে দোচরাকে বিজ্ঞতা দিয়েছে

বা মোরগকে বোধশক্তি দিয়েছে?

37কার কাছে মেঘরাশি গণনা করার বিজ্ঞতা আছে?

কে তখন আকাশের জলে ভরা ঘড়াগুলি উল্টাতে পারে

38যখন ধুলো শক্ত হয়ে যায়

ও মাটির ঢেলা একসঙ্গে জুড়ে যায়?

39“তুমি কি সিংহীর জন্য শিকারের খোঁজ করবে

ও সিংহদের খিদে মিটাবে

40যখন তারা গুহায় গুড়ি মেরে পড়ে থাকে

বা ঘন ঝোপে অপেক্ষা করে বসে থাকে?

41কে দাঁড়কাকের জন্য খাবার জোগায়

যখন তার শাবকেরা ঈশ্বরের কাছে আর্তনাদ করে

ও খাবারের অভাবে উদ্‌ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El SEÑOR Responde desde el Torbellino

  • Tras largos ciclos de debate entre Job y sus compañeros, el SEÑOR habla directamente desde un torbellino, desafiando a Job con preguntas sobre los orígenes y el gobierno del cosmos.Fuentes: el propio texto bíblico
  • El capítulo menciona formaciones celestes específicas, como las Pléyades, Orión y la Osa (Job 38:31–32), lo que ilustra el reconocimiento y la designación de constelaciones en la Antigüedad.Fuentes: el propio texto bíblico
  • La creación del mundo se describe mediante imágenes de la construcción arquitectónica antigua, como extender un cordel de medir, afirmar cimientos y colocar una piedra angular.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.