Nations Bible

Jeremías 49

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

অম্মোনীয়দের সম্পর্কে ভাববাণী

1অম্মোনীয়দের সম্পর্কে:

সদাপ্রভু এই কথা বলেন:

“ইস্রায়েলের কি কোনো পুত্র নেই?

তার কি কোনো উত্তরাধিকারী নেই?

তাহলে মোলক-দেবতা কেন গাদের এলাকা হস্তগত করেছে?

কেন তার লোকেরা এর নগরগুলিতে বসবাস করে?

2কিন্তু সেই দিনগুলি আসছে,” সদাপ্রভু এই কথা বলেন,

“যখন অম্মোনীয়দের রব্বা নগরের বিরুদ্ধে

আমি রণহুঙ্কার শোনাব;

তা তখন এক ধ্বংসস্তূপ হবে,

আর চারপাশের গ্রামগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে।

তখন ইস্রায়েল তাদের তাড়িয়ে দেবে,

একদিন যারা তাদের তাড়িয়ে দিয়েছিল,”

সদাপ্রভু এই কথা বলেন।

3“হে হিষ্‌বোন, বিলাপ করো, কারণ অয় নগর ধ্বংস হল!

ওহে রব্বার অধিবাসীরা, তোমরা হাহাকার করো!

শোকবস্ত্র পরে তোমরা শোকপ্রকাশ করো;

প্রাচীরগুলির ভিতরে এদিক-ওদিক ছুটোছুটি করো,

কারণ মোলক-দেবতা তার যাজক

ও কর্মকর্তাদের সঙ্গে নির্বাসনে যাবে।

4কেন তোমরা তোমাদের উপত্যকাগুলির জন্য,

তোমাদের উর্বর উপত্যকাগুলির জন্য গর্ব করো?

হে অবিশ্বস্ত অম্মোন কন্যা,

তুমি তোমার ঐশ্বর্যে নির্ভর করে বলো,

‘কে আমাকে আক্রমণ করবে?’

5তোমার চারপাশে যারা আছে,

তাদের কাছ থেকে আমি তোমার উপরে আতঙ্ক সৃষ্টি করব,”

প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।

“তোমাদের সবাইকেই তাড়িয়ে দেওয়া হবে,

কেউই আর পলাতকদের সংগ্রহ করবে না।

6“তবুও পরবর্তী সময়ে, আমি অম্মোনীয়দের

দুর্দশার পরিবর্তন করব,”

সদাপ্রভু এই কথা বলেন।

ইদোম সম্পর্কে ভাববাণী

7ইদোম সম্পর্কে:

বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:

“তৈমনে কি আর প্রজ্ঞা নেই?

বিচক্ষণেরা কি পরামর্শ দেওয়া শেষ করেছেন?

তাদের প্রজ্ঞা কি ক্ষয়প্রাপ্ত হয়েছে?

8তোমরা যারা দদানে বসবাস করো,

পিছন ফিরে পালাও, গভীর গুহায় গিয়ে লুকাও,

কারণ আমি এষৌকে শাস্তি দেওয়ার সময়,

তার কুলে বিপর্যয় নিয়ে আসব।

9যদি আঙুর চয়নকারীরা তোমার কাছে আসত,

তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?

যদি চোরেরা রাত্রিবেলা আসত,

তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না?

10আমি কিন্তু এষৌর এলাকা জনমানবহীন করব;

আমি তার লুকানোর জায়গাগুলি প্রকাশ করে দেব,

যেন সে নিজেকে লুকিয়ে রাখতে না পারে।

তার সহযোগীরা ও প্রতিবেশীরা

এবং তার সশস্ত্র পুরুষেরা বিনষ্ট হবে,

আর তার বিষয় বলার আর কেউ থাকবে না।

11‘তোমার অনাথ ছেলেমেয়েদের ছেড়ে যাও; আমি তাদের প্রাণরক্ষা করব।

তোমার বিধবারাও আমার উপরে নির্ভর করতে পারে।’ ”

12সদাপ্রভু এই কথা বলেন: “যদি নির্দোষ মানুষরা কষ্টভোগ করে, তাহলে তোমরা অবশ্যই আরও কত না কষ্টভোগ করবে? বিচারদণ্ডের এই পেয়ালা তোমাদের নিশ্চয়ই পান করতে হবে।” 13সদাপ্রভু বলেন, “আমি নিজের নামেই শপথ করে বলছি, বস্রা ধ্বংসস্তূপে পরিণত হবে। তা হবে বিভীষিকার, দুর্নামের ও অভিশাপের আস্পদ। এর সব নগর চিরকালের জন্য ধ্বংস হয়ে পড়ে থাকবে।”

14আমি সদাপ্রভুর কাছ থেকে এক বাক্য শুনেছি:

জাতিগুলির কাছে এক দূত একথা বলার জন্য প্রেরিত হয়েছে,

“ইদোমের বিরুদ্ধে এক মিত্রবাহিনী গড়ে তোলো!

তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও!”

15“এবার আমি তোমাকে সব জাতির মধ্যে ক্ষুদ্র করব,

তুমি মানবসমাজে অবজ্ঞাত হবে।

16তুমি যে বড়ো বড়ো পাথরের ফাটলে বসবাস করো,

তোমরা যারা পাহাড়ের উঁচু উঁচু স্থানের অধিকারী,

তোমরা অন্যদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে থাকো

সেই কারণে ও তোমার অহংকারের জন্য, তুমি নিজেই প্রতারিত হয়েছ।

যদিও তুমি ঈগলের মতো অনেক উঁচুতে তোমার বাসস্থান নির্মাণ করো,

সেখান থেকে আমি তোমাকে নামিয়ে আনব,”

সদাপ্রভু এই কথা বলেন।

17“ইদোম হবে এক বিভীষিকার পাত্র;

যারাই তার পাশ দিয়ে যাবে,

তারা তার ক্ষতসকলের জন্য বিস্মিত হয়ে তার নিন্দা করবে।

18যেমন সদোম ও ঘমোরা

তাদের চারপাশের নগরগুলি সমেত উৎপাটিত হয়েছিল,” সদাপ্রভু এই কথা বলেন,

“সেইরকম, ইদোমেও কেউ বেঁচে থাকবে না,

কোনো মানুষই সেখানে বসবাস করবে না।

19“জর্ডনের জঙ্গলের মধ্য থেকে সিংহের মতো

সে সমৃদ্ধ চারণভূমির উপরে আসবে।

আমি ইদোমকে এক নিমেষে তারই দেশে তাড়া করব,

কে সেই মনোনীত জন যাকে আমি তার উপরে নিযুক্ত করব?

আমার মতো আর কে আছে? কে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে?

কোনো মেষপালক আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে?”

20সেই কারণে শোনো, সদাপ্রভু ইদোমের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন,

যারা তৈমনে বসবাস করে, তাদের জন্য তাঁর অভিপ্রায় কী:

পালের শাবকদের টেনে নিয়ে যাওয়া হবে;

তাদের কারণেই তিনি তাদের চারণভূমি সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে।

21তাদের পতনের কারণে সমস্ত পৃথিবী কম্পিত হবে;

তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত প্রতিধ্বনিত হবে।

22দেখো! একটি ঈগল উঁচুতে উড়বে ও চকিতে আক্রমণ হানবে,

সে তার ডানা বস্রার উপরে মেলে ধরবে।

সেদিন, ইদোমের যোদ্ধাদের হৃদয়,

প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর হৃদয়ের মতো হবে।

দামাস্কাস সম্পর্কে ভাববাণী

23দামাস্কাস সম্পর্কে:

“হমাৎ ও অর্পদ ভয়ে ব্যাকুল হয়েছে,

কারণ তারা মন্দ সংবাদ শুনেছে।

তারা হতাশ হয়েছে,

অশান্ত সমুদ্রের মতো তারা অধীর হয়েছে।

24দামাস্কাস অক্ষম হয়েছে,

সে পিছন ফিরে পালিয়েছে

কারণ আতঙ্ক তাকে ঘিরে ধরেছে;

মনস্তাপ ও মর্মবেদনায় সে আচ্ছন্ন হয়েছে

যেমন কোনো প্রসববেদনাগ্রস্ত নারী হয়।

25সুখ্যাতিপূর্ণ এই নগর, যে আমার আনন্দের কারণস্বরূপ,

কেন এ পরিত্যক্ত হয়নি?

26নিশ্চয়ই, তার যুবকেরা পথে পথে পড়ে থাকবে,

সেদিন তার সব সৈন্য নিথর পড়ে থাকবে,”

বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।

27“আমি দামাস্কাসের সব প্রাচীরে আগুন লাগাব;

তা বিন্‌হদদের দুর্গগুলিকে গ্রাস করবে।”

কেদর ও হাৎসোর সম্পর্কে ভাববাণী

28ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের আক্রমণ করেছিলেন, সেই কেদর ও হাৎসোরের রাজ্যগুলি সম্পর্কে:

সদাপ্রভু এই কথা বলেন:

“ওঠো, ও কেদরকে আক্রমণ করো

এবং পূর্বদিকের সব লোককে ধ্বংস করো।

29তাদের তাঁবুগুলি ও তাদের পশুপাল হরণ করা হবে;

তাদের সব জিনিসপত্র ও উটগুলি সমেত

তারা তাদের সঙ্গে নিয়ে যাবে।

লোকেরা চিৎকার করে তাদের বলবে,

‘চারদিকেই ভয়ের পরিবেশ!’

30“তাড়াতাড়ি পালিয়ে যাও!

হাৎসোরে বসবাসকারী তোমরা দুর্গম গুহাগুলিতে গিয়ে থাকো,”

সদাপ্রভু এই কথা বলেন।

“ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে;

সে তোমার বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করেছে।

31“ওঠো ও সেই নিশ্চিন্ত জাতিকে আক্রমণ করো,

যে নির্ভয়ে বসবাস করে,”

সদাপ্রভু এই কথা বলেন,

“সেই জাতির নগরে কোনো ফটক নেই, অর্গলও নেই,

তার লোকেরা নিরিবিলিতে বসবাস করে।

32তাদের উটগুলি হবে লুটের বস্তু,

তাদের বিশাল পশুপাল লুট করা হবে।

দূরবর্তী স্থানে থাকা লোকেদের আমি চারপাশে ছড়িয়ে দেব,

সবদিক থেকে আমি তাদের উপরে বিপর্যয় নিয়ে আসব,”

সদাপ্রভু এই কথা বলেন।

33“হাৎসোর হবে শিয়ালদের বাসস্থান,

চিরকালের জন্য পরিত্যক্ত এক স্থান।

কেউ সেখানে থাকবে না;

কোনো মানুষই সেখানে বসবাস করবে না।”

এলম সম্পর্কে ভাববাণী

34যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, এলম সম্পর্কে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে উপস্থিত হল।

35সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন:

“দেখো, আমি এলমের শক্তির মুখ্য অবলম্বন,

তাদের ধনুক ভেঙে ফেলব।

36আমি আকাশমণ্ডলের চার প্রান্ত থেকে

এলমের বিরুদ্ধে চার বায়ু প্রেরণ করব;

আমি চার বায়ুর উদ্দেশে তাদের ছড়িয়ে ফেলব,

এমন কোনো জাতি থাকবে না,

যেখানে এলমের নির্বাসিত কেউ যাবে না।

37আমি এলমের শত্রুদের সামনে,

যারা তাদের প্রাণনাশ করতে চায়,

তাদের সামনে আমি তাদের চূর্ণ করব;

আমি তাদের উপরে বিপর্যয়,

এমনকি, আমার ভয়ংকর ক্রোধ বর্ষণ করব,”

সদাপ্রভু এই কথা বলেন।

“আমি তরোয়াল নিয়ে তাদের পিছনে তাড়া করে যাব,

যতক্ষণ না আমি তাদের শেষ করে দিই।

38আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব,

তাদের রাজা ও সব কর্মচারীকে ধ্বংস করব,”

সদাপ্রভু এই কথা বলেন।

39“তবুও, ভবিষ্যৎকালে আমি

এলমের অবস্থার পরিবর্তন ঘটাব,”

সদাপ্রভু এই কথা বলেন।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Juicios sobre las Naciones Vecinas

  • Jeremías reprende a los amonitas por ocupar el territorio al este del río Jordán que había sido asignado a la tribu de Gad. Su ciudad principal, Rabá, es advertida sobre la destrucción y el exilio de su deidad Milcom y de sus líderes.Fuentes: el propio texto bíblico · Gad · Rabbah
  • La profecía contra Edom refleja su geografía montañosa y escarpada, donde los habitantes construían fortalezas en las hendiduras de las rocas. También menciona a Temán, un distrito del sur famoso por la reconocida sabiduría de su gente.Fuentes: el propio texto bíblico · Edom · Teman
  • Cedar se refiere a tribus árabes nómadas que habitaban en tiendas y se desplazaban por el desierto con sus camellos y rebaños. El capítulo predice el saqueo y la derrota de estas tribus a manos del rey babilonio Nabucodonosor.Fuentes: el propio texto bíblico · Kedar · Nebuchadnezzar

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Ammon · 31.955, 35.934 · versículos 1, 2, 3, 4, 6
  • Rabbah · Hoy: Amman · 31.955, 35.934 · versículos 2, 3
  • Edom · 30.746, 35.604 · versículos 7, 8, 10, 14, 15, 17, 18, 19, 20, 21, 22
  • Jordan · Hoy: Jordan River · 31.761, 35.558 · versículo 19
  • Red Sea · Hoy: Gulf of Aqaba · 28.750, 34.750 · versículo 21
  • Damascus · 33.511, 36.306 · versículos 23, 24, 27
  • Hamath · Hoy: Hama · 35.136, 36.750 · versículo 23
  • Babylon · 32.543, 44.422 · versículos 28, 30, 31
  • East · Hoy: region around Amman · 31.955, 35.934 · versículo 28
  • Kedar · 29.811, 39.868 · versículo 28
  • Elam · 32.189, 48.258 · versículos 34, 35, 36, 37, 38, 39

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.