Jeremías 48
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
মোয়াব দেশ সম্পর্কে একটি বার্তা
1মোয়াব সম্পর্কে:
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন:
“ধিক্ নেবোকে, কারণ তা ধ্বংস হবে।
কিরিয়াথয়িম অপমানিত ও পরহস্তগত হবে;
সেই দুর্গ অবনমিত ও ভেঙে ফেলা হবে।
2মোয়াবের আর প্রশংসা করা হবে না;
হিষ্বোনে লোকেরা তার পতনের ষড়যন্ত্র করবে:
‘এসো, আমরা ওই জাতিকে শেষ করে দিই।’
ম্যাদমেন, তোমারও মুখ বন্ধ করা হবে;
তরোয়াল তোমার পশ্চাদ্ধাবন করবে।
3হোরোণয়িম থেকে কান্নার শব্দ শোনো,
সর্বনাশ ও মহাবিনাশের কান্না।
4মোয়াবকে ভেঙে ফেলা হবে;
তার ছোটো শিশুরা কেঁদে উঠবে।
5তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়,
ওঠার সময় তারা তীব্র রোদন করে;
হোরোণয়িমের নেমে যাওয়ার পথে
বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে।
6তোমরা পালাও! তোমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াও;
তোমরা প্রান্তরের ঝোপঝাড়ের মতো হও।
7তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর,
তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে,
কমোশ-দেবতা নির্বাসনে যাবে
তার পুরোহিত ও কর্মকর্তা সমেত।
8বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে,
কোনো নগরই রক্ষা পাবে না,
তলভূমি বিনষ্ট হবে
এবং সমভূমি উচ্ছিন্ন হবে,
কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।
9মোয়াবের ভূমিতে লবণ ছড়িয়ে দাও,
কারণ সে পরিত্যক্ত পড়ে থাকবে;
তার নগরগুলি হবে জনমানবহীন,
আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
10“অভিশপ্ত হোক সেই মানুষ, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে!
অভিশপ্ত হোক সেই জন, যে তার তরোয়ালকে রক্তপাত করতে না দেয়!
11“মোয়াব তার যৌবনকাল থেকে বিশ্রাম ভোগ করেছে,
যেভাবে দ্রাক্ষারস তার তলানির উপরে স্থির থাকে,
যখন এক পাত্র থেকে অন্য পাত্রে তা ঢালা হয় না,
সে কখনও নির্বাসনে যায়নি।
তাই তার স্বাদ পূর্বের মতোই থেকে গেছে,
তার সুগন্ধের পরিবর্তন হয়নি।”
12সদাপ্রভু ঘোষণা করেন, “কিন্তু সেদিন আসন্ন,
আমি তাদের প্রেরণ করব, যারা পাত্র থেকে ঢেলে দেয়,
আর তারা তাকে ঢেলে দেবে;
তারা তার পাত্রগুলি খালি করবে
ও ঢালবার জগগুলি চুরমার করবে।
13তখন মোয়াব কমোশ-দেবতার জন্য লজ্জিত হবে,
যেমন ইস্রায়েলের কুল লজ্জিত হয়েছিল
যখন তারা বেথেলে স্থাপিত দেবতায় নির্ভর করেছিল।
14“তোমরা কেমন করে বলতে পারো, ‘আমরা যোদ্ধা,
যুদ্ধে আমরা বীরত্ব দেখিয়েছি’?
15মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে;
তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,”
রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
16“মোয়াবের পতন এসে পড়েছে;
দ্রুত এসে পড়বে তার দুর্যোগ।
17তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো,
তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো।
বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে,
সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’
18“দীবোন-কন্যার অধিবাসীরা,
তোমরা মহিমার আসন থেকে নেমে এসো
ও শুকনো মাটির উপরে বসে পড়ো,
কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন,
তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন
ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।
19তোমরা, যারা অরোয়েরে বসবাস করো,
তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো।
পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো,
তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’
20মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে ভেঙে পড়েছে।
তোমরা বিলাপ করো ও কান্নায় ভেঙে পড়ো!
অর্ণোন নদীর তীরে ঘোষণা করো,
মোয়াব ধ্বংস হয়েছে।
21সমভূমিতে বিচারদণ্ড এসে গেছে—
হোলন, যহস ও মেফাতে,
22দীবোন, নেবো ও বেথ-দিব্লাথয়িমে,
23কিরিয়াথয়িম, বেথ-গামূল ও বেথ-মিয়োনে,
24করিয়োৎ ও বস্রায়—
দূরে ও নিকটে, মোয়াবের সব নগরে।
25মোয়াবের শৃঙ্গ কেটে ফেলা হয়েছে;
তার হাত ভেঙে গেছে,”
সদাপ্রভু এই কথা বলেন।
26“তাকে মত্ত করো,
কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।
মোয়াব তার বমিতে গড়াগড়ি দিক,
সে সকলের বিদ্রুপের পাত্র হোক।
27ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না?
সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল
যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে,
যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?
28তোমরা যারা মোয়াবে বসবাস করো,
তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো।
তোমরা কপোতের মতো হও,
যে তার বাসা গুহার মুখে তৈরি করে।
29“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি,
তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা,
তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য
এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।
30আমি তার অশিষ্টতার কথা জানি, কিন্তু তা কিছুই নয়,” সদাপ্রভু এই কথা বলেন,
“তার দর্প কোনো কাজের নয়।
31তাই আমি মোয়াবের জন্য বিলাপ করি,
সমস্ত মোয়াবের জন্য আর্তনাদ করি,
কীর্-হেরসের লোকদের জন্য কাতরোক্তি করি।
32ওহে সিব্মার দ্রাক্ষালতা সব,
আমি তোমার জন্য কাঁদি, যেমন যাসের কাঁদে।
তোমার শাখাগুলি তো সাগর পর্যন্ত বিস্তৃত;
সেগুলি যাসের সমুদ্র পর্যন্ত পৌঁছেছে।
বিনাশকারীরা হামলে পড়েছে
তোমার পাকা ফল ও আঙুরগুলির উপর।
33মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে
আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে।
আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি;
কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না।
যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়,
সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়।
34“তাদের কান্নার শব্দ বৃদ্ধি পাচ্ছে
হিষ্বোন থেকে ইলিয়ালী ও যহস পর্যন্ত,
সোয়র থেকে হোরোণয়িম ও ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত,
কারণ এমনকি, নিম্রীমের জলও শুকিয়ে গেছে।
35মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে,
যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে,
আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
36“তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে;
তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে।
তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে।
37সবার মস্তক মুণ্ডন করা,
প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে;
প্রত্যেকের হাত অস্ত্রের আঘাতে ফালাফালা করা হয়েছে,
তাদের সবার কোমরে রয়েছে শোকের কাপড় জড়ানো।
38মোয়াবের সমস্ত গৃহের ছাদে
এবং প্রকাশ্য স্থানের চকগুলিতে,
কেবলমাত্র শোকের ধ্বনি ছাড়া আর কিছু নেই,
কারণ আমি মোয়াবকে ভেঙে ফেলেছি,
কোনো পাত্রের মতো, যা আর কেউ চায় না,”
একথা সদাপ্রভু বলেন।
39“সে কেমন চূর্ণ হয়েছে! তারা কেমন বিলাপ করে!
মোয়াব কেমন লজ্জায় তার পিঠ ফেরায়!
মোয়াব হয়েছে এক উপহাসের পাত্র,
তার চারপাশের লোকদের কাছে এক বিভীষিকার মতো।”
40সদাপ্রভু এই কথা বলেন:
“দেখো, মোয়াবের উপরে ডানা বিস্তার করে
এক ঈগল নিচে নেমে আসছে।
41এর নগরগুলি অধিকৃত হবে,
এর দুর্গগুলির দখল নেওয়া হবে।
সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয়
প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে।
42মোয়াব জাতিগতভাবে বিনষ্ট হবে,
কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।
43ওহে মোয়াবের জনগণ,
আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,”
সদাপ্রভু এই কথা বলেন।
44“আতঙ্ক থেকে যে পালায়,
সে গর্তে পড়ে যাবে,
যে গর্ত থেকে উঠে আসে,
সে ফাঁদে ধরা পড়বে;
কারণ আমি মোয়াবের উপরে
তার শাস্তির বছর নিয়ে আসব,”
সদাপ্রভু এই কথা বলেন।
45“পলাতকেরা হিষ্বোনের ছায়াতলে
অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে,
কারণ হিষ্বোন থেকে একটি আগুন বের হয়েছে,
সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা;
তা দগ্ধ করবে মোয়াবের কপাল
ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।
46হে মোয়াব, ধিক্ তোমাকে!
কমোশ-দেবতার লোকেরা ধ্বংস হয়েছে;
তোমার পুত্রেরা নির্বাসিত হয়েছে
ও তোমার কন্যারা বন্দি হয়েছে।
47“তবুও, ভবিষ্যৎকালে
আমি মোয়াবের অবস্থার পরিবর্তন ঘটাব,”
সদাপ্রভু এই কথা বলেন।
মোয়াবের বিচারদণ্ডের কথা এই পর্যন্ত।

¿Sabías que…?
Profecía Contra Moab
- Quemos era la deidad nacional de los moabitas, a quienes las Escrituras describen como el pueblo de Quemos. Jeremías profetizó que Quemos quedaría totalmente desacreditado y sería llevado al cautiverio junto con sus sacerdotes y magistrados cuando el juicio alcanzara a la nación.Fuentes: Chemosh · el propio texto bíblico
- La tierra de Moab se extendía al oriente del río Jordán y del mar Muerto, e incluía ciudades fortificadas del altiplano como Hesbón, Dibón, Quiriatayim y Horonaim. El capítulo enumera estos asentamientos para ilustrar que ningún rincón de la región escaparía de la devastación.Fuentes: Moab · Heshbon · Kiriathaim · Horonaim
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Moab · Hoy: Moab 1 · 31.181, 35.701 · versículos 1, 2, 4, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 26, 27, 28, 29, 31, 33, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47
- Dibon · Hoy: Tall Dhiban · 31.502, 35.777 · versículos 18, 22
- Arnon · Hoy: Wadi Mujib · 31.466, 35.573 · versículo 20
- Beth-meon · Hoy: Ma‘in · 31.680, 35.735 · versículo 23
- Salt Sea · Hoy: Dead Sea · 31.500, 35.500 · versículo 32
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org