Nations Bible

Proverbios 3

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

প্রজ্ঞার আরও উপকারিতা।

1আমার পুত্র, তুমি আমার ব্যবস্থা ভুলে যেও না;

তোমার হৃদয়ে আমার শিক্ষা ধরে রাখো।

2কারণ তারা তোমার সঙ্গে আয়ুর দীর্ঘতা,

জীবনের বছর এবং শান্তি যোগ করবে।

3বিশ্বস্ত চুক্তি ও বিশ্বাসযোগ্যতা তোমাকে ছেড়ে না যাক;

তাদের একসঙ্গে তোমার গলায় বেঁধে রাখ,

তোমার হৃদয়ে বেঁধে রাখ।

4তা করলে ঈশ্বরের

ও মানুষের চোখে অনুগ্রহ ও সুবুদ্ধি পাবে।

5তুমি সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুতে বিশ্বাস কর;

তোমার নিজের বিবেচনায় নির্ভর কর না;

6তোমার সমস্ত পথে তাঁকে স্বীকার কর;

তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন।

7নিজের চোখে জ্ঞানবান হয়ো না;

সদাপ্রভুকে ভয় কর

এবং খারাপ থেকে দূরে যাও।

8তা তোমার মাংসের স্বাস্থ্যস্বরূপ হবে,

তোমার শরীরের পুষ্টিজনক হবে।

9তুমি সদাপ্রভুর সম্মান কর নিজের ধনে,

আর তোমার সব জিনিসের অগ্রিমাংশে;

10তাতে তোমার গোলাঘর সব অনেক শস্যে ভরে যাবে,

তোমার পাত্র নতুন আঙ্গুর রসে উপচে পড়বে।

11আমার পুত্র, সদাপ্রভুর শাসন তুচ্ছ কোরো না,

তাঁর তিরস্কারকে ঘৃণা কোরো না;

12কারণ সদাপ্রভু যাকে প্রেম করেন,

তাকেই শাস্তি দেন, যেমন বাবা

ছেলের প্রতি যে তাঁকে সন্তুষ্ট করে।

13ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা খুঁজে পায়,

সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;

14রূপার থেকে তুমি যা লাভ করবে তার

থেকে জ্ঞান লাভ অনেক ভালো

এবং তার লাভ সোনার চেয়েও বেশি।

15প্রজ্ঞা গয়নার থেকে বেশি দামী

এবং তোমার কোনো ইচ্ছার সাথে তার তুলনা করা যায় না।

16তার ডান হাতে দীর্ঘ জীবন,

তার বাঁ হাতে ধন ও সম্মান থাকে।

17তার সমস্ত পথ দয়ার পথ

এবং তার সমস্ত পথ শান্তির।

18যারা তাকে ধরে রাখে, তাদের কাছে তা জীবন বৃক্ষ;

যে কেউ তা গ্রহণ করে, সে সুখী।

19সদাপ্রভু প্রজ্ঞা দিয়ে পৃথিবীর মূল স্থাপন করেছেন,

বুদ্ধি দিয়ে আকাশমন্ডল প্রতিষ্ঠিত করেছেন;

20তাঁর জ্ঞান দিয়ে গভীরতা বিচ্ছিন্ন হয়েছে,

আর মেঘ ফোঁটা ফোঁটা শিশির দেয়।

21আমার পুত্র, যুক্তিপূর্ণ বিচার ও বিচক্ষণতা রক্ষা কর

এবং তাদের দৃষ্টিতে ব্যর্থ না হোক।

22তাতে সে সব তোমার প্রাণের জীবনের মত হবে,

তোমার গলায় অনুগ্রহের অলঙ্কার হবে।

23তখন তুমি নিজের পথে নির্ভয়ে যাবে,

তোমার পায়ে হোঁচট লাগবে না।

24শোবার দিন তুমি ভয় করবে না,

তুমি শোবে, তোমার ঘুম সুখের হবে।

25হঠাৎ বিপদ থেকে ভয় পেও না,

দুষ্টের বিনাশ আসলে তা থেকে ভয় পেও না।

26কারণ সদাপ্রভু তোমার পাশে থাকবেন,

ফাঁদ থেকে তোমার পা রক্ষা করবেন।

27যাদের মঙ্গল করা উচিত,

তাদের মঙ্গল করতে অস্বীকার কোরো না,

যখন তা করবার ক্ষমতা তোমার থাকে,

28তোমার প্রতিবেশীকে বোলো না,

“যাও, আবার এসো, আমি কাল দেব,”

যখন তোমার কাছে টাকা থাকে।

29তোমার প্রতিবেশীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত্র কোরো না,

যে তোমার কাছে থাকে এবং ভরসা করে।

30অকারণে কোন লোকের সঙ্গে ঝগড়া কোরো না,

যদি সে তোমার ক্ষতি না করে থাকে।

31যে অত্যাচার করে তার ওপর হিংসা কোরো না,

আর তার কোনো পথ মনোনীত কোরো না;

32কারণ প্রতারক ব্যক্তি সদাপ্রভুর ঘৃণার পাত্র;

কিন্তু সে তার বিশ্বাসের মধ্যে ন্যায়পরায়ণতা আনে।

33দুষ্টের ঘরে সদাপ্রভুর অভিশাপ থাকে,

কিন্তু তিনি ধার্ম্মিকদের ঘরকে আশীর্বাদ করেন।

34নিশ্চয়ই তিনি নিন্দাকারীদের নিন্দা করেন,

কিন্তু তিনি নম্রদেরকে অনুগ্রহ দান করেন।

35জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়,

কিন্তু বোকারা তাদের লজ্জাকে উপরে তুলবে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Confianza, Sabiduría y Ética hacia el Prójimo

  • Proverbios 3 describe la sabiduría como un tesoro superior a la plata, el oro fino y los rubíes. Se la personifica con larga vida en su mano derecha y riquezas y honra en su izquierda, sirviendo como un árbol de vida para quienes la abrazan.Fuentes: el propio texto bíblico
  • El capítulo refleja la vida agraria antigua al vincular la devoción religiosa con la entrega de las primicias de la cosecha. Honrar al Señor con los propios bienes se presenta como camino hacia graneros llenos de abundancia y lagares que rebosan de vino nuevo.Fuentes: el propio texto bíblico
  • El texto expone normas éticas prácticas para la comunidad, advirtiendo no postergar la ayuda al prójimo para el día siguiente cuando ya se tienen los medios hoy. También previene contra planear el mal o presentar acusaciones infundadas contra un vecino que vive cerca de manera confiada.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.