Proverbios 2
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
প্রজ্ঞার নৈতিক উপকারিতা।
1আমার পুত্র, তুমি যদি আমার সমস্ত কথা গ্রহণ কর,
যদি আমার সমস্ত আদেশ তোমার কাছে সঞ্চয় কর।
2প্রজ্ঞার দিকে কান দাও
এবং তুমি তোমার হৃদয়কে বুদ্ধিতে প্রবর্তিত কর;
3যদি সুবিবেচনার জন্যে চিত্কার কর
এবং এর জন্য তোমার রবকে তোলো;
4যদি তুমি তার খোঁজ কর তা রূপা খোঁজার মতো হয়
এবং লুক্কায়িত সম্পদের মতো তার খোঁজ কর;
5তবে সদাপ্রভুর ভয় বুঝতে পারবে,
ঈশ্বরের বিষয়ে জ্ঞান খুঁজে পাবে।
6কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,
তাঁরই মুখ থেকে জ্ঞান ও বুদ্ধি বের হয়।
7যারা তাঁকে সন্তুষ্ট করে তিনি
তাদের জন্য প্রজ্ঞা সঞ্চয় করে রাখেন,
যারা সততায় চলে, তিনি তাদের ঢাল।
8তিনি বিচারের পথগুলি রক্ষা করেন
এবং তিনি তাদের জন্য
পথ সংরক্ষণ করবেন যারা তাতে বিশ্বস্ত।
9অতএব তুমি ধার্ম্মিকতা
ও বিচার বুঝবে, ন্যায় ও সব ভালো পথ বুঝবে,
10কারণ প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে,
জ্ঞান তোমার প্রাণে সন্তুষ্টি দেবে,
11বিচক্ষণতা তোমার প্রহরী হবে,
বুদ্ধি তোমাকে রক্ষা করবে;
12তারা তোমাকে মন্দ পথ থেকে উদ্ধার করবে,
তাদের থেকে যারা বিপথগামী বিষয়ে কথা বলে।
13তারা সরল পথ ত্যাগ করে, অন্ধকার পথে চলার জন্য;
14তারা খারাপ কাজ করে আনন্দ পায়
দুষ্টতার কুটিলতায় আনন্দ পায়;
15তারা বাঁকা পথ অনুসরণ করে
এবং প্রতারণা ব্যবহার করে
তারা তাদের পথ লুকিয়ে ফেলেছে।
16প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে
অসৎ মহিলার থেকে রক্ষা করবে,
সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে,
17যে যৌবনকালের বন্ধুকে ত্যাগ করে,
নিজের ঈশ্বরের নিয়ম ভুলে যায়;
18কারণ তার বাড়ি মৃত্যুর দিকে ঝুকে থাকে
এবং তার পথ কবরের দিকে থাকে;
19যারা তার কাছে যায়, তারা আর ফেরে না,
তারা জীবনের পথ পায় না;
20যেন তুমি ভালো লোকদের পথে চলতে পার
এবং ধার্ম্মিকদের পথ অবলম্বন কর;
21কারণ যারা সঠিক কাজ করবে তারা এই দেশে বাস করবে
এবং যারা ন্যায়পরায়ণ তাঁরা সেখানে অবশিষ্ট থাকবে।
22কিন্তু দুষ্টরা দেশ থেকে উচ্ছিন্ন হবে,
বিশ্বাসঘাতকেরা সেখান থেকে ছিন্নভিন্ন হবে।
¿Sabías que…?
La protección y la recompensa de la sabiduría
- El capítulo compara la búsqueda del entendimiento con la búsqueda de tesoros escondidos y de plata, destacando que adquirir sabiduría exige esfuerzo deliberado, atención y búsqueda sincera.Fuentes: el propio texto bíblico
- La sabiduría y la prudencia se presentan como guardianes protectores que libran a la persona de dos peligros específicos: los hombres perversos que andan en tinieblas y la mujer infiel que abandona el pacto de su juventud.Fuentes: el propio texto bíblico
- El poema concluye con un contraste pactado sobre la tierra, afirmando que los justos habitarán en ella con seguridad, mientras que los impíos e infieles serán arrancados.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org