Proverbios 19
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1যার কথাবার্তা বিকৃত
এবং বোকা তার থেকে যে সততায় চলে সে ভালো।
2এছাড়া, ইচ্ছা জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই
এবং যে তাড়াতাড়ি দৌড়ায়,
সে নিজের পথে ব্যর্থ হয়।
3মানুষের বোকামিতা তার জীবনের সর্বনাশ
এবং তার হৃদয় সদাপ্রভুর বিরুদ্ধে দারুণ ক্রোধ করে।
4অর্থ অনেক বন্ধুকে একত্রিত করে;
কিন্তু গরিব লোক নিজের বন্ধুর থেকে আলাদা হয়।
5মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না,
যে মিথ্যা কথা বলে সে মুক্তি পাবে না।
6অনেকে উদার ব্যক্তির অনুগ্রহ চায়
এবং যে উপহার দেয় সবাই তার বন্ধু হয়।
7গরিব লোকের ভাইয়েরা সবাই তাকে ঘৃণা করে,
আরও নিশ্চয়, তার বন্ধুরা তার থেকে দূরে যায়;
সে অনুনয়ের সঙ্গে তাদের খোঁজ করে,
কিন্তু তারা চলে গেছে।
8যে বুদ্ধি পায়, সে নিজের প্রাণকে ভালবাসে,
যে বিবেচনা রক্ষা করে,
সে যা ভালো তাই পায়।
9মিথ্যাসাক্ষী অদন্ডিত থাকবে না,
কিন্তু যে মিথ্যা কথা বলে সে বিনষ্ট হবে।
10বিলাসিতায় বাস করা একজন
নির্বোধের পক্ষে মানানসই নয়,
নেতাদের ওপরে কর্তৃত্ব করা দাসের জন্যে আরও অনুপযুক্ত।
11বিচক্ষণতা একজন মানুষকে ক্রোধে ধীর করে
এবং দোষ উপেক্ষা করা তার গৌরব।
12রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো;
কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের ওপরের শিশিরের মতো।
13নির্বোধ ছেলে তার বাবার সর্বনাশজনক,
আর স্ত্রীর বিবাদ হল অবিরত ঝরে পড়া জল।
14বাড়ি ও অর্থ বাবা মায়ের অধিকার;
কিন্তু বুদ্ধিমতী স্ত্রী হল সদাপ্রভু থেকে।
15অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু
যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়।
16যে আদেশ মেনে চলে, সে নিজের প্রাণ রক্ষা করে;
যে নিজের পথের বিষয়ে ভাবে না, সে মারা যাবে।
17যে গরিবকে দয়া করে, সে সদাপ্রভুকে ঋণ দেয়
এবং তিনি তাকে পরিশোধ করবেন যা তিনি করেছেন।
18তোমার সন্তানকে নিয়ন্ত্রণ কর, যেহেতু আশা আছে
এবং তোমার হৃদয় তাকে মৃত্যুদন্ড দেবার জন্য দৃঢ়সঙ্কল্প না করুক।
19উগ্রস্বভাবের লোক অবশ্যই শাস্তি পাবে;
যদি তাকে উদ্ধার কর, তোমাকে দ্বিতীয়বার করতে হবে।
20পরামর্শ শোনো, নির্দেশ গ্রহণ কর,
যেন তুমি তোমার জীবনের শেষে জ্ঞানবান হও।
21মানুষের হৃদয়ে অনেক পরিকল্পনা হয়
কিন্তু সদাপ্রভুরই উদ্দেশ্য স্থির থাকবে।
22মানুষের হৃদয়ে সে যা সিদ্ধান্ত করে তা
তার নির্ধারিত সত্য রূপে পরিগণিত হয়,
একজন গরিব লোক হওয়া ভাল।
23সদাপ্রভুর ভয় জীবনের দিকে অগ্রসর হয়,
যার তা আছে, সে সন্তুষ্ট হয়,
সে ক্ষতির দ্বারা নির্যাতিত হয় না।
24অলস থালায় হাত ডুবায়
এবং সে আবার মুখে দিতেও চায় না।
25উপহাসককে প্রহার কর,
অশিক্ষিত বুদ্ধিমান হবে;
যে উপলব্ধি করে তাকে অনুযোগ কর
এবং সে জ্ঞানলাভ করবে।
26যে তার বাবার প্রতি চুরি করে মাকে তাড়িয়ে দেয়,
সে লজ্জাকর ও অপমানজনক সন্তান।
27হে আমার পুত্র,
নির্দেশ শুনতে ক্ষান্ত হলে তুমি
জ্ঞানের কথা হইতে বিপথগামী হবে।
28যে সাক্ষী অসৎ, সে বিচারের উপহাস করে,
দুষ্টদের মুখ অধর্ম্ম গ্রাস করে।
29প্রস্তুত রহিয়াছে উপহাসকদের জন্যে দন্ডাজ্ঞা,
মূর্খদের পিঠের জন্যে প্রহার।

¿Sabías que…?
Sabiduría sobre Riqueza, Relaciones y Carácter
- Proverbios 19 destaca cómo la posición social influye en las relaciones humanas, señalando que las riquezas atraen a muchos compañeros, mientras que el pobre suele ser abandonado incluso por sus propios familiares. En contraste con esta tendencia humana, la compasión hacia los pobres se describe como un préstamo hecho directamente al SEÑOR, quien asegura la recompensa.Fuentes: el propio texto bíblico
- El capítulo utiliza vívidas imágenes de la naturaleza para describir la autoridad de un gobernante, comparando la ira del rey con el rugido de un león y su favor con el rocío refrescante sobre la hierba. En el mundo antiguo, obtener la benevolencia de un monarca era crucial para la protección y la prosperidad.Fuentes: el propio texto bíblico
- Las realidades domésticas cotidianas se reflejan en proverbios elocuentes, como comparar a un cónyuge conflictivo con un goteo incesante y caricaturizar al perezoso extremo que hunde la mano en el plato comunitario pero se niega a llevarla a la boca.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org