Proverbios 18
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1যে বিচ্ছিন্ন হয়, সে নিজের আকাঙ্খার চেষ্টা করে
এবং সে সমস্ত সব সঠিক বিচারের বিরুদ্ধে লড়াই করে।
2নির্বোধ বিবেচনায় সন্তুষ্ট হয় না,
কিন্তু কেবল তার মনে যা প্রকাশ হয় তাতে সন্তুষ্ট হয়।
3যখন দুষ্ট আসে তার সাথে অবজ্ঞাও আসে
এবং অপমানের সঙ্গে নিন্দা আসে।
4মানুষের মুখের কথা গভীর জলের মতো,
প্রজ্ঞার ঝরনা হল প্রবাহিত জলের স্রোত।
5দুষ্টের পক্ষপাত করা ভাল নয়,
বিচারে ধার্ম্মিককে অস্বীকার করা উচিত নয়।
6নির্বোধের ঠোঁট বিবাদ সঙ্গে করে আনে
এবং তার মুখ প্রহারকে আহ্বান করে।
7নির্বোধের মুখ তার সর্বনাশজনক,
তার ঠোঁটের দ্বারা নিজেকে ফাঁদে ফেলে।
8পরচর্চাকারীর কথা সুস্বাদু এক টুকরো খাবারের মতো,
তা দেহের ভিতরে নেমে যায়।
9যে ব্যক্তি নিজের কাজে অলস,
সে বিনাশকের ভাই।
10সদাপ্রভুর নাম শক্তিশালী দূর্গ;
ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়।
11ধনীর ধন সম্পত্তি তার শক্তিশালী শহর
এবং তার কল্পনা তা উঁচু প্রাচীর।
12অধঃপতনের আগে মানুষের হৃদয় গর্বিত হয়,
কিন্তু সম্মানের আগে নম্রতা আসে।
13শোনার আগে যে উত্তর করে,
তা তার বোকামিতা ও অপমান।
14মানুষের আত্মা তার অসুস্থতা সহ্য করতে পারে,
কিন্তু ভগ্ন আত্মা কে বহন করতে পারে?
15বুদ্ধিমানের হৃদয় জ্ঞান অর্জন করে
এবং জ্ঞানবানদের কান জ্ঞানের খোঁজ করে।
16মানুষের উপহার তার জন্য পথ খোলে
এবং গুরুত্বপূর্ণ লোকদের সামনে তাকে আনে।
17যে প্রথমে নিজের ঘটনা সমর্থন করে,
তাকে ধার্মিক মনে হয়;
শেষ পর্যন্ত তার প্রতিবাসী আসে
এবং তার পরীক্ষা করে।
18গুলিবাঁটের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়
এবং শক্তিশালী বিরোধীদের আলাদা করে।
19বিরক্ত ভাই শক্তিশালী শহরের থেকে অজেয়
এবং ঝগড়া দুর্গের বাধার মত।
20মানুষের হৃদয় তার মুখের ফলে পেট ভরে যায়,
সে নিজের ঠোঁটের ফসলে সন্তুষ্ট হয়।
21মরণ ও জীবন জিভের ক্ষমতায়
এবং যারা তা ভালবাসে, তারা তার ফল খাবে।
22যে স্ত্রী পায়, সে ভালো জিনিস পায়
এবং সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ পায়।
23গরিব লোক করুণার আবেদন করে,
কিন্তু ধনী লোক কঠোরভাবে উত্তর দেয়।
24যার অনেক বন্ধু আছে বলে দাবি করে,
সে সর্বনাশ ডেকে আনে;
কিন্তু ভাইয়ের থেকেও ঘনিষ্ঠ এক বন্ধু আছেন।

¿Sabías que…?
Sabiduría en las Palabras, la Justicia y la Seguridad
- En el entorno judicial antiguo, Proverbios 18 destaca la necesidad de un examen riguroso al dirimir disputas, señalando que quien presenta su caso primero parece tener razón hasta ser interrogado por la otra parte. También menciona el echar suertes como un método aceptado para resolver litigios entre rivales poderosos.Fuentes: el propio texto bíblico
- El capítulo contrasta la verdadera seguridad con la falsa autosuficiencia mediante imágenes defensivas de la época. Mientras que el nombre del Señor se describe como una torre fuerte que ofrece refugio genuino al justo, la fortuna del rico se compara con una muralla alta que brinda protección solo en su imaginación.Fuentes: el propio texto bíblico
- Un tema central del capítulo es el impacto decisivo de la palabra humana, afirmando que la vida y la muerte están en poder de la lengua. Advierte contra hábitos perjudiciales, como responder antes de escuchar o difundir chismes que penetran hasta lo más profundo del ser.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org