Nations Bible

Job 23

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

ইয়োব।

1তখন ইয়োব উত্তর দিলেন এবং বললেন,

2“এমনকি আজও আমার অভিযোগ তিক্ত;

আমার আর্তনাদের চেয়ে আমার যন্ত্রণা অনেক বেশি।

3আহা, যদি আমি জানতাম কোথায় আমি তাঁকে পেতে পারি! আহা,

আমি যদি তাঁর গৃহে যেতে পারি!

4আমি আমার অভিযোগ তাঁর সামনে সাজিয়ে রাখব

এবং তর্কবিতর্কে আমার মুখ পূর্ণ রাখব।

5তিনি আমায় যা উত্তর দেবেন তা আমি জানব

এবং যা তিনি আমায় বলবেন বুঝতে পারব।

6তাঁর মহা শক্তিতে কি তিনি আমার বিরুদ্ধে তর্ক বিতর্ক করবেন?

না, তিনি আমার প্রতি মনোযোগ দেবেন।

7সেখানে সরল লোক হয়ত তাঁর সঙ্গে বিচার করতে পারে।

এই ভাবে আমি হয়ত আমার বিচারকের থেকে চিরকালের মত মুক্তি পেতে পারি।

8দেখ, আমি সামনে যাই,

কিন্তু তিনি সেখানে নেই এবং পিছনে যাই,

কিন্তু আমি তাঁকে দেখতে পাই না

9বামদিকে, যেখানে তিনি কাজ করেন,

কিন্তু আমি তাঁকে দেখতে পাই না এবং ডানদিকে,

যেখানে তিনি নিজেকে লুকিয়েছেন যাতে আমি তাঁকে দেখতে না পাই।

10কিন্তু তিনি জানেন আমি কোন পথ নিয়েছি;

যখন তিনি আমায় পরীক্ষা করবেন,

আমি সোনার মত বার হয়ে আসব।

11আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলে;

আমি তাঁর পথ ধরে রেখেছি

এবং তার থেকে অন্য কোনদিকে ফিরি না।

12তাঁর ঠোঁটের আদেশ থেকে আমি ফিরে যাই নি;

তাঁর মুখের কথা আমি আমার হৃদয়ে সঞ্চয় করে রেখেছি,

আমার প্রয়োজনীয় বিষয়েরও অধিক।

13কিন্তু তিনি অপরিবর্তনীয়;

কে তাঁকে পরিবর্তন করতে পারে?

তাঁর প্রাণ যা চায়, তিনি তাই করেন।

14কারণ তিনি তা সফল করবেন যা আমার জন্য নিরূপিত করেছেন;

এবং এরকম অনেক কিছু তাঁর মনে আছে।

15এই জন্য, আমি তাঁর উপস্থিতিতে আতঙ্কিত হই;

যখন আমি তাঁর বিষয়ে ভাবি, আমি তাঁকে ভয় করি।

16কারণ ঈশ্বর আমার হৃদয় দুর্বল করে বানিয়েছে;

সর্বশক্তিমান আমায় আতঙ্কিত করেছেন।

17এমন নয় যে আমি অন্ধকারের দ্বারা নীরব হয়ে আছি,

না ঘন অন্ধকার আমার মুখ ঢেকে দিয়েছে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El anhelo de Job por una audiencia

  • Job utiliza el lenguaje de un litigio judicial, deseando encontrar la sede de Dios para presentar su caso y llenar su boca de argumentos. Expresa la confianza de que una persona recta sería escuchada y librada ante su Juez.Fuentes: el propio texto bíblico
  • En su búsqueda de Dios, Job examina los cuatro puntos cardinales: el oriente, el occidente, el norte y el sur. Lamenta que, aunque Dios está obrando activamente a su alrededor, Su presencia permanece totalmente invisible a los ojos humanos.Fuentes: el propio texto bíblico
  • A pesar de su profundo temor ante la soberanía y los decretos inmutables de Dios, Job sostiene su integridad. Afirma haber valorado las palabras de Dios más que su pan cotidiano y confía en que, tras ser probado, saldrá como oro refinado.Fuentes: el propio texto bíblico · Job

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.