Job 22
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
ইলীফস।
1তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিলেন এবং বললেন,
2“মানুষ কি ঈশ্বরের উপকারী হতে পারে?
জ্ঞানী মানুষ কি তাঁর জন্য উপকারী হতে পরে?
3যদি তুমি ধার্মিক হও তাতে কি ঈশ্বর খুশি হন?
যদি তুমি তোমার রাস্তা সঠিক কর তাতে কি তাঁর লাভ হয়?
4তাঁর প্রতি তোমার শ্রদ্ধার জন্য কি তিনি তোমাকে ধমক দেন
এবং তোমাকে বিচারে নিয়ে জান?
5তোমার পাপ কি গুরুতর নয়?
তোমার অপরাধের কি সীমা নেই?
6কারণ তুমি তোমার ভাইয়ের কাছ থেকে অকারণে বন্দক দাবি করতে;
তুমি উলঙ্গদের প্রয়োজনের কাপড় তুমি ছিনতাই করতে।
7তুমি ক্লান্তদের জল দিতে না;
তুমি ক্ষুদিতদের খাবার দিতে অস্বীকার করতে,
8যদিও তুমি একজন ক্ষমতাশালী লোক,
পৃথিবী অধিকার করেছ,
যদিও তুমি, একজন সম্মানিত ব্যক্তি,
এতে বাস করতে।
9তুমি বিধবাদের খালি হাতে বিদায় দিয়েছ;
পিতৃহীনের হাত ভেঙ্গেছ।
10এই জন্য, তোমার চারিদিকে ফাঁদ আছে
এবং হঠাৎ ভয় তোমায় কষ্ট দেয়;
11সেখানে অন্ধকার,
যাতে তুমি দেখতে না পাও,
অনেক জল তোমায় ঢেকে রেখেছে।
12ঈশ্বর কি সর্বোচ্চ স্বর্গে থাকেন না?
তারাদের উচ্চতা দেখ, সেগুলো কত উঁচু!
13তুমি বলছ, ‘ঈশ্বর কি জানে?
তিনি কি ঘন অন্ধকার থেকে বিচার করতে পারেন?
14ঘন মেঘ তাঁকে ঢেকে দিচ্ছে,
যাতে তিনি আমাদের দেখতে না পান;
তিনি স্বর্গের চারিদিকে হাঁটেন।’
15তুমি কি সেই পুরানো পথেই চলবে,
যাতে পাপী লোকেরা হেঁটেছে
16যাদের কে দিনের র আগে টেনে নেওয়া হয়েছিল,
তাদের যাদের ভিত নদীর জলের মত ভেসে গেছিল,
17যারা ঈশ্বরকে বলে,
‘আমাদের থেকে চলে যাও;’ যারা বলে,
‘সর্বশক্তিমান আমাদের কি করবেন?’
18তবুও তিনি তাদের ঘর ভাল জিনিসে পূর্ণ করতেন;
পাপীদের পরিকল্পনা আমার থেকে অনেক দূরে।
19ধার্মিক তাদের ভাগ্য দেখে এবং আনন্দ করে;
নির্দোষ তাদের অবজ্ঞা করে হাঁসে।
20এবং বলে,
‘সত্যিই যারা আমাদের বিরুদ্ধে ওঠেছে তারা ধ্বংস হয়েছে;
আগুন তাদের সম্পত্তি গ্রাস করেছে।’
21এখন ঈশ্বরের সঙ্গে একমত হও
এবং তাঁর সঙ্গে শান্তিতে থাক; এইভাবেই,
মঙ্গল তোমার কাছে আসবে।
22আমি তোমাদের অনুরোধ করি,
তাঁর মুখের নির্দেশ গ্রহণ কর;
তোমাদের হৃদয়ে তাঁর কথা জমিয়ে রাখ।
23যদি তুমি সর্বশক্তিমানের কাছে ফিরে আস, তুমি গঠিত হবে,
যদি তুমি অধার্মিকতা তোমার তাঁবু থেকে দূরে রাখ।
24তোমার সম্পত্তি ধূলোয় রাখ,
স্রোতের পাথরের মধ্যে ওফীরের সোনা রাখ,
25এবং সর্বশক্তিমান হবেন তোমার সম্পত্তি,
তোমার কাছে মূল্যবান রূপার হবেন।
26কারণ তখন তুমি সর্বশক্তিমানে আনন্দ করবে;
তুমি তোমার মুখ ঈশ্বরের দিকে তুলবে।
27তুমি তাঁর কাছে তোমার প্রার্থনা করবে
এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন;
তুমি তোমার মানত পূর্ণ করবে।
28তুমি যা কিছু আদেশ করবে
এবং তা তোমার জন্য করা হবে;
তোমার পথে আলো উজ্জ্বল হবে।
29ঈশ্বর অহঙ্কারীদের নত করেন
এবং তিনি নত চোখদের রক্ষা করেন।
30এমনকি যে ব্যক্তি নির্দোষ নয় তাকেও তিনি উদ্ধার করবেন,
যে তোমার হাতের দ্বারা উদ্ধার পাবে।”
¿Sabías que…?
El tercer discurso de Elifaz y el oro de Ofir
- En este tercer discurso, Elifaz pasa de reflexiones teológicas generales a acusaciones directas contra Job, atribuyéndole faltas sociales específicas como exigir prendas sin motivo, privar de ropa a los necesitados y despedir con las manos vacías a las viudas.Fuentes: el propio texto bíblico
- Elifaz exhorta a Job a arrojar el oro de Ofir entre las piedras de los torrentes para que el Todopoderoso sea su verdadero tesoro. Ofir era famosa en la literatura bíblica por su oro refinado, aunque su ubicación geográfica ha sido debatida, proponiéndose sitios en Arabia, cerca del río Indo o en la India.Fuentes: el propio texto bíblico · Ophir
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org