Nations Bible

Job 22

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

ইলীফস

1পরে তৈমনীয় ইলীফস উত্তর দিলেন:

2“কোনও মানুষ কি ঈশ্বরের পক্ষে লাভজনক হবে?

একজন জ্ঞানবানও কি তাঁর উপকার করতে পারবে?

3তুমি ধার্মিক হলেও তা সর্বশক্তিমানকে কী আনন্দ দেবে?

তোমার আচরণ অনিন্দনীয় হলেও তাতে তাঁর কী লাভ?

4“তোমার ভক্তি দেখেই কি তিনি তোমাকে তিরস্কার করেন

ও তোমার বিরুদ্ধে অভিযোগ আনেন?

5তোমার দুষ্টতা কি অত্যধিক নয়?

তোমার পাপগুলিও কি অপার নয়?

6অকারণে তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে জামানত চেয়েছ;

তুমি লোকদের পরনের পোশাক কেড়ে নিয়েছ, তাদের উলঙ্গ করে ছেড়েছ।

7তুমি ক্লান্ত মানুষকে জল দাওনি

ও ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে অসম্মত হয়েছ,

8যদিও তুমি এক ক্ষমতাপরায়ণ লোক, দেশের অধিকারী ছিলে—

এমন এক সম্মানিত লোক ছিলে, যে সেখানেই বসবাস করত।

9আর তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতে,

ও পিতৃহীনদের শক্তি চূর্ণ করতে।

10সেইজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা আছে,

আকস্মিক বিপদ তোমাকে আতঙ্কিত করে,

11এত অন্ধকার হয়েছে যে তুমি দেখতে পাচ্ছ না,

ও জলের বন্যা তোমাকে ঢেকে ফেলেছে।

12“ঈশ্বর কি স্বর্গের উচ্চতায় বিরাজমান নন?

আর দেখো অতি উচ্চে অবস্থিত তারাগুলি কত উঁচু!

13তবুও তুমি বলো, ‘ঈশ্বর কী-ই বা জানেন?

এ ধরনের অন্ধকার দিয়ে তিনি কি বিচার করেন?

14ঘন মেঘ তাঁকে আড়াল করে রাখে, তাই তিনি আমাদের দেখতে পান না

যেহেতু তিনি খিলানযুক্ত আকাশমণ্ডলে বিচরণ করেন।’

15তুমি কি সেই পুরানো পথই ধরবে

যে পথে দুষ্টেরা পা ফেলেছিল?

16তাদের তো অকালেই উঠিয়ে নেওয়া হয়েছিল,

তাদের ভিত্তিমূল বন্যায় ভেসে গিয়েছে।

17তারা ঈশ্বরকে বলেছিল, ‘আমাদের ছেড়ে দাও!

সর্বশক্তিমান আমাদের কী করবেন?’

18অথচ তিনিই তাদের বাড়িঘর ভালো ভালো জিনিসপত্রে ভরিয়ে দিয়েছিলেন,

তাই আমি দুষ্টদের পরিকল্পনা থেকে দূরে সরে দাঁড়াই।

19ধার্মিকেরা তাদের বিনাশ দেখে ও আনন্দ করে;

নির্দোষেরা তাদের বিদ্রুপ করে বলে,

20‘আমাদের শত্রুরা নিশ্চয় ধ্বংস হয়েছে,

ও আগুন তাদের ধনসম্পদ গ্রাস করেছে।’

21“ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করো ও শান্তি পাও;

এভাবেই তুমি সমৃদ্ধিলাভ করবে।

22তাঁর মুখ থেকে শিক্ষাগ্রহণ করো

ও তোমার হৃদয়ে তাঁর বাক্য সঞ্চয় করে রাখো।

23তুমি যদি সর্বশক্তিমানের দিকে ফেরো, তবে তুমি পুনঃস্থাপিত হবে:

তুমি যদি তোমার তাঁবু থেকে দুষ্টতা দূর করো

24ও তোমার সোনার তাল ধুলোতে রাখো,

তোমার ওফীরের সোনা গিরিখাতের পাষাণ-পাথরের মধ্যে রাখো,

25তবে সর্বশক্তিমানই তোমার সোনা হবেন,

তোমার জন্য অসাধারণ রুপো হবেন।

26তখন নিশ্চয় তুমি সর্বশক্তিমানে আনন্দ খুঁজে পাবে

ও তোমার মুখ ঈশ্বরের দিকে তুলে ধরবে।

27তুমি তাঁর কাছে প্রার্থনা করবে, এবং তিনি তোমার প্রার্থনা শুনবেন,

ও তুমি তোমার মানতগুলি পূরণ করবে।

28তুমি যে সিদ্ধান্ত নেবে তাই সফল হবে,

ও তোমার পথগুলি আলোয় উজ্জ্বল হবে।

29মানুষকে যখন অবনত করা হয় ও তুমি বলো, ‘ওদের তুলে ধরো!’

তখন তিনি হতোদ্যমকে উদ্ধার করবেন।

30যে নির্দোষ নয় তিনি তাকেও উদ্ধার করবেন,

তোমার হাতের পরিচ্ছন্নতায় সে উদ্ধার পাবে।”

Did you know?

Eliphaz’s Third Speech and the Gold of Ophir

  • In this third speech, Eliphaz moves from general theological reflections to leveling direct accusations against Job, alleging specific social sins such as taking pledges without cause, depriving the needy of clothing, and sending widows away empty-handed.Sources: the Bible text itself
  • Eliphaz urges Job to cast away the gold of Ophir into the stones of the ravines so that the Almighty may become his true treasure. Ophir was renowned in biblical literature for its fine gold, though its geographic location has long been debated, with proposals ranging from Arabia to regions near the Indus River or India.Sources: the Bible text itself · Ophir

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.