Nations Bible

Job 21

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Tap a verse to see its cross-references.

ইয়োব

1পরে ইয়োব উত্তর দিলেন:

2“আমার কথা মন দিয়ে শোনো;

এই হোক সেই সান্ত্বনা যা তোমরা আমাকে দিতে পারো।

3আমি কথা বলার সময় তোমরা একটু সহ্য করো,

ও আমি কথা বলার পর, তোমরা আমাকে বিদ্রুপ কোরো।

4“আমার অভিযোগ কি কোনও মানুষের বিরুদ্ধে?

আমি কেন অধৈর্য হব না?

5আমার দিকে তাকাও ও তোমরা অবাক হয়ে যাবে;

তোমাদের মুখে হাত চাপা দাও।

6একথা চিন্তা করে আমি আতঙ্কিত হয়ে যাই;

আমার শরীর কেঁপে ওঠে।

7দুষ্টেরা কেন বেঁচে থাকে,

কেন তারা বৃদ্ধ হয় ও তাদের ক্ষমতা বাড়ে?

8তাদের চারপাশে তারা তাদের সন্তানদের প্রতিষ্ঠিত হতে দেখে,

তাদের চোখের সামনেই তাদের বংশধরেরা প্রতিষ্ঠিত হয়।

9তাদের ঘরগুলি নিরাপদ ও ভয়মুক্ত;

ঈশ্বরের লাঠি তাদের উপরে পড়ে না।

10তাদের ষাঁড়গুলি বংশবৃদ্ধি করতে ব্যর্থ হয় না;

তাদের গাভীগুলি বাছুরের জন্ম দেয় ও তাদের গর্ভস্রাব হয় না।

11তারা তাদের সন্তানদের মেষপালের মতো বাইরে পাঠায়;

তাদের শিশুসন্তানেরা নেচে বেড়ায়।

12তারা খঞ্জনি ও বীণা বাজিয়ে গান গায়;

তারা বাঁশির সুরে মাতোয়ারা হয়।

13সমৃদ্ধশালী হয়ে দিনযাপন করে

ও শান্তিতে কবরে চলে যায়।

14তবুও তারা ঈশ্বরকে বলে, ‘আমাদের ছেড়ে দাও!

তোমার পথ জানার কোনো ইচ্ছাই আমাদের নেই।

15সর্বশক্তিমান কে, যে আমাদের তাঁর সেবা করতে হবে?

তাঁর কাছে প্রার্থনা করে আমাদের কী লাভ হবে?’

16কিন্তু তাদের শ্রীবৃদ্ধি তাদের নিজেদের হাতে নেই,

তাই দুষ্টদের পরিকল্পনা থেকে আমি দূরে সরে দাঁড়াই।

17“তবুও দুষ্টদের প্রদীপ কতবার নিভে যায়?

কতবার তাদের উপরে চরম দুর্দশা নেমে আসে,

ক্রোধের বশবর্তী হয়ে ঈশ্বর তাদের এই পরিণতি ঘটান?

18কতবার তারা বাতাসের সামনে পড়া খড়ের মতো,

ও প্রবল বাতাস দ্বারা তুষের মতো উড়ে যায়?

19বলা হয়, ‘দুষ্টদের প্রাপ্য শাস্তি ঈশ্বর তাদের সন্তানদের জন্য সংরক্ষিত করে রাখেন।’

তিনিই দুষ্টদের পাপের প্রতিফল দেন, যেন তারা নিজেরাই তা ভোগ করে!

20তাদের নিজেদের চোখই তাদের সর্বনাশ দেখুক;

তারা সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।

21কারণ তাদের জন্য নির্ধারিত মাসগুলি শেষ হয়ে যাওয়ার পর

তাদের ছেড়ে যাওয়া পরিবারগুলির কী হবে সে বিষয়ে তারা কি আদৌ চিন্তা করে?

22“কেউ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিতে পারে,

যেহেতু তিনি উচ্চতমেরও বিচার করেন?

23কেউ কেউ পূর্ণ প্রাণশক্তি থাকাকালীনই মারা যায়,

যখন সে পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছন্দে থাকে,

24তার শরীর যথেষ্ট পুষ্ট থাকে,

অস্থিও মজ্জা-সমৃদ্ধ অবস্থায় থাকে।

25অন্য কেউ আবার প্রাণের তিক্ততা নিয়েই মারা যায়,

কখনও ভালো কোনো কিছুর স্বাদ না পেয়েই মারা যায়।

26পাশাপাশিই তারা ধুলোয় পড়ে থাকে,

ও কীটপতঙ্গ তাদের উভয়কেই ঢেকে রাখে।

27“আমি বেশ ভালোই জানি তোমরা কী ভাবছ,

যেসব ফন্দি এঁটে তোমরা আমার প্রতি অন্যায় করবে, আমি সেগুলিও জানি।

28তোমরা বলছ, ‘সেই মহামান্যের বাড়িটি কোথায়,

সেই তাঁবুগুলি কোথায়, যেখানে দুষ্টেরা বসবাস করত?’

29তোমরা কি কখনও পথিকদের জিজ্ঞাসা করোনি?

তোমরা কি তাদের বিবরণ বিবেচনা করোনি—

30যে দুষ্টেরা চরম দুর্দশাময় দিনের হাত থেকে নিষ্কৃতি পায়,

ক্রোধের দিনের হাত থেকেও তারা মুক্তি পায়?

31কে তাদের মুখের উপরে তাদের আচরণের নিন্দা করবে?

কে তাদের কৃতকর্মের প্রতিফল তাদের দেবে?

32তাদের কবরে বয়ে নিয়ে যাওয়া হয়,

ও তাদের সমাধিতে পাহারা বসানো হয়।

33উপত্যকার মাটি তাদের কাছে মিষ্টি লাগে;

প্রত্যেকে তাদের অনুগামী হয়,

ও অসংখ্য জনতা তাদের আগে আগে যায়।

34“অতএব তোমরা কীভাবে তোমাদের আবোল-তাবোল কথা দিয়ে আমাকে সান্ত্বনা দেবে?

তোমাদের উত্তরে মিথ্যাভাষণ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই!”

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

The Prosperity of the Wicked

  • Job challenges his friends' belief that the wicked always suffer in this life. He points out that many ungodly people grow old, increase in power, see their children flourish to the sound of lyres and flutes, and die in peaceful ease.Sources: the Bible text itself
  • Confronting the idea that God reserves punishment for a person's children, Job argues that true accountability requires wrongdoers to experience retribution personally and taste the wrath of the Almighty during their own lives.Sources: the Bible text itself
  • Job urges his companions to ask road travelers about common observations. He notes that whether an individual lives in vigorous prosperity or dies in bitter poverty, both ultimately share the same earthly end when they lie down together in the dust.Sources: the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Credits and license for this translation
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Source: http://ebible.org/benobcv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.