Song of Songs 3
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1রাতের বেলা আমার বিছানায়
আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম;
আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।
2আমি নিজে নিজেকে বললাম,
“আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব,
গলিতে গলিতে, মোড়ে মোড়ে;
সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব,”
আমি তাঁকে খুঁজছিলাম কিন্তু তাঁকে পেলাম না।
3পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার দিন আমাকে দেখতে পেল।
আমি তাদের জিজ্ঞাসা করলাম,
“তোমরা কি আমার প্রাণের প্রিয়কে দেখেছ?”
4তাদের পার হয়ে একটু এগিয়ে যেতেই
আমি আমার প্রাণের প্রিয়কে দেখতে পেলাম।
তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না;
যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।
5হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার
ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি,
তোমরা ভালবাসাকে জাগিয়ো না
বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত দিন হয়।
6গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ,
বণিকের সব রকম দ্রব্যের গন্ধে সুগন্ধিত হয়ে
ধোঁয়ার থামের মত মরুভূমি থেকে যিনি আসছেন তিনি কে?
7দেখ, ওটা শলোমনের পালকী!
ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে;
তাঁরা ইস্রায়েলের শক্তিশালী বীর।
8তাঁদের সবার সঙ্গে আছে তলোয়ার,
যুদ্ধে তাঁরা সবাই পাকা;
তলোয়ার কোমরে বেঁধে নিয়ে
তাঁরা প্রত্যেকে প্রস্তুত আছেন রাতের বিপদের জন্য।
9রাজা শলোমন নিজের জন্য
একটি পালকী তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে।
10সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী,
তলাটা সোনার তৈরী ছিল
এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের;
যিরূশালেমের মেয়েরা ভালবেসে
তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।
11হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস,
দেখ, রাজা শলোমন মুকুট পরে আছেন;
তাঁর বিয়ের দিনের,
তাঁর জীবনের আনন্দের দিনের,
তাঁর মা তাঁকে মুকুট পরিয়ে দিয়েছেন।

Did you know?
A Royal Procession and the Search for Love
- The poem describes a royal carriage constructed for King Solomon using timber from the mountain forests of Lebanon, embellished with silver posts, a gold base, and purple fabric. It travels from the wilderness accompanied by columns of scented smoke and an escort of sixty armed warriors prepared for the terrors of the night.Sources: the Bible text itself · Lebanon
- The speaker repeatedly invokes the 'daughters of Jerusalem' and 'daughters of Zion,' referencing the ancient hilltop citadel and city associated with David and Solomon where the royal wedding celebration takes place.Sources: the Bible text itself · Jerusalem · Zion
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Jerusalem · 31.777, 35.234 · verses 5, 10
- Lebanon · 33.540, 35.584 · verse 9
- Zion · Today: Jerusalem · 31.777, 35.234 · verse 11
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org