Nations Bible

Song of Songs 2

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.

প্রিয়তম।

1আমি শারোণের উপত্যকার

একটি লিলি ফুল।

প্রেমিকা।

2কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল,

আমার দেশের মেয়েদের মধ্যে

তেমন তুমি, আমার প্রিয়।

প্রিয়তম।

3বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ,

তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়।

আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই,

আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।

4তিনি আমাকে খাবার ঘরে নিয়ে গেলেন,

আর আমার উপরে প্রেমই তাঁর পতাকা হল।

5কিশমিশের পিঠে খাইয়ে আমাকে শক্তিশালী কর

আর আপেল দিয়ে আমাকে সতেজ করে তোলো,

কারণ আমি প্রেমে দুর্বল হয়ে পরেছি।

6তাঁর বাঁ হাত আমার মাথার নীচে আছে,

তাঁর ডান হাত আমাকে জড়িয়ে ধরে।

7হে যিরূশালেমের মেয়েরা,

আমি কৃষ্ণসার হরিণ ও

মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি,

তোমরা ভালবাসাকে জাগিয়ো না

বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়।

8ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন;

তিনি পাহাড় পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন।

9আমার প্রিয় যেন কৃষ্ণসার হরিণ অথবা হরিণের বাচ্চা।

দেখ, তিনি আমাদের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন,

তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন,

জালির মধ্যে দিয়ে উঁকি মারছেন।

10আমার প্রিয়তম আমাকে বলল,

“আমার প্রিয়, ওঠো; আমার সুন্দরী,

আমার সঙ্গে এস।

11দেখ, শীতকাল চলে গেছে;

বর্ষা শেষ হয়েছে এবং চলে গেছে।

12মাঠে মাঠে ফুল ফুটেছে,

গানের দিন এসেছে;

আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।

13ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে;

আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে।

হে আমার প্রিয়, ওঠো, এস; আমার সুন্দরী,

এস আমার সঙ্গে।”

প্রেমিক।

14ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে,

পাহাড়ের গায়ের লুকানো জায়গায় রয়েছ;

আমাকে তোমার মুখ দেখাও,

তোমার গলার স্বর শুনতে দাও,

কারণ তোমার স্বর মিষ্টি আর মুখের চেহারা সুন্দর।

15তোমরা সেই শিয়ালগুলোকে আমাদের জন্য,

সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর,

কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে;

আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।

প্রিয়তম।

16আমার প্রিয় আমারই আর আমি তাঁরই;

তিনি লিলি ফুলের বনে চরেন।

17হে আমার প্রিয়, তুমি ফিরে এসো;

যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক।

অসমতল পাহাড়ের উপর তুমি

কৃষ্ণসার হরিণ কিংবা বাচ্চা হরিণের মত হও।

Artistic illustration — an interpretation, not a historical record.

Did you know?

Springtime and Awakening Love

  • Sharon was a fertile coastal plain stretching between the Mediterranean Sea and the hill country west of Jerusalem, celebrated for its beauty and vegetation, which gave rise to imagery like the rose of Sharon.Sources: Saron · the Bible text itself
  • The poem marks the arrival of spring through natural changes in the countryside, such as the end of winter rains, the cooing of turtledoves, ripening fig trees, and flowering grapevines that needed protection from foraging foxes.Sources: the Bible text itself
  • The speaker repeatedly appeals to the daughters of Jerusalem, framing her cautions about love around wild animals of the open hills, such as gazelles and does of the field.Sources: Jerusalem · the Bible text itself

Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.

Places in this chapter

  • Sharon · Today: Sharon Plain · 32.400, 34.883 · verse 1
  • Jerusalem · 31.777, 35.234 · verse 7

Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).

Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Source: http://ebible.org/benirv/ · eBible.org

Talk to us

Tell us where you read from, how the Bible has helped you, or what we could improve. We read every message.