Job 40
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন,
2“যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে?
যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।”
3তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন,
4“দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব?
আমি আমার মুখের ওপর হাত রাখি।
5আমি একবার কথা বলেছি
এবং আমি আর উত্তর দেব না;
সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”
6তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন,
7“তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ,
কারণ আমি তোমায় প্রশ্ন করব
এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে।
8তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী?
তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক?
9তোমার কি ঈশ্বরের মত হাত আছে?
তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার?
10এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও;
নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও।
11তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও;
প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর।
12প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও
এবং তাকে নম্র কর;
পাপীদের তাদের জায়গায় মাড়াও।
13তাদের একসঙ্গে মাটিতে কবর দাও;
গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর।
14তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব
যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে?
15বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি;
সে ষাঁড়ের মত ঘাস খায়।
16এখন দেখ, তার কোমরে তার শক্তি;
তার পেটের পেশিতে তার শক্তি।
17সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়;
তার উরুর পেশী একসঙ্গে জোড়া।
18তার হাড় পিতলের নলের মত;
তার পা লোহার ডান্ডার মত।
19সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান।
একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন,
যিনি তাকে হারাতে পারেন।
20পাহাড়রা তাকে খাবার যোগায়;
মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে।
21সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে,
জলাভূমিতে শুয়ে থাকে।
22পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে;
নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে।
23দেখ, যদি নদী তার কুলকে ভাষায়,
সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী,
যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে।
24কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে
অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”

Did you know?
God's Challenge and the Might of Behemoth
- When questioned by God, Job responds by placing his hand over his mouth, acknowledging his insignificance and choosing not to argue further. God then speaks to him out of the whirlwind, challenging him to prove whether he possesses divine strength and the ability to humble the proud.Sources: the Bible text itself
- God directs Job's attention to Behemoth, describing it as a massive herbivore whose bones are like tubes of bronze and limbs like rods of iron. The creature is depicted resting peacefully under lotus plants and marsh reeds, unmoved by raging waters and uncontrollable by humans.Sources: the Bible text itself
- The text notes that Behemoth remains unafraid even when the Jordan River surges to its mouth. The Jordan is a river characterized by swift currents and twisted paths through marshy plains and deep channels.Sources: the Bible text itself · Jordan
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Places in this chapter
- Jordan · Today: Jordan River · 31.761, 35.558 · verse 23
Only places identified with high confidence are shown (90% or more according to the scholarly sources compiled by OpenBible). Period map: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; modern map: © OpenStreetMap contributors; places: OpenBible.info (CC BY 4.0).
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org