Job 39
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Tap a verse to see its cross-references.
1পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান?
হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার?
2তুমি কি তাদের গর্ভ মাস গুনতে পার?
তুমি কি সেই দিন জান কখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়?
3তারা গুড়ি মারে এবং তাদের বাচ্চার জন্ম দেয়
এবং তারপর তাদের প্রসব যন্ত্রণা শেষ হয়।
4তাদের বাচ্চারা বলবান হয় এবং খোলা মাঠে বড় হয়;
তারা বেরিয়ে যায় এবং আর ফিরে আসে না।
5কে বুনো গাধাকে স্বাধীনভাবে যেতে দিয়েছে?
কে দ্রুতগামী গাধার বাঁধন খুলে দিয়েছে,
6আমি মরুভূমিকে তার ঘর বানিয়েছি,
লবনভূমিকে তার ঘর বানিয়েছি?
7সে শহরের আন্দোলনে অবজ্ঞায় হাঁসে;
সে চালকের আওয়াজ শোনে না।
8তার চারণভূমির মত সে পাহাড়ের ওপরে ঘুরে বেড়ায়;
সেখানে সে সবুজ চারাগাছ খোঁজে খাওয়ার জন্য।
9বুনো ষাঁড় কি তোমার সেবা করে খুশি হবে?
সে কি তোমার যাবপাত্রের কাছে থাকতে রাজি হবে?
10একটা দড়ি দিয়ে, তুমি কি সেই ষাঁড়কে বশ করে হাল দেওয়াতে পারবে?
সে কি তোমার জন্য উপত্যকায় মই দেবে?
11তুমি কি তাকে বিশ্বাস করবে কারণ তার শক্তি অনেক?
তুমি কি তোমার কাজ তার ওপর ছেড়ে দেবে করার জন্য?
12তুমি কি তার ওপর নির্ভর করবে তোমার শস্য ঘরে আনার জন্য,
তোমার খামারে শস্য জড়ো করার জন্য?
13উঠপাখির ডানা গর্বের সঙ্গে ঝাপটায়,
কিন্তু তার ডানা এবং পালক কি ভালবাসার?
14সে তার ডিম মাটিতে পাড়ে
এবং সে সেগুলোকে ধূলোয় গরম হতে দেয়;
15সে ভুলে যায় যে পায়ের তলায় সেগুলো চূর্ণ হতে পারে
অথবা সে ভুলে যায় যে বন্য পশু সেগুলোকে মাড়াতে পারে।
16সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়;
সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে,
17কারণ ঈশ্বর তাকে জ্ঞান থেকে বঞ্চিত করেছেন
এবং তাকে কোন বুদ্ধি দেন নি।
18যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়,
সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে।
19তুমি কি ঘোড়াকে তার শক্তি দিয়েছ?
তুমি কি তার ঘাড়ে কেশর দিয়েছ?
20কখনও কি তুমি তাকে পঙ্গপালের মত লাফান করিয়েছ?
তার চিঁহিহি শব্দ ভয়ঙ্কর।
21সে পরাক্রমে পা ফেলে এবং তার শক্তিতে আনন্দ করে;
সে অস্ত্রের সঙ্গে দেখা করতে যায়।
22সে ভয়কে উপহাস করে এবং সে আতঙ্কিত হয় না;
সে খড়গ থেকে মুখ ফেরায় না।
23তীরের ঝুমঝুমি তার বিরুদ্ধে শব্দ করে, তা সঙ্গে ধারালো বর্শা
এবং বল্লম শব্দ করে।
24সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে;
শিঙ্গার আওয়াজ শুনলে,
সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না।
25যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে,
ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন
এবং চিত্কার শুনে।
26তোমার জ্ঞানের দ্বারাই কি বাজপাখি উড়ে,
দক্ষিণে দিকে সে তার ডানা মেলে?
27তোমার আদেশেই কি ঈগল উপরে ওঠে
এবং উঁচু জায়গায় তার বাসা বানায়?
28সে দূরারোহ পাহাড়ের গায়ে থাকে
এবং এক সুরক্ষিত আশ্রয়ে,
পাহাড়ের চূড়ায় তার ঘর বানায়।
29সেখান থেকে সে তার শিকার খোঁজে;
তার চোখ অনেক দূর থেকে তাদের দেখতে পায়।
30তার বাচ্চারাও রক্ত পান করে;
যেখানে মরা মানুষ, সেখানে সেও থাকে।”

Did you know?
God’s Care and Design in the Animal Kingdom
- The divine speech challenges Job regarding the untamable nature of wild animals such as the wild donkey and the wild ox. Unlike domesticated livestock used for farming and threshing, these creatures dwell freely in the wilderness and salt flats, completely independent of human authority and labor.Sources: the Bible text itself
- The text highlights the ostrich’s peculiar nesting habits, describing how it leaves its eggs in the sand without the protective care seen in other birds, yet outruns horses when fleeing across open ground.Sources: the Bible text itself
- The vivid portrait of the warhorse describes its fearlessness, strength, and eagerness in the face of weapons and battle horns, emphasizing that its courage and nature are bestowed by God rather than human mastery.Sources: the Bible text itself
Notes written with AI assistance from open sources (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, public domain) and reviewed before publishing.
Credits and license for this translation
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Source: http://ebible.org/benirv/ · eBible.org