Salmos 106
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.
1সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
2কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে
অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?
3ধন্য তারা, যারা ন্যায় কাজ করে,
এবং যা সঠিক তা সর্বদা পালন করে।
4আমাকে মনে রেখো, হে সদাপ্রভু, যখন তুমি তোমার প্রজাদের উপর অনুগ্রহ করো,
যখন তুমি তাদের রক্ষা করো, আমাকে সাহায্য করো,
5যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই,
যেন তোমার জাতির আনন্দে অংশীদার হতে পারি
এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।
6আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে;
আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।
7আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল,
তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি,
তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি,
বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।
8তবুও তাঁর নামের গুণে এবং তাঁর মহাপরাক্রম প্রকাশ করার উদ্দেশে,
তিনি তাদের রক্ষা করেছিলেন।
9তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল;
মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।
10তিনি বিপক্ষদের কবল থেকে তাদের রক্ষা করলেন;
শত্রুদের হাত থেকে তিনি তাদের মুক্ত করলেন।
11জলধিস্রোত তাদের প্রতিপক্ষদের গ্রাস করল
একজনও বেঁচে রইল না।
12তখন তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল
এবং তাঁর প্রশংসা করল।
13কিন্তু তারা অবিলম্বে তাঁর কাজগুলি ভুলে গেল,
এবং তাঁর সুমন্ত্রণার অপেক্ষাতেও রইল না।
14মরুভূমিতে তারা তাদের আকাঙ্ক্ষায় আসক্ত হল;
মরুপ্রান্তরে তারা ঈশ্বরের পরীক্ষা করল।
15তাই তিনি তাদের প্রার্থিত বস্তু দিলেন,
কিন্তু তার সঙ্গে তাদের মধ্যে ক্ষয়রোগ পাঠালেন।
16তারা শিবিরের মধ্যে মোশির প্রতি
আর সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করল।
17পৃথিবী বিভক্ত হয়ে দাথনকে গ্রাস করল;
অবীরাম ও তার দলবলকে সমাধিস্থ করল।
18তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল;
আগুনের শিখা দুষ্টদের দগ্ধ করল।
19সীনয় পর্বতে তারা এক বাছুর নির্মাণ করল
এবং ধাতু নির্মিত সেই মূর্তির আরাধনা করল।
20এভাবে তারা তাদের গৌরবের ঈশ্বরের সাথে
তৃণভোজী এক বলদের প্রতিমা বিনিময় করল।
21যে ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তারা তাঁকে ভুলে গেল,
যিনি মিশরে মহান কাজ করেছিলেন,
22হামের দেশে বিভিন্ন আশ্চর্য কাজ,
আর লোহিত সাগরতীরে ভয়াবহ কাজকর্ম করেছিলেন,
23তাই তিনি বললেন যে তিনি তাদের ধ্বংস করবেন;
কিন্তু মোশি, তাঁর মনোনীত সেবক, সদাপ্রভু ও তাঁর লোকেদের মাঝে দাঁড়ালেন,
তিনি তাঁর কাছে প্রার্থনা করলেন যেন
তিনি তাঁর ক্রোধ থেকে মুখ ফেরান এবং তাদের ধ্বংস না করেন।
24এরপর তারা সেই মনোরম দেশটিকে তুচ্ছ করল;
তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল না।
25নিজেদের তাঁবুতে তারা অভিযোগ জানালো,
আর সদাপ্রভুর আদেশ পালন করল না।
26তাই তিনি তাদের বিরুদ্ধে হাত তুলে শপথ করলেন,
যে তিনি তাদের মরুপ্রান্তরে বিনাশ করবেন,
27যে তিনি তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে বিক্ষিপ্ত করবেন,
এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবেন।
28তারপর তারা পিয়োরের বায়াল-দেবতার আরাধনায় যুক্ত হল
এবং প্রাণহীন দেবতাদের প্রতি নিবেদিত বলি ভোজন করল;
29তাদের সব অনাচারে তারা সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত করল,
আর তাদের মধ্যে এক মহামারি নেমে এল।
30তখন পীনহস উঠে দাঁড়িয়ে মধ্যস্থতা করলেন,
আর মহামারি বন্ধ হল।
31এই কাজ তাঁর পক্ষে ধার্মিকতা বলে
পুরুষানুক্রমে চিরকালের জন্য গণ্য হল।
32মরীবার জলস্রোতের কাছে তারা সদাপ্রভুকে ক্রুদ্ধ করল,
আর তাদেরই জন্য মোশির বিপদ ঘটল;
33কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল,
আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল।
34তারা জাতিদের বিনষ্ট করল না
যেমন সদাপ্রভু তাদের আদেশ দিয়েছিলেন,
35বরং তারা অন্যান্য জাতিদের সঙ্গে মিলেমিশে গেল
আর তাদের রীতিনীতি গ্রহণ করল।
36তাদের প্রতিমাগুলির আরাধনা করল,
আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।
37এমনকি তারা তাদের ছেলেমেয়েদের
মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।
38তারা নির্দোষের রক্তপাত করল,
নিজেদের ছেলেমেয়েদের রক্ত,
যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল,
আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।
39আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল,
নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।
40তাই সদাপ্রভু নিজের প্রজাদের উপর ক্রুদ্ধ হলেন
তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।
41তাদের তিনি জাতিদের হাতে সমর্পণ করলেন,
এবং তাদের বিপক্ষরা তাদের উপর শাসন করল।
42তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার করল
এবং তাদের শত্রুদের শক্তির সামনে তারা নত হল।
43বহুবার তিনি তাদের উদ্ধার করলেন,
কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল,
আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।
44কিন্তু যখন তিনি তাদের কান্না শুনলেন,
তিনি তাদের দুর্দশার প্রতি দৃষ্টিপাত করলেন;
45তাদের সুবিধার্থে তিনি নিজের নিয়ম স্মরণ করলেন
এবং তাঁর মহান প্রেমের কারণে তিনি নরম হলেন।
46যারা তাদের দাসত্বে বন্দি করেছিল,
তিনি তাদের অন্তরে করুণার সঞ্চার করলেন।
47হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো,
জাতিদের মধ্য থেকে আমাদের একত্রিত করো,
যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,
এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।
48ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত,
সব লোকজন বলুক, “আমেন!”
সদাপ্রভুর প্রশংসা হোক।

Você sabia?
A história de rebelião e misericórdia de Israel
- O Salmo 106 revisita momentos decisivos do Êxodo e da peregrinação no deserto como uma confissão comunitária de pecados. O texto destaca episódios como a rebelião no mar Vermelho, o bezerro de ouro feito em Horebe e a revolta de Datã e Abirão, que foram tragados pela terra.Fontes: o próprio texto bíblico · Horeb · Dathan · Abiram (son of Eliab)
- O salmo menciona a adoração a Baal-Peor, divindade moabita associada ao monte Peor. Durante essa crise, Fineias, filho de Eleazar, interveio para conter uma praga devastadora, ato lembrado nas Escrituras como fidelidade duradoura.Fontes: o próprio texto bíblico · Baal-peor · Phinehas (Levite)
- O Egito é chamado poeticamente de terra de Cão nos versículos 21 e 22. Na genealogia bíblica, Cão era filho de Noé, cujos descendentes foram associados ao Egito e a regiões vizinhas.Fontes: o próprio texto bíblico · Ham · Egypt
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Egypt · 30.129, 31.308 · versículos 7, 21
- Mount Horeb · Hoje: Jebel Musa · 28.540, 33.973 · versículo 19
- Ham · Hoje: Egypt · 30.129, 31.308 · versículo 22
- Peor · Hoje: within 1 km of Khirbet Ayun Musa · 31.777, 35.738 · versículo 28
- Meribah · Hoje: Ain el Qudeirat · 30.648, 34.422 · versículo 32
- Canaan · 32.767, 35.333 · versículo 38
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org