Números 31
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.
মিদিয়নীয়দের উপর প্রতিশোধ গ্রহণ
1সদাপ্রভু মোশিকে বললেন, 2“ইস্রায়েলীদের তরফে মিদিয়নীয়দের উপর প্রতিশোধ নাও। তারপর তুমি তোমার স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে।”
3অতএব মোশি লোকদের বললেন, “মিদিয়নীয়দের বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমরা কিছু ব্যক্তিকে অস্ত্রসজ্জিত করো, যেন সদাপ্রভুর জন্য তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে। 4ইস্রায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে এক এক হাজার সৈন্য যুদ্ধে পাঠাও।” 5অতএব ইস্রায়েলী বংশসমূহ থেকে, প্রত্যেক গোষ্ঠীর এক হাজার করে বারো হাজার সৈন্য, সমর সজ্জায় সজ্জিত হল। 6মোশি প্রত্যেক গোষ্ঠী থেকে এক হাজার ব্যক্তিকে যুদ্ধে পাঠালেন। তাদের সঙ্গে যাজক ইলিয়াসরের ছেলে পীনহসকেও পাঠানো হল। তিনি পবিত্রস্থান থেকে পবিত্র জিনিসগুলি ও সংকেত জ্ঞাপনের উদ্দেশে তূরী সঙ্গে নিলেন।
7সদাপ্রভু যেমন মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের বিপক্ষে যুদ্ধ করে তাদের প্রত্যেক পুরুষকে বধ করল। 8তাদের শিকারের মধ্যে ছিল, মিদিয়নের পাঁচজন রাজা—ইবি, রেকম, সূর, হূর ও রেবা। তারা বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়ালের আঘাতে বধ করল। 9ইস্রায়েলীরা, মিদিয়নীয় স্ত্রীলোক ও ছেলেমেয়েদের বন্দি করল এবং তারা তাদের গবাদি পশু, মেষপাল ও সমস্ত জিনিস লুণ্ঠন করল। 10তারা তাদের নগরগুলি, যেখানে তারা বসবাস করত এবং তাদের সমস্ত ছাউনি পুড়িয়ে দিল। 11তারা মানুষ ও পশু সমেত সমস্ত লুন্ঠিত দ্রব্য ও সমস্ত প্রাণীকে নিয়ে গেল। 12সমস্ত বন্দি, ধৃত প্রাণী ও লুন্ঠিত জিনিসগুলি নিয়ে তারা মোশি, যাজক ইলিয়াসর ও ইস্রায়েলী সমাজের কাছে তাদের ছাউনিতে, মোয়াবের সমতলে, জর্ডনের সমীপে, যিরীহোর অপর পাশে নিয়ে এল।
13মোশি, যাজক ইলিয়াসর ও মণ্ডলীর সমস্ত নেতৃবর্গ, ছাউনির বাইরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন। 14মোশি যুদ্ধ থেকে ফেরা দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিকদের, অর্থাৎ সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের উপর রুষ্ট হলেন।
15তিনি তাদের প্রশ্ন করলেন, “তোমরা কি সব স্ত্রীলোককে জীবিত রেখেছ? 16বিলিয়মের পরামর্শে তারাই ইস্রায়েলীদের সদাপ্রভুর কাছে থেকে পথভ্রষ্ট করেছিল। পিয়োরে সেই ঘটনা ঘটেছিল যখন সদাপ্রভুর প্রজারা এক মহামারি দ্বারা আক্রান্ত হয়। 17এখন সব কিশোরকে বধ করো। পুরুষের সঙ্গে শায়িতা সব স্ত্রীলোককেও বধ করো, 18কিন্তু, যারা কোনো পুরুষের সঙ্গে কখনও শয়ন করেনি, সেই কুমারীদের নিজেদের জন্য জীবিত রাখো।
19“তোমাদের মধ্যে প্রত্যেকে, যারা কাউকে বধ করেছে বা নিহত কাউকে স্পর্শ করেছে, ছাউনির বাইরে সাত দিন অবস্থিতি করবে। তৃতীয় ও সপ্তম দিনে, তোমরা নিজেদের ও তোমাদের বন্দিদের অবশ্যই শুদ্ধ করবে। 20প্রত্যেকটি বস্ত্র, সেই সঙ্গে চর্মনির্মিত, ছাগ-লোম বা কাঠ নির্মিত সমস্ত দ্রব্যকে শুদ্ধ করতে হবে।”
21তারপর যাজক ইলিয়াসর, যারা যুদ্ধে গিয়েছিল, সেই সৈন্যদের বললেন, “সদাপ্রভু মোশিকে যা বলেছিলেন, সেই বিধানের চাহিদা এই, 22সোনা, রুপো, ব্রোঞ্জ, লোহা, টিন, সীসা, 23এবং অন্য যে সমস্ত দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে, তাদের আগুনের মধ্য দিয়ে পরিশোধন করতে হবে, তখন তা শুদ্ধ হবে। তা সত্ত্বেও, শুদ্ধকরণের জল দিয়ে সেসব পরিশোধন করতে হবে। যে কোনো দ্রব্য আগুনের উত্তাপ সহ্য করতে পারে না, সেগুলি জলে পরিশোধন করতে হবে। 24সপ্তম দিনে তোমরা নিজেদের বস্ত্র ধুয়ে পরিষ্কৃত হবে। তারপর তোমরা ছাউনিতে প্রবেশ করবে।”
লুন্ঠিত দ্রব্য ভাগ করা
25সদাপ্রভু মোশিকে বললেন, 26“তুমি, যাজক ইলিয়াসর এবং সমাজের বংশ-প্রধানেরা, সমস্ত বন্দি মানুষ ও ধৃত পশুদের সংখ্যা গণনা করো। 27যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই সৈন্যদের মধ্যে ও সমাজের অবশিষ্ট ব্যক্তিদের মধ্যে লুন্ঠিত দ্রব্য সমান ভাগে ভাগ করো। 28যারা যুদ্ধ করেছিল সেই সৈন্যদের কাছ থেকে মানুষ অথবা গবাদি পশু, গাধা, মেষ বা ছাগল, প্রত্যেক 500 প্রাণী প্রতি একটি করে প্রাণী সদাপ্রভুকে দেয় রাজস্ব হিসেবে পৃথক করো। 29তাদের প্রাপ্য এই অর্ধাংশ থেকে এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর অংশ হিসেবে, যাজক ইলিয়াসরকে দান করো। 30ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধাংশ থেকে, মানুষ, গবাদি পশু, গাধা, মেষ, ছাগল বা অন্য পশু, প্রত্যেক পঞ্চাশটি প্রাণী প্রতি একটি করে প্রাণী পৃথক করো। সেই সমস্ত নিয়ে লেবীয়দের দাও, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।” 31অতএব মোশি ও যাজক ইলিয়াসর ঠিক তাই করলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
32অন্যান্য লুন্ঠিত দ্রব্য ছাড়া সৈন্যদের ধৃত প্রাণীর সংখ্যা, 6,75,000-টি মেষ, 3372,000-টি গবাদি পশু, 3461,000-টি গাধা, 35এবং 32,000 জন কুমারী যারা কখনও কোনো পুরুষের সঙ্গে শয়ন করেনি।
36যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের প্রাপ্ত অর্ধাংশ ছিল:
3,37,500-টি মেষ, 37এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 675-টি মেষ;
3836,000-টি গবাদি পশু, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 72-টি পশু;
3930,500-টি গাধা, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 61;
4016,000 জন মানুষ, এর মধ্যে সদাপ্রভুকে দেয় রাজস্বের সংখ্যা 32-টি গাধা।
41মোশি এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর প্রাপ্য বলে যাজক ইলিয়াসরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন।
42ইস্রায়েলীদের প্রাপ্য অর্ধেকাংশ, যা মোশি সৈন্যদের প্রাপ্ত অর্ধাংশ থেকে পৃথক করে রেখেছিলেন, 43অর্থাৎ সমাজের প্রাপ্য অর্ধাংশ ছিল 3,37,500-টি মেষ, 4436,000-টি গবাদি পশু, 4530,500-টি গাধা 46এবং 16,000 জন মানুষ। 47ইস্রায়েলীদের অর্ধাংশ থেকে, মোশি প্রতি পঞ্চাশ জন মানুষ ও পশু থেকে একটি করে পৃথক করলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন এবং তিনি সেই সমস্ত নিয়ে লেবীয়দের দিলেন, যারা সদাপ্রভুর আবাস তাঁবুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
48তখন সামরিক বিভাগের পদস্থ আধিকারিকেরা, অর্থাৎ সহস্র-সেনাপতিরা ও শত-সেনাপতিরা, মোশির কাছে গিয়ে, 49তাঁকে বললেন, “আপনার সেবকেরা আমাদের অধীনস্থ সৈন্যদের গণনা করে দেখেছে, তাদের মধ্যে একজনও নিরুদ্দেশ হয়নি। 50অতএব আমরা আমাদের অর্জিত স্বর্ণালংকার থেকে, সদাপ্রভুর কাছে নৈবেদ্য এনেছি—তাগা, বালা, আংটি, কানের দুল ও গলার হার—যেন সদাপ্রভুর কাছে আমরা নিজেদের জন্য প্রায়শ্চিত্ত করতে পারি।”
51মোশি ও যাজক ইলিয়াসর, তাদের কাছে থেকে সেই সোনা—সকল কারুকার্যময় দ্রব্য গ্রহণ করলেন। 52সহস্র-সেনাপতির ও শত-সেনাপতির কাছে থেকে গৃহীত সমস্ত সোনার পরিমাণ, যা মোশি ও যাজক ইলিয়াসর সদাপ্রভুকে নিবেদন করেছিলেন, তার ওজন 16,750 শেকল। 53সৈনিকরা প্রত্যেকে নিজেদের জন্য লুন্ঠিত দ্রব্য নিয়েছিল। 54মোশি ও যাজক ইলিয়াসর সেই সোনা, সহস্র সেনা অধিনায়ক ও শত সেনা অধিনায়কদের কাছ থেকে গ্রহণ করে এবং সদাপ্রভুর সামনে ইস্রায়েলীদের জন্য স্মারকরূপে সমাগম তাঁবুতে নিয়ে এলেন।

Você sabia?
A guerra contra Midiã e a divisão dos despojos
- Um exército de doze mil israelitas — mil de cada tribo — partiu para a batalha contra Midiã, acompanhado por Fineias, filho de Eleazar, que levava os utensílios sagrados e as trombetas de sinalização. Entre os mortos na campanha estavam os cinco reis midianitas (Evi, Requém, Zur, Hur e Reba), além de Balaão, filho de Beor.Fontes: o próprio texto bíblico · Phinehas (Levite) · Balaam
- O sacerdote Eleazar instruiu os soldados sobre os ritos de purificação necessários antes de entrarem novamente no acampamento após a batalha. Objetos capazes de resistir ao calor, como ouro, prata, bronze, ferro, estanho e chumbo, deviam passar pelo fogo e ser purificados com água, enquanto outros materiais eram lavados apenas com água.Fontes: o próprio texto bíblico · Eleazar
- Após a campanha, os comandantes do exército relataram que nenhum soldado israelita havia perecido no combate. Como resultado, os oficiais levaram à Tenda do Encontro uma oferta que somava dezesseis mil setecentos e cinquenta siclos em joias de ouro recolhidas como despojo.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Midian · 28.495, 35.012 · versículos 3, 7, 8, 9
- Jericho · Hoje: Tell es Sultan · 31.872, 35.445 · versículo 12
- Jordan · Hoje: Jordan River · 31.761, 35.558 · versículo 12
- Moab · Hoje: Moab 2 · 31.840, 35.674 · versículo 12
- Peor · Hoje: within 1 km of Khirbet Ayun Musa · 31.777, 35.738 · versículo 16
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org