Nations Bible

Neemias 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

যারা প্রাচীর গাঁথল

1মহাযাজক ইলীয়াশীব ও তাঁর সঙ্গী যাজকেরা গিয়ে মেষদ্বার গাঁথলেন। তারা সেটি সমর্পণ করে তাঁর দরজা লাগালেন, তারপর তারা হম্মোয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত গেঁথে প্রাচীরের সেই দুটি অংশ সমর্পণ করলেন। 2এর পরের অংশটি যিরীহোর লোকেরা গাঁথল এবং তাঁর পরের অংশটি গাঁথল ইম্রির ছেলে সক্কূর।

3হস্‌সনায়ার ছেলেরা মৎস্যদ্বার গাঁথল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। 4তাঁর পরের অংশটি মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ, ঊরিয় ছিল হক্কোষের ছেলে। তাঁর পরের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম, মেরামত করল, বেরিখিয়ের ছিল মশেষবেলের ছেলে এবং তাঁর পরের অংশটি বানার ছেলে সাদোক মেরামত করল। 5তাঁর পরের অংশটি মেরামত করল তকোয়ীয়েরা, কিন্তু তাদের প্রধানেরা তাদের তদারককারীদের অধীনে পরিচর্যায় রাজি হল না।

6পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা দ্বারটি মেরামত করল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। 7এর পরের অংশটি গিবিয়োনীয় মলটিয় ও মেরোণোথীয় যাদোন মেরামত করল। এরা ছিল সেই গিবিয়োন ও মিস্‌পার অধিবাসী যা ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের সিংহাসনের অধীন ছিল। 8এর পরের অংশটি মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তাঁর পরের অংশটি মেরামত করল হনানিয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুশালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল। 9জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা, হূরের ছেলে রফায় তাঁর পরের অংশটি মেরামত করল। 10তার পরের অংশটি মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটি তাঁর বাড়ির সামনে ছিল, এবং তাঁর পরের অংশটি হশব্‌নিয়ের ছেলে হটূশ মেরামত করল। 11হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল। 12জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা তার পরের অংশটি মেরামত করল।

13হানূন এবং সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করল। তারা তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। তারা সার-দ্বার পর্যন্ত 1,000 হাত প্রাচীরও মেরামত করল।

14বেথ-হক্কেরম প্রদেশের শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-দ্বার মেরামত করলেন। তিনি তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালেন।

15মিস্‌পা প্রদেশের শাসনকর্তা কল্‌হোষির ছেলে শল্লুম উনুইদ্বার মেরামত করলেন। তিনি তার উপর ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলি লাগালেন। রাজার বাগানের পাশে শীলোহের পুকুরের প্রাচীর থেকে আরম্ভ করে দাউদ-নগরের থেকে যে সিঁড়ি নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন। 16বেত-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা অস্‌বুকের ছেলে নহিমিয় প্রাচীরের পরের অংশটি দাউদ বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলেন।

17তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন। 18তার পরের অংশটি তাদের সঙ্গের লেবীয়েরা, কিয়ীলা প্রদেশের বাকি অংশের শাসনকর্তা হেনাদদের ছেলে ববয়ের অধীনে থেকে মেরামত করল। 19তাদের পরের অংশটি, মিস্‌পার শাসনকর্তা যেশূয়ের ছেলে এষর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে প্রাচীরের বাঁক পর্যন্ত মেরামত করে। 20তারপরে সব্বয়ের ছেলে বারূক প্রাচীরের বাঁক থেকে মহাযাজক ইলীয়াশীবের বাড়ির দ্বার পর্যন্ত আগ্রহের সঙ্গে মেরামত করল। 21তার পরের অংশটি ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দ্বার থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত মেরামত করল। ঊরিয় ছিল হক্কোষের ছেলে।

22পার্শ্ববর্তী অঞ্চলের নিবাসী যাজকেরা তার পরের অংশটি মেরামত করলেন। 23বিন্যামীন ও হশূব তার পরের অংশটি মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির সামনে। তার পরের অংশটি মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল যেটি ছিল তাদের বাড়ির পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে। 24তার পাশে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে বাঁক ও কোনা পর্যন্ত আর একটি অংশ মেরামত করল। 25উষয়ের ছেলে পালল বাকের অন্য দিকটি পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ি থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশটি মেরামত করল। তারপরে পরোশের ছেলে পদায় 26এবং মন্দিরের দাসেরা যারা ওফলের পাহাড়ে বাস করত তারা পূর্বদিকে জল-দ্বার এবং বেরিয়ে আসা দুর্গ পর্যন্ত মেরামত করল। 27তাদের পাশে তকোয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আর একটি অংশ মেরামত করল।

28যাজকেরা অশ্বদ্বারের উপর দিকে, প্রত্যেকজন নিজ নিজ বাড়ির সামনে মেরামত করল। 29তার পরের অংশটি ইম্মেরের ছেলে সাদোক তার বাড়ির সামনের দিকে মেরামত করল। তার পরের অংশটি পূব-দ্বারের রক্ষক শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল। 30তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল। 31তার পরের অংশটি মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল, এটি ছিল সমাবেশ-দ্বারের সামনে উপাসনা গৃহের সেবাকারীদের ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং প্রাচীরের কোণের উপরের ঘর পর্যন্ত; 32এবং স্বর্ণকার ও ব্যবসায়ীরা প্রাচীরের কোণের উপরকার ঘর আর মেষদ্বারের মাঝখানের জায়গাটি মেরামত করল।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

A reconstrução dos muros de Jerusalém

  • A reconstrução das defesas de Jerusalém foi organizada em trechos contínuos por todo o perímetro, começando e terminando na Porta das Ovelhas, no muro oriental. O sumo sacerdote Eliasibe e seus companheiros sacerdotes iniciaram os trabalhos reconstruindo e consagrando essa porta, servindo de exemplo para a comunidade.Fontes: o próprio texto bíblico · Sheep Gate · Eliashib
  • O projeto reuniu diversos grupos da região, incluindo governantes de distritos como Mispá e Queila, ourives, perfumistas, comerciantes e sacerdotes. Vários participantes restauraram trechos situados diretamente em frente às suas próprias casas, e líderes como Salum trabalharam ao lado de suas filhas.Fontes: o próprio texto bíblico · Mizpah · Keilah
  • A obra abrangeu marcos importantes da cidade antiga, como o Muro Largo, o tanque de Selá junto ao jardim do rei, os degraus da Cidade de Davi e o Ofel, uma elevação na encosta sul do monte do templo onde residiam os servidores do templo.Fontes: o próprio texto bíblico · Ophel · David

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Sheep Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 32
  • Tower of Hananel · Hoje: Antonia Fortress · 31.780, 35.234 · versículo 1
  • Tower of the Hundred · Hoje: within 500 m of the Antonia Fortress · 31.780, 35.234 · versículo 1
  • Jericho · Hoje: Tell es Sultan · 31.872, 35.445 · versículo 2
  • Fish Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 3
  • Tekoa · Hoje: Khirbet Teku’a · 31.632, 35.210 · versículos 5, 27
  • Gate of Yeshanah · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 6
  • Beyond the River · 31.777, 35.234 · versículo 7
  • Gibeon · Hoje: El Jib · 31.847, 35.183 · versículo 7
  • Broad Wall · 31.776, 35.232 · versículo 8
  • Jerusalem · 31.777, 35.234 · versículos 8, 9, 12
  • Tower of the Ovens · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 11
  • Dung Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículos 13, 14
  • City of David · 31.774, 35.236 · versículo 15
  • Fountain Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 15
  • Siloam · Hoje: Pool of Siloam · 31.771, 35.235 · versículo 15
  • Angle · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículos 19, 20, 24, 25
  • Ophel · 31.775, 35.236 · versículos 26, 27
  • Water Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 26
  • Horse Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 28
  • East Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 29
  • Muster Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 31

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.