Nations Bible

Miqueias 7

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

ইস্রায়েলের দুর্দশা

1কি দুর্দশা আমার!

আমি সেইরকম হয়েছি যে গ্রীষ্মকালে ফল সংগ্রহ করে

আর দ্রাক্ষাক্ষেতে কুড়ায়;

খাবার জন্য আঙুরের গুচ্ছ নেই,

আমার আকাঙ্ক্ষিত এমন কোনো ডুমুরও নেই যা পাকতে চলেছে।

2দেশ থেকে ভক্তদের মুছে ফেলা হয়েছে;

সৎলোক একজনও নেই।

রক্তপাত করার জন্য সবাই ওৎ পেতে আছে;

প্রত্যেকে তার নিজের জালে অন্যকে আটকাতে চায়।

3দুষ্কর্ম করার জন্য দু-হাতই দক্ষ;

শাসকেরা উপহার দাবি করে,

বিচারকেরা ঘুস নেয়,

ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা প্রকাশ করে,

তারা একসঙ্গে চক্রান্ত করে।

4তাদের মধ্যে সব থেকে ভালো লোকেরা কাঁটাঝোপের মতো,

সবচেয়ে সৎলোকেরা কাঁটাগাছের বেড়ার চেয়েও খারাপ।

তোমার কাছে ঐশ্বরিক দণ্ডের দিন এসে গেছে,

যেদিন তোমার প্রহরীরা ঘোষণা করবে।

এখনই তোমাদের বিশৃঙ্খল হওয়ার সময়।

5তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না;

তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না।

যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে

তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।

6কারণ ছেলে তার নিজের বাবাকে অসম্মান করে,

মেয়ে নিজের মায়ের বিরুদ্ধে,

ছেলের বৌ নিজের শ্বাশুড়ীর বিরুদ্ধে উঠে

মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু।

7কিন্তু আমি সদাপ্রভুর উপর আশা রাখব,

আমি উদ্ধারকারী ঈশ্বরের জন্য অপেক্ষা করব;

আমার সদাপ্রভু আমার কথা শুনবেন।

ইস্রায়েলের উদ্ধার

8হে আমার শত্রু, আমাকে নিয়ে খুশি হোয়ো না!

আমি পড়ে গেলেও, আমি আবার উঠব।

যদি আমি অন্ধকারেও বসি,

সদাপ্রভু আমার জ্যোতি হবেন।

9যেহেতু আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি,

তাই আমি তাঁর ক্রোধ বহন করছি,

যতক্ষণ না তিনি আমাদের পক্ষে কথা বলেন

এবং আমার উদ্দেশ্য সমর্থন করেন।

তিনি আমাকে জ্যোতিতে নিয়ে আসবেন;

আমি তাঁর ধার্মিকতা দেখব।

10তখন আমার শত্রুরা তা দেখবে

এবং লজ্জিত হয়ে নিজেকে ঢাকবে,

সে আমাকে বলেছিল,

“তোমাদের ঈশ্বর সদাপ্রভু কোথায়?”

আমি নিজের চোখে তার পতন দেখব;

এমনকি রাস্তার কাদার মতো তাকে

পা দিয়ে দলন করা হবে।

11তোমার প্রাচীর গাঁথার দিন আসবে,

তোমার সীমানা বৃদ্ধি করার দিন।

12সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে

লোকেরা তোমার কাছে আসবে,

এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত

এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত,

আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত।

13পৃথিবীর বাসিন্দাদের কাজের ফলে

পৃথিবী জনশূন্য হবে।

প্রার্থনা এবং প্রশংসা

14তোমার লাঠি দিয়ে তোমার লোকেদের তত্ত্বাবধান করো,

সেই পাল তোমার উত্তরাধিকার,

যারা নিজেরা একা অরণ্যে বাস করে,

উর্বর চারণভূমিতে।

অনেক দিন আগে যেমন চরে বেড়াত তেমনি

বাশনে ও গিলিয়দে তারা চরে খাক।

15“মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো,

আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাব।”

16জাতিগণ দেখবে ও লজ্জিত হবে,

তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে।

তারা নিজেদের মুখ হাত দিয়ে বন্ধ করবে,

এবং তাদের কান বধির হবে।

17তারা সাপের মতো ধুলো চাটবে,

সেই প্রাণীদের মতো যারা সরীসৃপ।

তারা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের গর্ত থেকে বেরিয়ে আসবে;

তারা ভয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসবে,

এবং তোমাকে ভয় করবে।

18কে তোমার মতো ঈশ্বর,

যিনি তাঁর অধিকারভুক্ত অবশিষ্ট লোকদের পাপ ও অপরাধ

ক্ষমা করেন?

তুমি চিরকাল ক্রুদ্ধ হয়ে থেকো না

কিন্তু দয়া দেখিয়ে আনন্দ পাও।

19তুমি আমাদের উপর আবার করুণা করবে;

তুমি আমাদের সব পাপ পায়ের তলায় মাড়াবে

এবং আমাদের সব অন্যায় সমুদ্রের গভীর জলে ফেলে দেবে।

20তুমি যাকোবের প্রতি বিশ্বস্ত থাকবে

এবং অব্রাহামকে তোমার ভালোবাসা দেখাবে,

যেমন তুমি আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে শপথ করেছিলে

অনেক দিন আগে।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Lamento e Esperança de Restauração

  • Miqueias retrata um colapso severo da justiça e da confiança, onde governantes exigem subornos e membros da família se voltam uns contra os outros. Ele compara a busca por uma pessoa piedosa à procura em uma vinha colhida onde já não restam uvas ou figos temporãos.Fontes: o próprio texto bíblico
  • O profeta suplica a Deus que pastoreie Seu povo e o deixe pastar em Basã e Gileade como nos tempos antigos. Localizadas a leste do rio Jordão, essas regiões foram historicamente concedidas às tribos de Gade, Rúben e à meia tribo de Manassés.Fontes: o próprio texto bíblico · Bashan · Gilead
  • O capítulo termina com uma expressão de esperança na misericórdia divina, descrevendo Deus lançando os pecados nas profundezas do mar. Afirma também que Deus demonstrará fidelidade a Jacó e lealdade a Abraão, conforme os juramentos feitos aos antepassados.Fontes: o próprio texto bíblico · Abraham · Jacob (Israel)

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Assyria · 36.359, 43.153 · versículo 12
  • Egypt · 30.129, 31.308 · versículos 12, 15
  • Euphrates · Hoje: Euphrates River · 31.004, 47.442 · versículo 12
  • Bashan · 32.781, 35.935 · versículo 14
  • Gilead · Hoje: Gilead 1 · 32.187, 35.692 · versículo 14
  • Mount Carmel · 32.672, 35.023 · versículo 14

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.