Jeremias 50
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.
ব্যাবিলন সম্পর্কে ভাববাণী
1ব্যাবিলন ও ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে সদাপ্রভু, ভাববাদী যিরমিয়কে এই কথা বলেন:
2“তোমরা বিভিন্ন জাতির মধ্যে প্রচার ও ঘোষণা করো,
পতাকা তুলে ধরো ও ঘোষণা করো;
কিছুই গোপন রেখো না, কিন্তু বলো,
‘ব্যাবিলন পরহস্তগত হবে;
বেলকে লজ্জিত করা হবে,
মরোদক আতঙ্কগ্রস্ত হবে।
তার প্রতিমাগুলি লজ্জিত হবে,
তার বিগ্রহগুলি ভয়ে পরিপূর্ণ হবে।’
3উত্তর দিক থেকে আসা এক জাতি তাকে আক্রমণ করবে,
তার দেশ পরিত্যক্ত হবে;
তার মধ্যে কেউই বসবাস করবে না;
মানুষ ও পশু, সকলেই পলায়ন করবে।
4“সেই সমস্ত দিনে ও সেই সময়ে,” সদাপ্রভু ঘোষণা করেন,
“ইস্রায়েল কুল ও যিহূদা কুলের লোকেরা একত্রে
চোখের জলে তাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে যাবে।
5তারা সিয়োনে যাওয়ার পথের কথা জিজ্ঞাসা করবে
ও সেই দিকে তাদের মুখ ফিরাবে।
তারা এসে এক চিরস্থায়ী চুক্তির বাঁধনে
সদাপ্রভুর সঙ্গে নিজেদের আবদ্ধ করবে,
সেই চুক্তি লোকে কখনও ভুলে যাবে না।
6“আমার প্রজারা হারানো মেষের মতো;
তাদের পালকেরা তাদের বিপথে চালিত করেছে,
তারা তাদের পাহাড়-পর্বতে পরিভ্রমণ করিয়েছে।
তারা পাহাড়ে ও পর্বতে উদ্ভ্রান্ত ঘুরে বেড়িয়েছে,
তারা নিজেদের বিশ্রামের স্থান ভুলে গেছে।
7যে তাদের সন্ধান পেয়েছে, সেই তাদের গ্রাস করেছে;
তাদের শত্রুরা বলেছে, ‘আমরা অপরাধী নই,
কারণ তারা তাদের প্রকৃত চারণভূমি, সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে,
যে সদাপ্রভু ছিলেন তাদের পিতৃপুরুষদের আশাভূমি।’
8“তোমরা ব্যাবিলন থেকে পলায়ন করো;
ব্যাবিলনীয়দের দেশ ত্যাগ করো এবং
পালের সামনে চলা ছাগলের মতো হও।
9কারণ আমি উত্তর দিকের দেশগুলি থেকে, বড়ো বড়ো জাতির এক জোটকে উত্তজিত করব
এবং ব্যাবিলনের বিরুদ্ধে নিয়ে আসব।
তারা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবস্থান গ্রহণ করবে,
উত্তর দিক থেকে তার দেশ অধিকৃত হবে।
তাদের তিরগুলি সুনিপুণ যোদ্ধাদের মতো হবে,
যা লক্ষ্য বিদ্ধ না করে ফিরে আসে না।
10এভাবে ব্যাবিলনিয়া লুন্ঠিত হবে,
তাদের লুণ্ঠনকারীরা সকলে পরিতৃপ্ত হবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
11“আমার উত্তরাধিকারকে লুট করে
যেহেতু তোমরা উল্লাস করেছ ও আনন্দিত হয়েছ,
শস্য মাড়াইকারী বকনা-বাছুরের মতো নাচানাচি করেছ
ও যুদ্ধের অশ্বের মতো হ্রেষাধ্বনি করেছ,
12তাই তোমার স্বদেশ ভীষণ লজ্জিত হবে;
তোমার জন্মদায়িনী অসম্মানিত হবে।
জাতিগণের মধ্যে সে নগণ্যতম হবে,
এক মরুপ্রান্তর, এক শুকনো ভূমি, এক মরুভূমির মতো।
13সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না,
সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে।
ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে
এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।
14“যারা ধনুকে চাড়া দাও,
তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো।
তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না,
কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
15সবদিক থেকে তার বিরুদ্ধে রণহুঙ্কার দাও!
সে আত্মসমর্পণ করছে, তার দুর্গগুলি পতিত হচ্ছে,
তার প্রাচীরগুলি ভেঙে পড়ছে।
যেহেতু এ হল সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়,
তোমরা তার উপরে প্রতিশোধ নাও;
অন্যদের প্রতি সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।
16ব্যাবিলন থেকে বীজবপককে ও যারা ফসল কাটার সময় কাস্তে ধরে,
তোমরা তাদের উচ্ছিন্ন করো।
অত্যাচারীর তরোয়ালের জন্য
প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাক,
প্রত্যেকেই পালিয়ে যাক তার নিজের নিজের দেশে।
17“ইস্রায়েল যেন এক ছিন্নভিন্ন মেষপাল,
যাদের সিংহেরা তাড়িয়ে দিয়েছে।
আসিরিয়া-রাজ তাকে
সর্বপ্রথম গ্রাস করেছে,
সবশেষে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার
তার হাড়গুলি চূর্ণ করেছে।”
18সেই কারণে, সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন:
“আমি যেমন আসিরীয় রাজাকে দণ্ড দিয়েছি,
তেমনই ব্যাবিলনের রাজা ও তার দেশকে দণ্ড দেব।
19কিন্তু ইস্রায়েলকে আমি তার চারণভূমিতে ফিরিয়ে আনব,
সে বাশন ও কর্মিলের উপরে চরে বেড়াবে;
ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলির উপরে,
তার ক্ষুধার পরিতৃপ্তি হবে।
20সেই দিনগুলিতে, সেই সময়ে,” সদাপ্রভু বলেন,
“ইস্রায়েলের অপরাধের অন্বেষণ করা হবে,
কিন্তু একটিও পাওয়া যাবে না,
যিহূদারও পাপের অন্বেষণ করা হবে,
কিন্তু কোনো একটিও পাওয়া যাবে না,
কারণ অবশিষ্ট যাদের আমি রেহাই দেব, তাদের পাপ ক্ষমা করব।
21“মরাথয়িম ও পকোদের বসবাসকারী লোকেদের দেশ
তোমরা আক্রমণ করো।
তাদের তাড়া করে হত্যা করো, সম্পূর্ণরূপে তাদের ধ্বংস করো,”
সদাপ্রভু এই কথা বলেন।
“আমি তোমাদের যা আদেশ দিয়েছি, তার প্রত্যেকটি পালন করো।
22যুদ্ধের কোলাহল দেশে শোনা যাচ্ছে,
শোনা যাচ্ছে মহাবিনাশের রব!
23সমস্ত পৃথিবীর শক্তিশালী হাতুড়ি ব্যাবিলন
কীভাবে ভগ্ন ও চূর্ণবিচূর্ণ হয়েছে!
সব জাতির মধ্যে
ব্যাবিলন কেমন পরিত্যক্ত হয়েছে!
24হে ব্যাবিলন, আমি তোমার জন্য একটি ফাঁদ পেতেছি,
তুমি বুঝবার আগেই তার মধ্যে ধরা পড়েছ;
তোমার সন্ধান পাওয়া গেছে, তুমি ধৃত হয়েছ,
কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধাচরণ করেছিলে।
25সদাপ্রভু তাঁর অস্ত্রাগার খুলেছেন
আর বের করেছেন তাঁর ক্রোধের সব অস্ত্র,
কারণ ব্যাবিলনীয়দের দেশে সার্বভৌম
সর্বশক্তিমান সদাপ্রভুর কাজ করার আছে।
26তোমরা সুদূর দেশ থেকে তার বিরুদ্ধে এসো।
তার গোলাঘরগুলি খুলে ফেলো,
শস্যস্তূপের মতো তাকে স্তূপীকৃত করো।
তোমরা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করো,
তার কেউই যেন অবশিষ্ট না থাকে।
27তার সমস্ত এঁড়ে বাছুরকে মেরে ফেলো;
তাদের ঘাতকের কাছে নিয়ে যাওয়া হোক!
ধিক্ তাদের! কারণ তাদের শেষের দিন সমাগত,
শেষের সময় যখন তাদের শাস্তি দেওয়া হবে।
28ব্যাবিলন থেকে পালিয়ে আসা শরণার্থীদের কথা শোনো,
তারা সিয়োনে ঘোষণা করছে,
সদাপ্রভু আমাদের ঈশ্বর কেমনই না প্রতিশোধ নিয়েছেন,
তাঁর মন্দিরের উপরে প্রতিশোধ নিয়েছেন।
29“ব্যাবিলনের বিরুদ্ধে তিরন্দাজদের তলব করো,
যারা ধনুকে চাড়া দেয় তাদের ডাকো।
তার চারপাশে শিবির স্থাপন করো,
কেউ যেন পালাতে না পারে।
তার কৃতকর্মের প্রতিফল তাকে দাও;
সে যেমন করেছে, তার প্রতি তেমনই করো।
কারণ সে ইস্রায়েলের পবিত্রতম জন,
সেই সদাপ্রভুর বিরুদ্ধে দর্প করেছে।
30সেই কারণে, তার যুবকেরা পথে পথে পতিত হবে;
তার সব সৈন্যকে সেদিন মেরে ফেলা হবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
31“হে উদ্ধত জন, দেখো, আমি তোমার বিরোধী,”
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন,
“কারণ তোমার শেষের দিন সমাগত,
যখন তোমাকে দণ্ডিত করা হবে।
32সেই উদ্ধত জন হোঁচট খেয়ে পতিত হবে,
কেউ তাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে না;
আমি তার নগরগুলিতে অগ্নি সংযোগ করব,
তা তার চারপাশের সবাইকে গ্রাস করবে।”
33বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:
“ইস্রায়েলের লোকেরা অত্যাচারিত হয়েছে,
হয়েছে যিহূদা কুলেরও সব মানুষ।
বন্দিকারীরা তাদের শক্ত করে ধরে রাখে,
তাদের কাউকে চলে যেতে দেয় না।
34তবুও তাদের মুক্তিদাতা শক্তিশালী;
তাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
তিনি প্রবলভাবে তাদের পক্ষে ওকালতি করবেন,
যেন তিনি তাদের দেশে সুস্থিতি নিয়ে আসেন,
কিন্তু ব্যাবিলনবাসীদের প্রতি অস্থিরতা আনবেন।
35“ব্যাবিলনীয়দের জন্যে রয়েছে একটি তরোয়াল!”
সদাপ্রভু এই কথা বলেন—
“তাদের বিরুদ্ধে, যারা ব্যাবিলনে বসবাস করে,
এবং তার যত রাজকর্মচারী ও জ্ঞানী লোকের বিরুদ্ধে!
36তরোয়াল রয়েছে তার ভণ্ড ভাববাদীদের বিরুদ্ধে!
তারা সবাই মূর্খ প্রতিপন্ন হবে।
তার যোদ্ধাদের বিরুদ্ধেও রয়েছে একটি তরোয়াল!
তারা আতঙ্কে পূর্ণ হবে।
37তরোয়াল রয়েছে তার অশ্বদের ও রথসমূহের
এবং যত মিত্রশক্তি তাদের সঙ্গে আছে, তাদের বিরুদ্ধে!
তারা সবাই হবে স্ত্রীলোকের মতো।
তার সব ধনসম্পদের বিরুদ্ধেও রয়েছে তরোয়াল!
সেগুলি সবই লুন্ঠিত হবে।
38তার জলাধার সকলের উপরেও রয়েছে তরোয়াল!
সেগুলি সব শুকিয়ে যাবে।
এর কারণ হল, সমস্ত দেশটি প্রতিমায় পরিপূর্ণ,
যেগুলি আতঙ্কে পাগল হয়ে যাবে।
39“তাই সেখানে থাকবে মরুভূমির পশু ও হায়েনারা,
সেখানে থাকবে রাজ্যের যত প্যাঁচা।
এখানে আর কখনও জনবসতি হবে না,
কিংবা বংশপরম্পরায় আর কেউ থাকবে না।
40আমি যেমন চারপাশের নগরগুলি সমেত
সদোম ও ঘমোরাকে উৎপাটিত করেছিলাম,
তেমনই আর কেউ সেখানে বেঁচে থাকবে না,
কোনো মানুষই সেখানে বসবাস করবে না,”
সদাপ্রভু এই কথা বলেন।
41“দেখো! উত্তর দিক থেকে এক সৈন্যদল আসছে;
এক মহাজাতি ও অনেক রাজা উত্তেজিত হয়ে
পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে।
42তাদের হাতে আছে ধনুক ও বর্শা;
তারা নিষ্ঠুর ও মায়ামমতা প্রদর্শন করে না।
তারা ঘোড়ায় চড়লে
সমুদ্রগর্জনের মতো শব্দ শোনায়;
হে ব্যাবিলনের কন্যা, তোমাকে আক্রমণ করার জন্য
তারা যুদ্ধের সাজ পরে আসছে।
43ব্যাবিলনের রাজা তাদের বিষয়ে সংবাদ পেয়েছে,
তার হাত দুটি অবশ হয়ে ঝুলে গেছে।
মনস্তাপে সে কবলিত হয়েছে,
তার যন্ত্রণা যেন প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর মতো।
44জর্ডনের জঙ্গলের মধ্য থেকে সিংহের মতো
সে সমৃদ্ধ চারণভূমির উপরে আসবে।
আমি ব্যাবিলনকে এক নিমেষে তারই দেশে তাড়া করব,
কে সেই মনোনীত জন যাকে আমি তার উপরে নিযুক্ত করব?
আমার মতো আর কে আছে? কে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে?
কোনো মেষপালক আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে?”
45সেই কারণে শোনো, সদাপ্রভু ব্যাবিলনের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন,
ব্যাবিলনীয়দের দেশ সম্পর্কে তাঁর অভিপ্রায় কী:
পালের শাবকদের টেনে নিয়ে যাওয়া হবে;
তাদের চারণভূমি তাদের কারণেই সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে।
46ব্যাবিলনের পরহস্তগত হওয়ার শব্দে সমস্ত পৃথিবী কম্পিত হবে;
এর আর্তস্বর সমস্ত জাতির মধ্যে প্রতিধ্বনিত হবে।

Você sabia?
Julgamento sobre Babilônia e esperança para os exilados
- Babilônia era a capital do império caldeu, situada no rio Eufrates e célebre por seu poderio e por suas divindades tutelares Bel e Marduque. Jeremias 50 proclama a ruína da cidade e a humilhação e destruição de seus ídolos.Fontes: o próprio texto bíblico · Babylon · Chaldea
- O capítulo estabelece um paralelo direto entre o império assírio e o império babilônico governado por Nabucodonosor. Assim como os reis assírios que dispersaram Israel sofreram punição, a Babilônia é advertida de que também será derrotada e devastada por invasores do norte.Fontes: o próprio texto bíblico · Assyria · Nebuchadnezzar
- Jeremias retrata Israel como um rebanho disperso que retorna às pastagens férteis do Carmelo, de Basã, de Efraim e de Gileade. Os exilados são descritos buscando o caminho de volta ao monte Sião para renovar uma aliança perpétua com Deus.Fontes: o próprio texto bíblico · Bashan · Carmel · Zion
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Babylon · 32.543, 44.422 · versículos 1, 2, 3, 8, 9, 10, 13, 14, 16, 17, 18, 23, 24, 27, 28, 29, 32, 34, 35, 39, 42, 43, 44, 45, 46
- Chaldea · 30.962, 46.104 · versículos 1, 8, 10, 25, 35, 45
- Zion · Hoje: Jerusalem · 31.777, 35.234 · versículos 5, 28
- Babylonia · 32.543, 44.422 · versículos 11, 12, 22, 26, 40
- Assyria · 36.359, 43.153 · versículos 17, 18
- Bashan · 32.781, 35.935 · versículo 19
- Gilead · Hoje: Gilead 1 · 32.187, 35.692 · versículo 19
- Mount Carmel · 32.672, 35.023 · versículo 19
- Mount Ephraim · 31.923, 35.241 · versículo 19
- Merathaim · Hoje: Babylon · 32.543, 44.422 · versículo 21
- Pekod · 31.361, 47.450 · versículo 21
- Jordan · Hoje: Jordan River · 31.761, 35.558 · versículo 44
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org