Nations Bible

Jeremias 5

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

কেউ ন্যায়পরায়ণ নয়

1সদাপ্রভু বলেন, “তোমরা জেরুশালেমের পথে পথে এই মাথা থেকে ওই মাথায় যাও,

চারপাশে তাকিয়ে দেখো ও বিবেচনা করো,

নগরের চকে চকে অনুসন্ধান করো।

যদি তোমরা একজন ব্যক্তিকেও খুঁজে পাও

যে ন্যায্য আচরণ করে ও সত্য মেনে চলতে চায়,

তাহলে আমি এই নগরকে ক্ষমা করব।

2তারা যদিও বলে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’

তবুও, তারা তা মিথ্যাই শপথ করে।”

3হে সদাপ্রভু, আমাদের চোখ কি সত্যের প্রতি দৃষ্টি করে না?

তুমি তাদের আঘাত করেছ, কিন্তু তাদের কোনো বেদনাবোধ নেই;

তুমি তাদের চূর্ণ করেছ, কিন্তু তারা সংশোধিত হতে চায়নি।

তারা নিজেদের মুখ পাথরের চেয়েও কঠিন করেছে

এবং তারা মন পরিবর্তন করতে চায়নি।

4আমি ভেবেছিলাম, “এরা তো দরিদ্র শ্রেণীর;

এরা মূর্খও,

কারণ এরা জানে না সদাপ্রভুর পথ,

তাদের ঈশ্বরের চাহিদাগুলি।

5তাই আমি নেতাদের কাছে যাব

ও তাদের সঙ্গে কথা বলব;

তারা নিশ্চয়ই সদাপ্রভুর পথ

ও তাদের ঈশ্বরের চাহিদাগুলি জানে।”

কিন্তু তারাও একযোগে জোয়াল ভেঙে ফেলেছে

এবং তাদের বাঁধন ছিঁড়ে ফেলেছে।

6সেই কারণে বন থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে,

মরুপ্রান্তর থেকে একটি নেকড়ে এসে তাদের ধ্বংস করবে,

একটি চিতাবাঘ তাদের গ্রামগুলির কাছে এসে ওৎ পেতে থাকবে,

যেন কেউ যদি বের হয়ে আসে তো তাকে ছিঁড়ে খণ্ড খণ্ড করে ফেলতে পারে,

কারণ তাদের বিদ্রোহের মাত্রা অনেক বেশি

এবং তাদের বিপথগমনের সংখ্যা অনেক।

7“আমি কেন তোমাদের ক্ষমা করব?

তোমাদের ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে

এবং বিভিন্ন দেবদেবীর নামে শপথ করেছে, যারা দেবতা নয়।

আমি তাদের সব প্রয়োজন মিটিয়েছি,

তবুও তারা ব্যভিচার করেছে,

দলে দলে গিয়েছে বেশ্যাদের বাড়ি।

8তারা পেট পুরে খাওয়া কামুক অশ্বের মতো,

প্রত্যেকে পরস্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ডাক দেয়।

9এর জন্য আমি কি তাদের শাস্তি দেব না?”

সদাপ্রভু এই কথা বলেন।

“এই ধরনের এক জাতির প্রতি

আমি স্বয়ং কি প্রতিশোধ নেব না?

10“তোমরা যাও, তার দ্রাক্ষাকুঞ্জগুলির মধ্য দিয়ে গিয়ে তাদের সর্বনাশ করো,

কিন্তু তাদের সম্পূর্ণরূপে ধ্বংস কোরো না।

তার ডালপালা সব কেটে ফেলো,

কারণ এই লোকেরা সদাপ্রভুর অনুগত নয়।

11ইস্রায়েলের গোষ্ঠী ও যিহূদার গোষ্ঠীর লোকেরা,

আমার বিরুদ্ধে অত্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে,”

সদাপ্রভু এই কথা বলেন।

12তারা সদাপ্রভুর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে;

তারা বলেছে, “তিনি কিছুই করবেন না!

আমাদের কোনো ক্ষতি হবে না;

তরোয়াল বা দুর্ভিক্ষের সম্মুখীন আমরা কখনও হব না।

13ভাববাদীরা বাতাসের মতো,

ঈশ্বরের বাক্য তাদের কাছে নেই;

তাই তারা যা বলেন, তা তাদেরই প্রতি ঘটুক।”

14অতএব, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:

“যেহেতু প্রজারা এসব কথা বলেছে,

আমি তোমার মুখে আগুনের মতো আমার বাক্য দেব

এবং এই লোকেরা হবে কাঠের মতো, যা দগ্ধ হয়ে যাবে।”

15সদাপ্রভু ঘোষণা করেন, “ওহে ইস্রায়েল গোষ্ঠীর লোকেরা,

আমি দূরে স্থিত এক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসছি,

তারা অতি প্রাচীন ও শক্তিমান এক জাতি;

সেই জাতির ভাষা তোমরা জানো না,

তাদের কথা তোমরা বুঝতে পারবে না।

16তাদের তূণগুলি যেন খোলা কবর;

তারা সবাই শক্তিশালী যোদ্ধা।

17তারা তোমাদের সব শস্য ও খাবার খেয়ে ফেলবে,

তারা তোমাদের ছেলেমেয়েদের গ্রাস করবে;

তারা তোমাদের মেষ ও ছাগল-গোরুর পাল গ্রাস করবে,

গ্রাস করবে তোমাদের সব আঙুর ও ডুমুর গাছের ফল।

তরোয়াল দিয়ে তারা ধ্বংস করবে তোমাদের সুরক্ষিত নগরগুলি,

যেগুলির উপরে তোমরা নির্ভর করে থাকো।”

18সদাপ্রভু ঘোষণা করেন, “এমনকি, সেই সমস্ত দিনেও আমি তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করব না। 19আর লোকেরা যখন জিজ্ঞাসা করবে, ‘কেন সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের প্রতি এরকম আচরণ করেছেন?’ তুমি তাদের বোলো, ‘তোমরা যেমন আমাকে পরিত্যাগ করেছ এবং স্বদেশে বিজাতীয় দেবদেবীর উপাসনা করেছ, তেমনই এবার তোমরা সেই দেশে গিয়ে বিদেশিদের সেবা করবে, যে দেশ তোমাদের নয়।’

20“যাকোবের কুলে গিয়ে একথা বলো,

যিহূদায় গিয়ে ঘোষণা করো:

21মূর্খ ও বুদ্ধিহীন জাতির লোকেরা, তোমরা একথা শ্রবণ করো,

তোমাদের চোখ আছে, কিন্তু দেখতে পাও না,

কান আছে, কিন্তু শুনতে পাও না।”

22সদাপ্রভু এই কথা বলেন,

“তোমরা কি আমাকে ভয় করবে না?

আমার সামনে তোমরা কি ভয়ে কাঁপবে না?

বালুকাবেলাকে আমি সমুদ্রের জন্য সীমারেখা তৈরি করেছি,

তা এক চিরকালীন সীমা, যা কখনও সে উল্লঙ্ঘন করতে পারে না।

তরঙ্গ আছড়ে পড়তে পারে, কিন্তু সফল হবে না,

তারা গর্জন করতে পারে, কিন্তু অতিক্রম করতে পারবে না।

23কিন্তু এই লোকদের এক জেদি ও বিদ্রোহী হৃদয় আছে;

তারা পিছন ফিরে আমাকে ত্যাগ করে চলে গিয়েছে।

24তারা মনে মনেও বলে না,

‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,

যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,

যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’

25তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে,

তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।

26“আমার প্রজাদের মধ্যে রয়েছে দুষ্ট লোকেরা,

ফাঁদ পেতে পাখি শিকারীদের মতো তারা ওৎ পেতে থাকে,

তারা তাদের মতো, যারা ফাঁদ পেতে মানুষ ধরে।

27পাখিতে ভরা খাঁচার মতো,

তাদের গৃহ প্রতারণায় পূর্ণ;

তারা ধনী ও শক্তিশালী হয়েছে

28এবং তারা হয়েছে সুপুষ্ট, চিকণ চেহারা সদৃশ।

তাদের অন্যায় কর্মের কোনো সীমা নেই;

তারা ন্যায়বিচার করে না।

তারা অনাথদের কল্যাণের জন্য বিচার করে না,

দরিদ্রের ন্যায়সংগত অধিকার তারা সমর্থন করে না।

29এই সবের জন্য আমি কি তাদের শাস্তি দেব না?”

সদাপ্রভু এই কথা বলেন।

“এই ধরনের জাতির কাছ থেকে

আমি স্বয়ং কি প্রতিশোধ গ্রহণ করব না?

30“এক রোমহর্ষক ও ভয়ংকর ঘটনা

এই দেশে ঘটেছে;

31ভাববাদীরা মিথ্যা ভাববাণী বলে,

যাজকেরা নিজেদের অধিকারবশত কর্তৃত্ব ফলায়,

আর আমার প্রজারা এরকমই ভালোবাসে।

কিন্তু শেষে তোমরা কী করবে?

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Juízo sobre a Injustiça e a Falsidade de Jerusalém

  • Deus ordena uma busca pelas ruas e praças públicas de Jerusalém para ver se existe ao menos uma pessoa que pratique a justiça e busque a verdade, prometendo perdoar a cidade se uma for encontrada. Jeremias observa que nem o povo comum nem os líderes poderosos conhecem ou seguem os caminhos do SENHOR.Fontes: o próprio texto bíblico · Jerusalem
  • Jeremias adverte sobre uma invasão iminente por uma nação antiga e distante, cuja língua Judá não compreende. Embora esse exército invasor vá devastar colheitas, rebanhos e cidades fortificadas, o SENHOR afirma que não destruirá Seu povo por completo.Fontes: o próprio texto bíblico
  • O capítulo condena as elites corruptas que enriquecem por meio do engano, comparando suas casas a gaiolas cheias de aves capturadas. Eles são repreendidos por negligenciarem a justiça, especialmente por não defenderem os direitos dos órfãos e dos necessitados.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 7

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.