Nations Bible

Jeremias 46

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

মিশর সম্পর্কে ভাববাণী

1বিভিন্ন জাতি সম্পর্কে সদাপ্রভুর এই বাক্য, ভাববাদী যিরমিয়ের কাছে উপস্থিত হল:

2মিশর সম্পর্কে:

যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, মিশরের রাজা ফরৌণ নখোর যে সৈন্যদলকে ইউফ্রেটিস নদীর তীরে কর্কমীশে পরাস্ত করেন, তাদের সম্পর্কে এই বাক্য,

3“বড়ো বা ছোটো, তোমাদের ঢালগুলি প্রস্তুত করো

ও সমরাভিযানে বের হও!

4অশ্বগুলিকে সজ্জিত করো,

যুদ্ধাশ্বে আরোহণ করো!

শিরস্ত্রাণ পরে

তোমরা অবস্থান নাও!

তোমাদের বর্শাগুলি ঝকঝকে করো,

সব রণসাজ পরে নাও!

5আমি কী দেখতে পাচ্ছি?

তারা আতঙ্কগ্রস্ত হয়েছে,

তারা পিছনে অপসারণ করছে,

তাদের বীর যোদ্ধারা পরাস্ত হয়েছে।

পিছন দিকে না ফিরে

তারা দ্রুত পলায়ন করে,

তাদের চারদিকে কেবলই ভয়ের পরিবেশ,” সদাপ্রভু এই কথা বলেন।

6“দ্রুতগামী লোক পলায়ন করতে পারছে না,

শক্তিশালী লোকেরাও নিষ্কৃতি পাচ্ছে না।

উত্তর দিকে, ইউফ্রেটিস নদীর তীরে,

তারা হোঁচট খেয়ে পতিত হচ্ছে।

7“নীলনদের মতো, নদীর উপচে পড়া জলরাশির মতো,

ওই যে উঠে আসছে, ও কে?

8মিশর নীলনদের মতো উঠে আসছে,

যেমন নদীগুলিতে জলরাশি ফেঁপে ওঠে।

সে বলছে, ‘আমি উঠে সমস্ত পৃথিবীকে প্লাবিত করব,

আমি লোকসমেত সব নগর ধ্বংস করব।’

9হে অশ্বেরা, তোমরা আক্রমণ করো!

ওহে রথারোহীরা, তোমরা উন্মত্তের মতো রথ চালাও!

হে যোদ্ধারা, তোমরা সমরাভিযান করো, কূশ ও পূটের লোকেরা, যারা ঢাল বহন করে,

লূদের লোকেরা, যারা ধনুকে শরসন্ধান করে।

10কিন্তু সেদিনটি হল প্রভু, বাহিনীগণের সদাপ্রভুর,

এক প্রতিশোধের দিন, তাঁর শত্রুদের উপরে প্রতিশোধ নেওয়ার দিন।

তরোয়াল তৃপ্ত না হওয়া পর্যন্ত গ্রাস করে যাবে,

যতক্ষণ না রক্তে তার পিপাসা নিবারিত হয়।

কারণ প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, উত্তরের দেশে,

ইউফ্রেটিস নদীর তীরে, বলি উৎসর্গ করবেন।

11“হে মিশরের কুমারী-কন্যা,

তুমি গিলিয়দে গিয়ে মলম নিয়ে এসো।

কিন্তু তুমি বৃথাই অনেক ওষুধ ব্যবহার করছ,

তোমার রোগের কোনো প্রতিকার নেই।

12জাতিগণ তোমার লজ্জার কথা শুনবে;

তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে।

এক যোদ্ধা অন্য যোদ্ধার উপরে পড়বে,

তারা উভয়েই একসঙ্গে পতিত হবে।”

13মিশরকে আক্রমণ করার জন্য ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের আগমন সম্পর্কে, সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে এই বার্তা দিলেন:

14“তোমরা মিশরে ঘোষণা করো, মিগ্‌দোলে একথা প্রচার করো;

মেম্ফিস ও তফন্‌হেষেও একথা গিয়ে বলো:

‘তোমরা নিজেদের অবস্থান নাও ও প্রস্তুত হও,

কারণ তরোয়াল তোমাদের চারপাশের সবাইকে গ্রাস করবে।’

15কেন তোমার যোদ্ধারা ভূপাতিত হবে?

তারা দাঁড়াতে পারে না, কারণ সদাপ্রভু তাদের মাটিতে ফেলে দেবেন।

16তারা বারবার হোঁচট খাবে;

তারা পরস্পরের উপরে গিয়ে পড়বে।

তারা বলবে, ‘ওঠো, চলো আমরা ফিরে যাই,

স্বদেশে, আমাদের আপনজনদের কাছে,

অত্যাচারীদের তরোয়াল থেকে অনেক দূরে।’

17সেখানে তারা চিৎকার করে বলবে,

‘মিশরের রাজা ফরৌণ এক উচ্চশব্দ মাত্র;

সে তার সুযোগ হারিয়েছে।’

18“আমার জীবনের দিব্যি,” রাজা ঘোষণা করেন,

যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু,

“একজন আসবেন, যিনি পর্বতগুলির মধ্যে তাবোরের তুল্য,

সমুদ্রতীরের কর্মিল পাহাড়ের মতো।

19তোমরা যারা মিশরে বসবাস করো,

নির্বাসনের জন্য তোমাদের জিনিসপত্র তুলে নাও,

কারণ মেম্ফিস নগরী পরিত্যক্ত হবে,

নিবাসীহীন ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকবে।

20“মিশর এক সুন্দরী বকনা-বাছুর,

কিন্তু উত্তর দিক থেকে তার বিরুদ্ধে

এক ডাঁশ-মাছি আসছে।

21তার সৈন্যশ্রেণীরা বেতনভোগী,

তারা সব নধর বাছুরের মতো।

তারাও পিছন ফিরে একসঙ্গে পালাবে,

তারা তাদের স্থানে স্থির হয়ে দাঁড়াতে পারবে না,

কারণ বিপর্যয়ের দিন তাদের উপরে নেমে আসছে,

সেই সময়টি হল তাদের শাস্তি পাওয়ার।

22মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস্‌হিস্ করবে,

যেভাবে সৈন্যদল সামনের দিকে এগিয়ে যায়;

তারা কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে,

যেমন লোকেরা গাছপালা কেটে নেয়।

23তারা তার অরণ্য কেটে ফেলবে,” সদাপ্রভু এই কথা বলেন,

“তা যতই গহন হোক না কেন।

তারা পঙ্গপাল অপেক্ষাও বহুসংখ্যক,

যাদের সংখ্যা গণনা করা যায় না।

24মিশর-কন্যাকে লজ্জা দেওয়া হবে,

উত্তরের লোকদের হাতে সে সমর্পিত হবে।”

25বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “আমি শাস্তি দিতে চলেছি থিব্‌স-নগরের আমোন-দেবের উপরে, ফরৌণের উপরে, মিশরের উপরে ও তার দেবদেবী ও রাজাদের উপরে, এবং তাদের উপরে, যারা মিশরের উপরে নির্ভর করে। 26যারা তাদের প্রাণ হরণ করতে চায়, আমি তাদের হাতে তাদের সমর্পণ করব। তারা হল ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার ও তার সৈন্যেরা। পরবর্তী সময়ে, মিশর অবশ্য লোক অধ্যূষিত হবে, যেমন তারা পূর্বে ছিল,” একথা সদাপ্রভু ঘোষণা করেন।

27“আমার দাস যাকোব, তোমরা ভয় কোরো না;

ও ইস্রায়েল, তোমরা নিরাশ হোয়ো না।

আমি নিশ্চয়ই তোমাকে দূরবর্তী দেশ থেকে রক্ষা করব,

তোমার বংশধরদের নির্বাসনের দেশ থেকে উদ্ধার করব।

যাকোব পুনরায় শান্তি ও সুরক্ষা লাভ করবে,

আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না।

28হে যাকোব, আমার দাস, তুমি ভয় কোরো না,

কারণ আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন।

“যাদের মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম,

সেই অন্য সব জাতিকে যদিও সম্পূর্ণরূপে ধ্বংস করি,

আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না।

আমি কেবলমাত্র বিচার করে তোমাকে শাস্তি দেব,

আমি কোনোমতেই তোমাকে অদণ্ডিত রাখব না।”

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

O julgamento do Egito e a Batalha de Carquêmis

  • Jeremias data esta profecia no quarto ano do rei Jeoaquim de Judá, quando Nabucodonosor da Babilônia derrotou o faraó Neco do Egito em Carquêmis, junto ao rio Eufrates. Esse confronto decisivo marcou uma grande mudança de poder na região, encerrando o domínio egípcio sobre as terras vizinhas.Fontes: o próprio texto bíblico · Carchemish · Jehoiakim
  • O capítulo utiliza a cheia anual do rio Nilo como imagem do avanço militar orgulhoso do Egito sobre a terra. Também adverte importantes cidades egípcias como Mênfis (chamada Nofe em hebraico), a antiga capital do Baixo Egito, sobre a devastação e o exílio vindouros.Fontes: o próprio texto bíblico · Nile · Memphis
  • A profecia prediz uma invasão babilônica direta contra o Egito sob a liderança de Nabucodonosor. O julgamento anunciado dirigia-se não apenas ao faraó e suas forças, mas também a Amom, a principal divindade de Tebas, e aos outros deuses do Egito.Fontes: o próprio texto bíblico · Nebuchadnezzar

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Babylon · 32.543, 44.422 · versículos 2, 13, 18, 26
  • Egypt · 30.129, 31.308 · versículos 2, 8, 9, 11, 13, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
  • Euphrates · Hoje: Euphrates River · 31.004, 47.442 · versículos 2, 6, 10
  • Nile · Hoje: Nile River · 31.465, 30.367 · versículos 7, 8
  • Cush · Hoje: Cush 1 · 16.935, 33.751 · versículo 9
  • Gilead · Hoje: Gilead 1 · 32.187, 35.692 · versículo 11
  • Memphis · 29.849, 31.253 · versículos 14, 19
  • Tahpanhes · Hoje: Tell Defenneh · 30.861, 32.171 · versículo 14
  • Mount Carmel · 32.672, 35.023 · versículo 18
  • Mount Tabor · Hoje: Jebel et Tur · 32.686, 35.393 · versículo 18
  • Thebes · 25.721, 32.610 · versículo 25

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.