Nations Bible

Jeremias 23

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

ধার্মিক বংশ

1সদাপ্রভু বলেন, “ধিক্ সেই পালকদের, যারা আমার চারণভূমির মেষদের ছিন্নভিন্ন ও ধ্বংস করে!” 2সেই কারণে, যারা আমার প্রজাদের চরায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাদের উদ্দেশ্যে এই কথা বলেন: “তোমরা যেহেতু আমার মেষদের ছিন্নভিন্ন করেছ, তাদের বিতাড়িত করেছ এবং তাদের প্রতি কোনো যত্ন করোনি, তোমরা তাদের প্রতি যে অন্যায় করেছ, তার জন্য আমি তোমাদের শাস্তি দেব,” সদাপ্রভু এই কথা বলেন। 3“আমি যে সমস্ত দেশে আমার প্রজাপালকে বিতাড়িত করেছি, আমি স্বয়ং সেখান থেকে তাদের অবশিষ্টাংশকে সংগ্রহ করে তাদের চারণভূমিতে ফিরিয়ে আনব। সেখানে তারা ফলবান হবে ও সংখ্যায় বৃদ্ধি পাবে। 4আমি তাদের উপরে পালকদের নিযুক্ত করব। তারা তাদের তত্ত্বাবধান করবে। তারা আর ভীত বা আতঙ্কগ্রস্ত হবে না, কেউ হারিয়েও যাবে না,” সদাপ্রভু এই কথা বলেন।

5সদাপ্রভু বলেন, “সেদিন আসন্ন,”

যখন দাউদের বংশ থেকে আমি এক ধার্মিক পল্লবকে তুলে ধরব,

সেই রাজা জ্ঞানপূর্বক রাজত্ব করবে

এবং সেদেশে যথার্থ ও ন্যায়সংগত কাজ করবে।

6তার সময়ে যিহূদা পরিত্রাণ পাবে

এবং ইস্রায়েল নিরাপদে বসবাস করবে।

আর এই নামে সে আখ্যাত হবে,

সদাপ্রভু আমাদের ধার্মিক ত্রাণকর্তা।

7সদাপ্রভু বলেন, “তাহলে সেই দিনগুলি আসছে, যখন লোকেরা আর বলবে না, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলীদের মিশর থেকে মুক্ত করে এনেছেন,’ 8কিন্তু তারা বলবে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি ইস্রায়েলের বংশধরদের উত্তরের দেশ থেকে এবং যে সমস্ত দেশে তাদের নির্বাসিত করেছিলেন, সেখান থেকে তাদের নিয়ে এসেছেন।’ তখন তারা স্বদেশে বসবাস করবে।”

ভণ্ড ভাববাদীরা

9ভাববাদীদের সম্পর্কিত বিষয়:

আমার অন্তর আমার মধ্যে ভেঙে পড়েছে,

আমার সব হাড় কাঁপতে থাকে;

আমি এক মাতাল ব্যক্তির মতো হয়েছি,

দ্রাক্ষারসে পরাভূত কোনো লোকের মতো,

সদাপ্রভু ও তাঁর

পবিত্র বাক্যের কারণে।

10দেশ সব ব্যভিচারীতে পূর্ণ;

অভিশাপের কারণে দেশ শুকনো হয়ে পড়ে আছে,

মরুপ্রান্তের সব চারণভূমি শুকিয়ে গেছে।

ভাববাদীরা এক মন্দ উপায় অবলম্বন করে,

তারা তাদের ক্ষমতার অন্যায় ব্যবহার করে।

11“ভাববাদী ও যাজক, উভয়েই ভক্তিহীন;

এমনকি, আমার মন্দিরেও আমি তাদের দুষ্টতা দেখি,”

সদাপ্রভু এই কথা বলেন।

12“সেই কারণে তাদের পথ পিচ্ছিল হবে,

তাদের অন্ধকারে তাড়িয়ে দেওয়া হবে

এবং সেখানেই তাদের পতন হবে।

যে বছরে তারা শাস্তি পাবে,

আমি তাদের উপরে বিপর্যয় নিয়ে আসব,”

সদাপ্রভু এই কথা বলেন।

13“শমরিয়ার ভাববাদীদের মধ্য

আমি এই বিরক্তিকর ব্যাপার দেখেছি,

তারা বায়াল-দেবতার নামে ভাববাণী করে

আমার প্রজা ইস্রায়েলকে বিপথগামী করেছে।

14আবার জেরুশালেমের ভাববাদীদের মধ্যে,

আমি এই ভয়ংকর ব্যাপার দেখেছি,

তারা ব্যভিচার করে ও মিথ্যাচারের জীবন কাটায়।

তারা অন্যায়কারীদের হাত শক্ত করে,

যেন কেউই তার দুষ্টতার পথ থেকে না ফেরে।

তারা সবাই আমার কাছে সদোমের লোকদের মতো;

জেরুশালেমের লোকেরা ঘমোরার মতো।”

15অতএব, ভাববাদীদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:

“আমি তাদের খেতে দেব তেতো আহার,

পান করার জন্য বিষাক্ত জল,

কারণ জেরুশালেমের সব ভাববাদীর কাছ থেকে

ভক্তিহীনতা ছড়িয়ে পড়েছে সমস্ত দেশে।”

16বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন,

“ভাববাদীরা তোমাদের কাছে যে ভাববাণী বলে, তোমরা সেই কথা শুনো না;

তারা মিথ্যা আশা তোমাদের মনে ভরায়।

তাদের মনগড়া দর্শনের কথা তারা বলে,

যা সদাপ্রভুর মুখ থেকে নির্গত হয়নি।

17যারা আমাকে অবজ্ঞা করে, তারা তাদের কাছে বলে যায়,

‘সদাপ্রভু বলেন: তোমাদের শান্তি হবে।’

আর যারাই তাদের হৃদয়ের একগুঁয়েমির অধীনে চলে,

তারা বলে, ‘তোমাদের কোনো ক্ষতি হবে না।’

18কিন্তু তাদের মধ্যে কে সদাপ্রভুর সভায় দাঁড়িয়েছে

তাঁকে দেখার বা তাঁর কথা শোনার জন্য?

কে তাঁর বাক্য শুনে তা অবধান করেছে?

19দেখো, সদাপ্রভুর ক্রোধ

ঝড়ের মতো আছড়ে পড়বে,

তা ঘূর্ণিবায়ুর মতো ঘুরে ঘুরে

দুষ্টদের মাথায় পড়বে।

20সদাপ্রভুর ক্রোধ ফিরে আসবে না

যতক্ষণ না তা তাঁর হৃদয়ের অভিপ্রায়

পূর্ণরূপে সাধন করে।

আগামী দিনগুলিতে

তোমরা তা স্পষ্ট বুঝতে পারবে।

21আমি এসব ভাববাদীকে প্রেরণ করিনি,

তবুও তারা নিজেদেরই বার্তা আমার বলে দাবি করেছে।

আমি তাদের সঙ্গে কথা বলিনি,

তবুও তারা ভাববাণী বলেছে।

22কিন্তু, যদি তারা আমার দরবারে দাঁড়াত,

তারা আমার কথা আমার প্রজাদের কাছে ঘোষণা করত

এবং তাদের মন্দ পথ

ও সব মন্দ কর্ম করা থেকে ফেরাত।

23“আমি কি কেবলমাত্র নিকটের ঈশ্বর,”

সদাপ্রভু এই কথা বলেন,

“আমি কি দূরের ঈশ্বর নই?

24কেউ কি এমন কোনো গোপন স্থানে লুকাতে পারে,

যেখানে আমি তাকে দেখতে পাব না?”

সদাপ্রভু এই কথা বলেন।

“আমি কি স্বর্গ ও মর্ত্য জুড়ে থাকি না?”

সদাপ্রভু এই কথা বলেন।

25“যে ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, সেই ভাববাদীরা কী বলে, আমি তা শুনেছি। তারা বলে, ‘আমি একটি স্বপ্ন দেখেছি! আমি একটি স্বপ্ন দেখেছি!’ 26এসব ভণ্ড ভাববাদীর মনে কত কাল এসব থাকবে, যারা নিজেদের ভ্রান্ত মন থেকে উৎপন্ন এসব ভাববাণী বলে? 27তারা মনে করে, পরস্পরের কাছে তারা যে স্বপ্নের কথা বলে, তার ফলে আমার প্রজারা আমার নাম ভুলে যাবে, যেভাবে তাদের পূর্বপুরুষেরা বায়াল-দেবতার উপাসনার মাধ্যমে আমার নাম ভুলে গিয়েছিল। 28যে ভাববাদী স্বপ্ন দেখেছে, সে তার স্বপ্নের কথা বলুক, কিন্তু যার কাছে আমার বাক্য আছে, সে তা বিশ্বস্তভাবে বলুক। কারণ শস্যদানার সঙ্গে খড়ের কী সম্পর্ক?” সদাপ্রভু এই কথা বলেন। 29“আমার বাক্য কি আগুনের মতো নয়,” সদাপ্রভু এই কথা বলেন, “এবং তা কি কোনো হাতুড়ির মতো নয়, যা পাথরকে খণ্ড খণ্ড করে?

30“সেই কারণে,” সদাপ্রভু বলেন, “আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা পরস্পরের কাছ থেকে বাক্য চুরি করে ও দাবি করে যে সেই বাক্যগুলি আমার কাছ থেকে পেয়েছে।” 31সদাপ্রভু বলেন, “হ্যাঁ, আমি সেইসব ভাববাদীর বিরুদ্ধে, যারা নিজেরা নিজেদের জিভ নাড়ায়, অথচ বলে, ‘সদাপ্রভু ঘোষণা করেন।’ 32প্রকৃতপক্ষে, আমি তাদের বিরুদ্ধে, যারা আমার নামে মিথ্যা স্বপ্নের ভাববাণী বলে,” সদাপ্রভু এই কথা বলেন। “তারা তাদের সেগুলি বলে এবং তাদের ভাবনাচিন্তাহীন মিথ্যার দ্বারা আমার প্রজাদের বিপথগামী করে, যদিও আমি তাদের পাঠাইনি বা নিয়োগ করিনি। তারা এই লোকদের বিন্দুমাত্রও উপকার করতে পারে না,” সদাপ্রভু এই কথা বলেন।

মিথ্যা ভাববাণী ও ভণ্ড ভাববাদীরা

33“মনে করো, কোনো প্রজা বা ভাববাদীদের বা যাজকদের মধ্যে কোনো একজন তোমাকে জিজ্ঞাসা করে, ‘সদাপ্রভু কোনও ভাববাণী দিয়ে এখন তোমাকে ভারগ্রস্ত করেছেন?’ তাহলে তাদের বোলো, ‘তোমরাই হলে সেই ভার। সদাপ্রভু বলেছেন, তিনি তোমাদের পরিত্যাগ করবেন।’ 34কোনো ভাববাদী বা যাজক বা অন্য কেউ যদি দাবি করে, ‘এই হল সদাপ্রভুর কাছ থেকে পাওয়া প্রত্যাদেশ,’ তাহলে আমি সেই ব্যক্তিকে এবং তার পরিজনদের শাস্তি দেব। 35তোমাদের প্রত্যেকে তার বন্ধু বা আপনজনকে এই কথা বলতে থাকো: ‘সদাপ্রভু কি উত্তর দিয়েছেন?’ অথবা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’ 36কিন্তু তোমরা আর ‘সদাপ্রভুর ভাববাণী’ বলে উল্লেখ করবে না, কারণ সব মানুষের নিজেরই কথা তার পক্ষে ভারস্বরূপ হবে এবং এইভাবে তোমরা জীবন্ত ঈশ্বরের সব বাক্যকে বিকৃত করে থাকো, যিনি হলেন বাহিনীগণের সদাপ্রভু, আমাদের ঈশ্বর। 37তোমরা এই কথা কোনো ভাববাদীকে বলতে থাকো, ‘আপনাকে সদাপ্রভু কী উত্তর দিয়েছেন?’ বা ‘সদাপ্রভু কী কথা বলেছেন?’ 38তোমরা যদিও দাবি করো, ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ একথা সদাপ্রভু বলেন: তোমরা এই কথাগুলি ব্যবহার করো, ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ যদিও আমি তোমাদের বলেছি, তোমরা ‘এই হল সদাপ্রভুর ভাববাণী,’ একথা অবশ্যই আর বলবে না। 39অতএব, আমি নিশ্চিতরূপে তোমাদের ভুলে যাব এবং যে নগর আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছিলাম, তা আমার উপস্থিতি থেকে দূরে নিক্ষেপ করব। 40আমি তোমাদের উপরে চিরস্থায়ী দুর্নাম নিয়ে আসব—এক চিরকালীন লজ্জা, যা লোকেরা ভুলে যাবে না।”

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Pastores, o Renovo Justo e a Verdadeira Profecia

  • No mundo antigo, os governantes eram frequentemente descritos como pastores. Jeremias contrasta os líderes corruptos de Judá, que dispersaram seu povo, com a promessa de um Renovo justo da linhagem de Davi, que reinaria com sabedoria, executaria a justiça e reuniria o rebanho disperso.Fontes: o próprio texto bíblico
  • O capítulo contrasta a capital do norte, Samaria, cujos profetas invocavam a divindade fenícia Baal, com os profetas de Jerusalém. Jeremias retrata as falhas morais e as falsas promessas de paz em Jerusalém como tão graves quanto a proverbial maldade de Sodoma e Gomorra.Fontes: o próprio texto bíblico
  • Jeremias emprega imagens vívidas para distinguir a genuína revelação divina dos sonhos inventados. A autêntica palavra de Deus é comparada ao trigo nutritivo, ao fogo consumidor e a um martelo que despedaça a rocha, enquanto as falsas profecias são rejeitadas como simples palha.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Egypt · 30.129, 31.308 · versículo 7
  • Samaria · 32.276, 35.195 · versículo 13
  • Jerusalem · 31.777, 35.234 · versículos 14, 15, 16

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.