Nations Bible

Jeremias 20

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

যিরমিয় এবং পশ্‌হূর

1যিরমিয় যখন এসব ভাববাণী বলছিলেন, তখন ইম্মেরের পুত্র, যাজক পশ্‌হূর, যিনি সদাপ্রভুর মন্দিরের প্রধান কর্মকর্তা ছিলেন, 2তিনি ভাববাদী যিরমিয়কে প্রহার করে সদাপ্রভুর মন্দিরের বিন্যামীনের উচ্চতর ফটকে হাড়িকাঠে বদ্ধ করে রাখলেন। 3পরের দিন, পশ্‌হূর যখন তাঁকে হাড়িকাঠ থেকে মুক্ত করলেন, যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভু তোমার নাম পশ্‌হূর রাখেননি, কিন্তু মাগোরমিষাবীব রেখেছেন। 4কারণ সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তোমাকে তোমার নিজেরই কাছে ও তোমার সমস্ত বন্ধুর কাছে আতঙ্কস্বরূপ করব; তুমি নিজের চোখে শত্রুদের তরোয়ালের আঘাতে তাদের পতন দেখতে পাবে। আমি সমস্ত যিহূদাকে ব্যাবিলনের রাজার হাতে সমর্পণ করব, সে তাদের ব্যাবিলনে নির্বাসিত করবে, অথবা তরোয়াল দ্বারা মেরে ফেলবে। 5আমি এই নগরের সমস্ত ঐশ্বর্য তাদের শত্রুদের হাত তুলে দেব—এর সমস্ত উৎপন্ন দ্রব্য, এর সমস্ত মূল্যবান জিনিস এবং যিহূদার রাজাদের সমস্ত ধনসম্পদ তুলে দেব। তারা লুন্ঠিত বস্তুরূপে সেগুলি বহন করে ব্যাবিলনে নিয়ে যাবে। 6আর পশ্‌হূর তুমি ও তোমার গৃহে বসবাসকারী প্রত্যেকে ব্যাবিলনে নির্বাসিত হবে। সেখানেই তোমার ও তোমার বন্ধুদের, যাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলেছ, তাদের সকলের মৃত্যু ও কবর হবে।’ ”

যিরমিয়ের অভিযোগ

7হে সদাপ্রভু, তুমি আমার বিশ্বাস উৎপন্ন করেছ, তাই আমি বিশ্বাস করেছি;

তুমি আমার উপরে শক্তি প্রয়োগ করে বিজয়ী হয়েছ।

সমস্ত দিন আমাকে উপহাস করা হয়;

প্রত্যেকে আমাকে বিদ্রুপ করে।

8যখনই আমি কথা বলি, আমি চিৎকার করে উঠি,

আমি হিংস্রতা ও ধ্বংসের কথা ঘোষণা করি।

তাই সদাপ্রভুর বাক্য আমার কাছে

সমস্ত দিন অপমান ও দুর্নাম নিয়ে আসে।

9কিন্তু আমি যদি বলি, “আমি তাঁর কথা উল্লেখ করব না

বা তাঁর নামে আর কিছু বলব না,”

তাঁর বাক্য আমার হৃদয়ে যেন আগুনের মতো হয়,

যেন আমার হাড়গুলির মধ্যে দাহকারী আগুন বদ্ধ হয়।

আমি তা অন্তরে রেখে ক্লান্ত হই,

সত্যিসত্যিই আমি তা ধরে রাখতে পারি না।

10আমি অনেক ফিসফিস ধ্বনি শুনি,

“সবদিকেই আতঙ্কের পরিবেশ!

নালিশ করো! এসো তার নামে নালিশ করি!”

আমার সব বন্ধু

আমার স্খলনের অপেক্ষায় আছে।

তারা বলে, “হয়তো সে প্রতারিত হবে;

তখন আমরা তার উপরে জয়ী হব,

আর তার উপরে আমাদের প্রতিশোধ নেব।”

11কিন্তু এক পরাক্রান্ত বীরের মতো সদাপ্রভু আমার সঙ্গে আছেন;

তাই আমার নির্যাতনকারীরা হোঁচট খাবে, তারা জয়ী হবে না।

তারা ব্যর্থ হবে এবং সম্পূর্ণভাবে অপমানিত হবে;

তাদের অসম্মান কখনও ভোলা যাবে না।

12হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি যে ধার্মিকদের পরীক্ষা করে থাকো

এবং তাদের হৃদয় ও মনের অনুসন্ধান করো,

শত্রুদের উপরে তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও,

কারণ তোমারই কাছে আমি আমার অভিযোগের বিষয় জানিয়েছি।

13সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও!

সদাপ্রভুরই উদ্দেশ্যে প্রশংসা করো!

তিনি দুষ্টদের হাত থেকে

অভাবগ্রস্তদের প্রাণ উদ্ধার করেন।

14আমার যেদিন জন্ম হয়েছিল, সেদিনটি অভিশপ্ত হোক!

যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন, সেদিনটি আশীর্বাদবিহীন হোক!

15সেই মানুষ অভিশপ্ত হোক, যে আমার বাবার কাছে সংবাদ বহন করেছিল,

যে তাঁকে এই কথা বলে ভীষণ আনন্দ দিয়েছিল,

“আপনার এক সন্তানের জন্ম হয়েছে—এক পুত্রসন্তান!”

16সে মানুষ সেই নগরগুলির মতো হোক,

সদাপ্রভু যাদের নির্মমরূপে উৎপাটিত করেছেন।

সে সকালে শুনুক বিলাপের রব,

দুপুরবেলা শুনুক রণহুঙ্কার।

17কারণ তিনি আমাকে গর্ভের মধ্যে মেরে ফেলেননি,

তাহলে আমার মা-ই হতেন আমার কবরস্থান,

তাঁর জঠর নিত্য গুরুভার থাকত।

18কষ্টসমস্যা ও দুঃখ দেখার জন্য,

লজ্জায় আমার জীবন কাটানোর জন্য,

কেন আমি গর্ভ থেকে নির্গত হয়েছি?

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

A Perseguição e a Angústia Interior de Jeremias

  • Pasur, o sacerdote que mandou espancar Jeremias, era filho de Imer — chefe da décima sexta ordem sacerdotal — e exercia o cargo de oficial principal na casa do SENHOR. Sua posição administrativa lhe dava autoridade para punir Jeremias e prendê-lo no tronco junto à Porta Superior de Benjamim, no templo.Fontes: Immer · Gate of Benjamin · o próprio texto bíblico
  • Ao ser libertado, Jeremias declarou que Deus deu a Pasur o nome simbólico de 'Magor-Missabibe' ('terror por todos os lados'). Jeremias profetizou que Pasur, sua casa e seus amigos seriam levados cativos para a Babilônia para ali morrerem, juntamente com o saque dos tesouros de Judá.Fontes: Babylon · o próprio texto bíblico
  • O capítulo revela a intensa luta emocional de Jeremias diante da zombaria pública e da vocação profética. Embora fosse ridicularizado e traído por amigos próximos, ele confessou que tentar calar a mensagem de Deus parecia um fogo ardente em seu coração, encerrado em seus ossos.Fontes: Jeremiah · o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Benjamin Gate · Hoje: in Jerusalem · 31.777, 35.234 · versículo 2
  • Babylon · 32.543, 44.422 · versículos 4, 5, 6
  • Jerusalem · 31.777, 35.234 · versículo 5

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.