Jeremias 18
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.
কুমোরের গৃহে
1সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2“তুমি কুমোরের গৃহে নেমে যাও। আমি সেখানে তোমাকে আমার বাক্য দেব।” 3তাই আমি কুমোরের গৃহে নেমে গেলাম। আমি তাকে চাকায় কাজ করতে দেখলাম। 4সে যে পাত্রটি মাটি দিয়ে তৈরি করছিল, তা তার হাতে বিকৃত হয়ে গেল; তখন কুমোর তা নিয়ে অন্য একটি পাত্র তৈরি করল। সে তাতে নিজের ইচ্ছামতো আকৃতি দিল।
5তখন সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: 6“হে ইস্রায়েল কুলের লোকেরা, এই কুমোর যেমন করছে, আমি কি তোমাদের প্রতি তেমনই করতে পারি না?” সদাপ্রভু এই কথা বলেন। “হে ইস্রায়েল কুল, কুমোরের হাতে যেমন মাটি, আমার হাতে তোমরাও তেমনই। 7কোনও সময়ে যদি আমি কোনো জাতি বা রাজ্যকে উৎপাটন করা, উপড়ে ফেলা বা ধ্বংসের কথা ঘোষণা করি, 8কিন্তু সেই যে জাতিকে আমি সতর্ক করলাম, তারা যদি তাদের মন্দ কাজের জন্য অনুতাপ করে, তাহলে আমি কোমল হব এবং তাদের প্রতি যে বিপর্যয় আনার পরিকল্পনা করেছিলাম, তা নিয়ে আসব না। 9আবার অন্য কোনো সময় যদি আমি ঘোষণা করি যে, কোনো জাতি বা রাজ্যকে গড়ে তুলব ও প্রতিষ্ঠিত করব, 10আর যদি তারা আমার দৃষ্টিতে মন্দ কাজ করে ও আমার কথা না শোনে, তাহলে যে মঙ্গল করার পরিকল্পনা আমি করেছিলাম, তা না করার জন্য পুনর্বিবেচনা করব।
11“তাহলে এবার তুমি যিহূদার লোকেদের ও জেরুশালেমের অধিবাসীদের এই কথা বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: দেখো, আমি তোমাদের জন্য এক বিপর্যয় এবং তোমাদের বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করছি। তাই তোমরা প্রত্যেকে, তোমাদের মন্দ জীবনাচরণ থেকে ফেরো এবং তোমাদের জীবনাচরণ ও তোমাদের কার্যকলাপের সংশোধন করো।’ 12কিন্তু তারা উত্তর দেবে, ‘এতে কোনো লাভ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকব; আমাদের প্রত্যেকেই নিজের নিজের মন্দ হৃদয়ের একগুঁয়েমি অনুসারে চলব।’ ”
13সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন:
“জাতিসমূহের মধ্যে খোঁজ করে দেখো,
তাদের মধ্যে কারা এই ধরনের কথা শুনেছে?
এক অত্যন্ত ভয়ংকর কাজ
কুমারী-ইস্রায়েল করেছে।
14লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে
কখনও অন্তর্হিত হয়?
দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত
কখনও কি নিবৃত্ত হয়?
15আমার প্রজারা কিন্তু আমাকে ভুলে গেছে;
তারা অসার প্রতিমাদের উদ্দেশে ধূপদাহ করে,
যে প্রতিমারা তাদের বিভিন্ন পথে ও পুরাতন পথগুলিতে
চলার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
তারা বিভিন্ন গলিপথে ও যে পথ নির্মিত হয়নি,
সেই পথে তাদের চালিত করে।
16তাদের দেশ পরিত্যক্ত পড়ে থাকবে,
যা হবে চিরন্তন নিন্দার বিষয়;
এর পাশ দিয়ে যাওয়া পথিকেরা
বিস্ময়ে তাদের মাথা নাড়বে।
17পুবালি বাতাসের মতো,
আমি শত্রুদের সামনে তাদের ছিন্নভিন্ন করব;
তাদের বিপর্যয়ের দিনে,
আমি তাদের আমার পিঠ দেখাব, মুখ নয়।”
18তখন তারা বলল, “এসো, আমরা যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি; কারণ যাজকদের দ্বারা দেওয়া বিধানের শিক্ষা, জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ বা ভাববাদীদের দেওয়া বাক্য নষ্ট হবে না। তাই এসো, আমরা মুখের কথায় তাকে আক্রমণ করি এবং সে যা বলে, তার কোনো কথায় আমরা মনোযোগ না দিই।”
19হে সদাপ্রভু, আমার কথা শোনো;
আমার অভিযোগকারীরা কী কথা বলছে, তাতে কর্ণপাত করো!
20ভালোর শোধ কি মন্দ দিয়ে করা হবে?
তবুও দেখো, তারা আমার জন্য গর্ত খনন করেছে।
তুমি স্মরণ করো, আমি তোমার সামনে দাঁড়িয়ে
তাদের পক্ষে কথা বলেছিলাম,
যেন তাদের উপর থেকে তোমার ক্রোধ সরে যায়।
21তাই তাদের সন্তানদের দুর্ভিক্ষের মুখে ফেলে দাও;
তাদের তরোয়ালের শক্তির মুখে সমর্পণ করো।
তাদের স্ত্রীরা সন্তানহীন ও বিধবা হোক;
তাদের পুরুষদের মৃত্যু হোক,
তাদের যুবকেরা যুদ্ধে তরোয়ালের আঘাতে নিহত হোক।
22যখন তুমি হঠাৎ তাদের বিরুদ্ধে আক্রমণকারীদের আনয়ন করো,
তাদের গৃহগুলি থেকে শোনা যাক কান্নার রোল,
কারণ আমাকে ধরার জন্য তারা গর্ত খুঁড়েছে,
আমার পায়ের জন্য ফাঁদ পেতেছে।
23কিন্তু হে সদাপ্রভু, তুমি জানো
আমাকে হত্যা করার জন্য তাদের সব ষড়যন্ত্রের কথা।
তোমার দৃষ্টিপথ থেকে তাদের পাপগুলি মুছে ফেলার জন্য
তুমি তাদের অপরাধসকল ক্ষমা কোরো না।
তারা তোমার সামনে নিক্ষিপ্ত হোক;
তোমার ক্রোধের সময়ে তুমি তাদের প্রতি যথোপযুক্ত আচরণ কোরো।

Você sabia?
O Oleiro e o Barro
- Na casa do oleiro, Jeremias observa um artesão remodelar na roda um vaso estragado para transformá-lo em outro recipiente. A passagem usa essa imagem para ilustrar a autoridade divina e o julgamento condicional: se uma nação advertida se arrepende do mal, o desastre é evitado, mas se pratica o mal, a bênção pretendida é retida.Fontes: o próprio texto bíblico
- A profecia contrasta o abandono de Deus por parte de Israel com a constância da natureza, questionando se a neve do Líbano algum dia desaparece de suas encostas rochosas. A cordilheira do Líbano, cujo nome significa branco, destacava-se por seus cumes elevados e suas fontes de águas frescas.Fontes: Lebanon · o próprio texto bíblico
- A conspiração contra Jeremias foi motivada por opositores que presumiam segurança religiosa, afirmando que a instrução jamais faltaria ao sacerdote, o conselho ao sábio ou a palavra ao profeta. A mensagem de ruína proclamada por Jeremias desafiava diretamente essa confiança institucional.Fontes: Jeremiah · o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Jerusalem · 31.777, 35.234 · versículo 11
- Lebanon · 33.540, 35.584 · versículo 14
- Mount Hermon · 33.400, 35.850 · versículo 14
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org