Nations Bible

Jeremias 14

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

খরা, দুর্ভিক্ষ, তরোয়াল

1ভারী অনাবৃষ্টির সময়ে যিরমিয় সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য লাভ করেন:

2“যিহূদা শোক করছে,

তার নগরগুলি নিস্তেজ হয়ে পড়েছে;

তার লোকেরা দেশের জন্য বিলাপ করছে,

জেরুশালেম থেকে উঠে যাচ্ছে এক কান্নার রোল।

3সম্ভ্রান্ত মানুষেরা জলের জন্য তাদের দাসদের পাঠায়;

তারা জলাধারের কাছে যায়,

কিন্তু জল পায় না।

তারা শূন্য কলশি নিয়ে ফিরে আসে;

আশাহত ও নিরুপায় হয়ে

তারা নিজের নিজের মাথা ঢেকে ফেলে।

4জমি ফেটে চৌচির হয়েছে

কারণ দেশে কোনো বৃষ্টিপাত হয়নি;

কৃষকেরা আশাহত হয়ে

তারাও নিজেদের মাথা ঢেকে ফেলেছে।

5এমনকি, মাঠের হরিণীও,

ঘাস নেই বলে

তার নবজাত শাবককে ফেলে চলে যায়।

6বন্য গর্দভেরা গাছপালাহীন উঁচু স্থানগুলিতে দাঁড়ায়

ও শিয়ালের মতো হাঁপাতে থাকে;

ঘাসের অভাবে

তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়।”

7যদিও আমাদের পাপসকল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়,

হে সদাপ্রভু, তোমার শ্রীনামের জন্য তুমি কিছু করো।

কারণ আমরা অনেকভাবে বিপথগামী হয়েছি;

আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি।

8ইস্রায়েলের আশাভূমি,

তার বিভিন্ন দুর্দশার পরিত্রাতা,

কেন তুমি দেশে এক অচেনা মানুষের মতো হয়েছ,

সেই পথিকের মতো হয়েছ, যে এক রাত্রিমাত্র অবস্থান করে?

9কেন তুমি বিভ্রান্ত এক মানুষের মতো,

উদ্ধার করতে না পারা যোদ্ধার মতো হও?

হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ,

আর আমরা তোমার পরিচয় বহন করি;

আমাদের পরিত্যাগ কোরো না!

10এই জাতির লোকদের সম্বন্ধে সদাপ্রভু এই কথা বলেন:

“তারা এরকমই বিপথগামী হতে ভালোবাসে;

তারা তাদের চরণ সংযত করে না।

সেই কারণে, সদাপ্রভু তাদের গ্রহণ করেন না;

এবার তিনি তাদের দুষ্টতা স্মরণ করবেন,

তাদের পাপসকলের জন্য তাদের শাস্তি দেবেন।”

11এরপর সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “এই লোকদের মঙ্গলের জন্য তুমি প্রার্থনা কোরো না। 12তারা যদিও উপবাস করে, আমি তাদের কান্না শুনব না; তারা যদিও হোমবলি ও শস্য-নৈবেদ্য উৎসর্গ করে, আমি সেগুলি গ্রাহ্য করব না। পরিবর্তে, আমি তাদের তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা ধ্বংস করব।”

13কিন্তু আমি বললাম, “আহ্, সার্বভৌম সদাপ্রভু, ভাববাদীরা নিরন্তর তাদের বলে এসেছে, ‘তোমরা তরোয়ালের সম্মুখীন হবে না বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। প্রকৃতপক্ষে, আমি তোমাদের এই স্থানে চিরস্থায়ী শান্তি ভোগ করতে দেব।’ ”

14তখন সদাপ্রভু আমাকে বললেন, “ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে। আমি তাদের পাঠাইনি বা নিযুক্ত করিনি বা তাদের সঙ্গে কথা বলিনি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, অসার দৈব বাক্য ও তাদের মনগড়া ভ্রান্তির কথা বলে। 15অতএব, যারা তাঁর নাম ব্যবহার করে ভাববাণী বলেছে, সদাপ্রভু সেইসব ভাববাদীর উদ্দেশে এই কথা বলেন, আমি তাদের পাঠাইনি, অথচ তারা বলছে, ‘কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না।’ ওই ভাববাদীরাই যুদ্ধে ও দুর্ভিক্ষে ধ্বংস হবে। 16আর যে লোকদের কাছে তারা ভাববাণী বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষের কারণে তাদের জেরুশালেমের পথে পথে নিক্ষেপ করা হবে। তাদের, কিংবা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেওয়ার জন্য কেউ থাকবে না। তাদের প্রাপ্য যে দুর্দশা, তা আমি তাদের উপরে ঢেলে দেব।

17“তুমি এসব কথা ওদের বলো:

“ ‘আমার চোখের জল উপচে পড়ুক,

রাতদিন না থেমে তা বয়ে যাক;

কারণ আমার কুমারী কন্যাস্বরূপ আমার প্রজারা

এক ভয়ংকর ক্ষত,

এক চূর্ণকারী আঘাত পেয়েছে।

18আমি যদি গ্রামে যাই,

আমি তরোয়ালের আঘাতে নিহতদের দেখি;

যদি আমি নগরে যাই,

আমি দুর্ভিক্ষের ধ্বংসাত্মক পরিণাম দেখি।

ভাববাদী ও যাজকেরা সকলেই,

তাদের অপরিচিত এক দেশে চলে গেছে।’ ”

19তুমি কি সম্পূর্ণরূপে যিহূদাকে প্রত্যাখ্যান করেছ?

তুমি কি সিয়োনকে অবজ্ঞা করো?

তুমি কেন আমাদের এমন দুর্দশাগ্রস্ত করেছ

যে আমাদের অবস্থার প্রতিকার হয় না?

আমরা শান্তির আশায় ছিলাম,

কোনো মঙ্গল আমাদের হয়নি,

অবস্থার প্রতিকারের আশায় আমরা ছিলাম,

কিন্তু কেবলমাত্র আতঙ্কেরই সম্মুখীন হয়েছি।

20হে সদাপ্রভু, আমরা স্বীকার করি আমাদের দুষ্টতার কথা

এবং আমাদের পিতৃপুরুষদের অপরাধের কথা;

আমরা প্রকৃতই তোমার বিরুদ্ধে পাপ করেছি।

21তোমার নিজের নামের অনুরোধে, তুমি আমাদের ঘৃণা কোরো না;

তোমার গৌরবের সিংহাসনকে অসম্মানিত কোরো না।

আমাদের সঙ্গে কৃত তোমার চুক্তির কথা স্মরণ করো,

এবং তা ভেঙে ফেলো না।

22কোনো জাতির অসার দেবমূর্তিরা কি বৃষ্টি আনতে পারে?

আকাশমণ্ডল কি স্বয়ং বারিধারা বর্ষণ করে?

না, কিন্তু তুমিই তা করতে পারো, হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর।

সেই কারণে আমরা তোমার উপরে প্রত্যাশা রাখি,

কারণ কেবলমাত্র তুমিই এসব করে থাকো।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

A Grande Seca e os Falsos Profetas

  • O capítulo começa com a descrição de uma severa seca por toda a terra de Judá, retratando servos enviados por nobres para buscar água que retornam com jarros vazios, enquanto os lavradores cobrem a cabeça em desespero diante do solo rachado.Fontes: o próprio texto bíblico
  • Jeremias lamenta a influência de falsos profetas em Jerusalém que asseguravam paz e imunidade contra a calamidade ao povo, embora Deus afirme que não os enviou e que a espada e a fome os consumiriam.Fontes: o próprio texto bíblico · Jeremiah · Jerusalem
  • Em seu clamor pela terra assolada, Jeremias destaca que os ídolos estrangeiros não podem produzir chuva, afirmando que somente o Deus de Israel tem o poder de enviar chuvas e cumprir a Sua aliança.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 2, 16, 21
  • Zion · Hoje: Jerusalem · 31.777, 35.234 · versículo 19

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.