Nations Bible

Jeremias 11

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

চুক্তিভঙ্গ

1সদাপ্রভুর কাছ থেকে যিরমিয়ের কাছে এই বাক্য উপস্থিত হল: 2“তুমি এই নিয়মের শর্তাবলির কথা শোনো এবং সেগুলি যিহূদার লোকেদের ও যারা জেরুশালেমে বসবাস করে, তাদের গিয়ে বলো। 3তাদের বলো যে, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা বলেন: ‘অভিশপ্ত সেই মানুষ, যে এই নিয়মের শর্তাবলি পালন না করে, 4এই নিয়মের কথা আমি তোমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলাম, যখন আমি তাদের মিশর থেকে, লোহা গলানো চুল্লি থেকে বের করে এনেছিলাম।’ আমি বলেছিলাম, ‘আমার কথা মেনে চলো ও আমি তোমাদের যা আদেশ দিই, সেগুলি সব পালন করো, তাহলে তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের ঈশ্বর হব। 5তাহলেই তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে কৃত আমার শপথ আমি পূর্ণ করব, যেন আমি তাদের দুধ ও মধু প্রবাহিত দেশ দিতে পারি,’ যে দেশটি তোমরা এখন অধিকার করে আছ।”

উত্তরে আমি বললাম, “আমেন, সদাপ্রভু।”

6সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই সমস্ত বাক্যের কথা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে গিয়ে ঘোষণা করো: ‘তোমরা এই নিয়মের শর্তাবলির কথা শোনো ও সেগুলি পালন করো। 7তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় থেকে আজ পর্যন্ত, আমি তাদের বারবার সাবধান করে বলেছিলাম, “আমার বাধ্য হও।” 8তারা কিন্তু শোনেনি বা আমার কথায় মনোযোগ দেয়নি; পরিবর্তে তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে মনোভাবের অনুসারী হয়েছিল। তাই আমি যে রকম আদেশ করেছিলাম, তারা তা পালন করেনি বলে আমি নিয়মে উল্লিখিত সব শাস্তি তাদের উপরে নিয়ে এসেছি।’ ”

9তারপর সদাপ্রভু আমাকে বললেন, “যিহূদার লোকদের ও যারা জেরুশালেমে বসবাস করে তাদের মধ্যে একটি ষড়যন্ত্র চলছে। 10যারা আমার বাক্য পালন করা অগ্রাহ্য করেছিল, তারা তাদের সেই পূর্বপুরুষদের পাপের পথে ফিরে গিয়েছে, যারা অন্যান্য দেবদেবীর সেবা করার জন্য তাদের অনুসারী হয়েছিল। ইস্রায়েল ও যিহূদা, এই উভয় কুলের লোকেরা সেই চুক্তি ভেঙে ফেলেছে, যা আমি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলাম। 11সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন: ‘আমি তাদের উপরে যে বিপর্যয় নিয়ে আসব, তা তারা এড়াতে পারবে না। তারা যদিও আমার কাছে কাঁদবে, আমি কিন্তু তাদের কথা শুনব না। 12যিহূদার নগরগুলি ও জেরুশালেমের লোকেরা গিয়ে তাদের দেবদেবীর কাছে কাঁদবে, যাদের উদ্দেশে তারা ধূপদাহ করেছিল, কিন্তু যখন বিপর্যয় এসে পড়বে, তারা তাদের কোনো সাহায্যই করতে পারবে না। 13হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা; আর জেরুশালেমে রাস্তার যত সংখ্যা, তোমরা লজ্জাকর দেবতা বায়ালের উদ্দেশে ধূপদাহ করার জন্য তত সংখ্যক বেদি স্থাপন করেছ।’

14“তুমি এই সমস্ত লোকের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কোনো অনুনয় বা আবেদন উৎসর্গ কোরো না, কারণ বিপর্যয়ের সময়ে তারা যখন আমাকে ডাকবে, আমি তাদের কথা শুনব না।

15“আমার প্রিয়তমা আমার মন্দিরে কী করছে,

যখন সে অনেকের সঙ্গে তার মন্দ পরিকল্পনার ছক কষেছে?

উৎসর্গীকৃত মাংসের জন্য কি তোমাদের শাস্তি এড়াবে?

যখন তোমরা তোমাদের দুষ্টতায় মেতে পড়ো,

তখনও তোমরা আনন্দ করো।”

16সদাপ্রভু তোমাকে সমৃদ্ধিশালী এক জলপাই গাছ বলে ডেকেছিলেন,

যার ফল দেখতে ছিল অতি মনোহর।

কিন্তু এক প্রবল ঝড়ের গর্জনে,

তিনি তাতে আগুন দেবেন,

তার শাখাগুলি সব ভেঙে যাবে।

17বাহিনীগণের সদাপ্রভু, তিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিপর্যয়ের রায় ঘোষণা করেছেন। এর কারণ হল, ইস্রায়েল ও যিহূদা কুলের লোকেরা কেবলই মন্দ কাজ করেছে এবং বায়াল-দেবতার কাছে ধূপদাহ করে আমার ক্রোধের উদ্রেক করেছে।

যিরমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র

18সদাপ্রভু আমাকে তাদের ষড়যন্ত্রের কথা বলে দিয়েছিলেন, তাই আমি তা জানতে পেরেছিলাম। তিনি সেই সময় আমাকে দেখিয়েছিলেন, তারা কী করছিল। 19আমি একটি কোমল মেষশাবকের মতো হয়েছিলাম, যাকে ঘাতকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারিনি যে, তারা আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। তারা বলছিল,

“এসো আমরা গাছ ও তার ফলগুলি কেটে ফেলি,

এসো জীবিতদের দেশ থেকে আমরা তাকে উচ্ছিন্ন করে ফেলি,

যেন তার নাম আর কখনও স্মরণে না আসে।”

20কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণতায় বিচার করে থাকো

এবং হৃদয় ও মনের পরীক্ষা করে থাকো,

তাদের উপরে তোমার প্রতিশোধ গ্রহণ আমাকে দেখতে দাও,

কারণ তোমারই কাছে আমি আমার পক্ষসমর্থন করেছি।

21সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,” 22অতএব তাদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা তরোয়ালের আঘাতে এবং তাদের পুত্রকন্যারা দুর্ভিক্ষে মারা যাবে। 23তাদের মধ্যে অবশিষ্ট কেউই বেঁচে থাকবে না, কারণ তাদের শাস্তির বছরে, আমি অনাথোতের লোকদের উপরে বিপর্যয় নিয়ে আসব।”

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

A aliança quebrada e a conspiração em Anatote

  • Em Jeremias 11, o Senhor repreende o povo de Judá por quebrar a aliança estabelecida após o êxodo do Egito, ressaltando que os altares para queimar incenso à divindade Baal eram tão numerosos quanto as ruas de Jerusalém.Fontes: o próprio texto bíblico · Baal
  • Jeremias enfrentou uma conspiração mortal vinda de sua própria cidade natal, Anatote, uma localidade sacerdotal no território de Benjamim, onde os habitantes tramaram matá-lo para silenciar sua mensagem profética.Fontes: o próprio texto bíblico · Anathoth · Jeremiah

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 2, 6, 9, 12, 13
  • Egypt · 30.129, 31.308 · versículos 4, 7

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.