Nations Bible

Isaías 5

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

দ্রাক্ষাক্ষেত্রের একটি উপমা

1আমি আমার প্রিয়তমের উদ্দেশে একটি গান গাইব,

তাঁর দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে গান গাইব:

আমার প্রিয়তমের একটি দ্রাক্ষাক্ষেত্র ছিল

এক উর্বরা পাহাড়ের গায়ে।

2তিনি তা খুঁড়ে সব পাথর পরিষ্কার করলেন

এবং উৎকৃষ্ট সব দ্রাক্ষার চারা তার মধ্যে রোপণ করলেন।

তিনি তার মধ্যে এক নজরমিনার নির্মাণ করলেন

এবং একটি দ্রাক্ষামাড়াই কুণ্ড খনন করলেন।

তারপর তিনি অপেক্ষা করলেন উৎকৃষ্ট দ্রাক্ষাফলের,

কিন্তু তাতে কেবলই বুনো আঙুর ধরল।

3“এখন জেরুশালেমের অধিবাসী তোমরা ও যিহূদার লোকেরা,

আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করো।

4আমি আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য যা করেছি,

তার থেকে বেশি আর কী করা যেত?

যখন আমি উৎকৃষ্ট দ্রাক্ষার অপেক্ষা করলাম,

তাতে কেবলই বুনো আঙুর কেন ধরল?

5এবার আমি তোমাদের বলি,

আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি আমি কী করতে চলেছি:

আমি এর বেড়াগুলি তুলে ফেলব,

আর তা ধ্বংস হয়ে যাবে;

আমি এর প্রাচীরগুলি ভেঙে দেব,

তখন তা পদদলিত হবে।

6আমি তা এক পরিত্যক্ত ভূমি করব,

তার লতা পরিষ্কার বা ভূমি কর্ষণও করা হবে না;

সেখানে শেয়ালকাঁটা ও কাঁটাঝোপ উৎপন্ন হবে।

আমি মেঘমালাকে আদেশ দেব

যেন সেখানে জল বর্ষণ না করে।”

7সর্বশক্তিমান সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র হল

ইস্রায়েলের সমস্ত কুল,

আর যিহূদার লোকেরা হল

তাঁর মনোরম উদ্যান।

তিনি ন্যায়বিচারের আশা করলেন, কিন্তু রক্তপাত দেখলেন;

ধার্মিকতার আশা করলেন, কিন্তু দুর্দশার আর্তনাদ শুনলেন।

ধিক্কারবাণী ও বিচার

8ধিক্ তোমাদের, যারা গৃহের সঙ্গে গৃহ

এবং মাঠের সঙ্গে মাঠ যোগ করো

যতক্ষণ না আর কোনো স্থান শূন্য থাকে

আর তোমরা একা দেশের মধ্যে বসবাস করো।

9সর্বশক্তিমান সদাপ্রভু আমার কর্ণগোচরে একথা ঘোষণা করেছেন:

“নিশ্চিতরূপে বড়ো বড়ো সব গৃহ জনশূন্য হবে,

সুন্দর সব অট্টালিকায় বাস করার জন্য কেউ থাকবে না।

10ত্রিশ বিঘা দ্রাক্ষাকুঞ্জে মাত্র বাইশ লিটার দ্রাক্ষারস পাওয়া যাবে,

আর দশ ঝুড়ি বীজে মাত্র এক ঝুড়ি শস্য উৎপন্ন হবে।”

11ধিক্ তাদের, যারা খুব সকালে ওঠে

যেন সুরার অন্বেষণে দৌড়ায়,

যারা রাত পর্যন্ত জেগে থাকে

যতক্ষণ না সুরা তাদের উত্তপ্ত করে।

12তাদের ভোজসভায় থাকে বীণা ও নেবল,

খঞ্জনি, বাঁশি ও সুরা,

কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোনো সম্ভ্রম নেই,

তাঁর হাতের কাজকে তারা সম্মান করে না।

13সেই কারণে, আমার প্রজাদের নির্বুদ্ধিতার জন্য,

তারা নির্বাসনে যাবে;

তাদের পদস্থ ব্যক্তিরা খিদেতে মারা যাবে,

এবং তাদের আপামর জনসাধারণ পিপাসায় মারা যাবে।

14তাই, পাতাল তার উদর প্রশস্ত করেছে,

সীমাহীন গ্রাসের জন্য তার মুখ খুলে দিয়েছে;

তার মধ্যে যত সম্ভ্রান্ত ব্যক্তি ও জনসাধারণ নেমে যাবে,

তাদের সঙ্গে যত কলহকারী ও উচ্ছৃঙ্খল মানুষ থাকবে।

15তাই, মানুষকে নত করা হবে,

মানবজাতি অবনত হবে,

উদ্ধত লোকের দৃষ্টি নতনম্র হবে।

16কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর ন্যায়বিচারের জন্য উচ্চে উন্নত হবেন,

এবং পবিত্র ঈশ্বর তাঁর ধার্মিকতার দ্বারা নিজেকে ধার্মিক দেখাবেন।

17তখন মেষেরা যেন নিজেদের চারণভূমিতে চরে বেড়াবে;

ধনীদের ধ্বংসাবশেষে মেষশাবকেরা তাদের খাদ্য ভোজন করবে।

18ধিক্ তাদের যারা প্রতারণার দড়ি দিয়ে পাপ টেনে আনে,

দুষ্টতাকে টেনে আনে তাদের শকটের দড়ি দিয়ে।

19যারা বলে, “ঈশ্বর ত্বরা করুন,

তিনি দ্রুত তাঁর কাজ করে দেখান

যেন আমরা তা দেখতে পাই।

ইস্রায়েলের পবিত্রতমের পরিকল্পনা

কাছে আসুক, তা দৃশ্যমান হোক,

যেন আমরা তা জানতে পারি।”

20ধিক্ তাদের যারা মন্দকে ভালো

ও ভালোকে মন্দ বলে,

যারা অন্ধকারকে আলো ও

আলোকে অন্ধকার বলে তুলে ধরে,

যারা মিষ্টিকে তেতো ও

তেতোকে মিষ্টি বলে।

21ধিক্ তাদের, যারা নিজেদের দৃষ্টিতেই জ্ঞানবান,

যারা নিজেদের দৃষ্টিতে নিজেদের চতুর মনে করে।

22ধিক্ তাদের যারা সুরা পান করায় দক্ষ

ও সুরা মিশ্রিত করায় নিপুণ,

23যারা ঘুষের বিনিময়ে অপরাধীকে মুক্ত করে,

কিন্তু নির্দোষের ন্যায়বিচার অন্যথা করে।

24তাই, অগ্নিজিহ্বা যেমন খড়কুটো গ্রাস করে

এবং শুকনো ঘাস আগুনের শিখায় দগ্ধ হয়,

তেমনই তাদের মূল পচে যাবে

এবং তাদের সব ফুল ধুলোর মতোই উড়ে যাবে;

কারণ তারা সর্বশক্তিমান সদাপ্রভুর বিধানকে অগ্রাহ্য করেছে

এবং ইস্রায়েলের পবিত্রতমজনের বাণীকে অবজ্ঞা করেছে।

25তাই সদাপ্রভুর ক্রোধ তাঁর প্রজাদের বিরুদ্ধে জ্বলে উঠেছে;

তিনি হাত তুলে তাদের আঘাত করেছেন।

পর্বতগুলি কম্পিত হয়,

মৃতদেহগুলি যেন আবর্জনার মতো রাস্তায় পড়ে থাকে।

তবুও, এ সকলের জন্য, তাঁর ক্রোধ ফেরেনি,

তাঁর হাত এখনও উপরে উঠে আছে।

26দূরের জাতিদের উদ্দেশে তিনি একটি পতাকা তুলেছেন,

পৃথিবীর প্রান্তসীমার লোকেদের তিনি শিস্ দিয়ে ডেকেছেন।

ওই তারা আসছে,

দ্রুত ও মহাবেগে!

27তাদের মধ্যে কেউই ক্লান্ত হয় না বা হোঁচট খায় না,

কেউই ঢুলে পড়ে না বা ঘুমিয়ে যায় না;

তাদের কোমরের কারও বেল্ট খসে পড়ে না,

জুতো-চটির একটি ফিতেও ছিঁড়ে যায় না।

28তাদের তিরগুলি ধারালো,

তাদের সব ধনুকে চাড়া দেওয়া আছে;

তাদের অশ্বগুলির খুর চকমকি পাথরের মতো,

তাদের রথগুলির চাকা যেন ঘূর্ণিবায়ুর মতো ঘোরে।

29তাদের গর্জন সিংহনাদের মতো,

তাদের চিৎকার যুবসিংহের মতো;

শিকার ধরা মাত্র তারা গর্জন করে,

ও ধরে নিয়ে যায়, কেউ তাদের উদ্ধার করতে পারে না।

30সেদিন তারা তার উপরে গর্জন করবে,

যেমন সমুদ্রের জলরাশি গর্জন করে।

আর কেউ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে,

সে কেবলই অন্ধকার ও দুর্দশা দেখবে;

এমনকি আলোও মেঘমালায় ঢাকা পড়ে অন্ধকার হয়ে যাবে।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

A Canção da Vinha e os Seis Ais

  • O cântico de abertura em Isaías 5 descreve o trabalho minucioso da viticultura na antiga Judeia: limpar as pedras de encostas férteis, construir uma torre de vigilância de pedra, cavar um lagar na rocha e plantar videiras nobres protegidas por cerca e muro. O poema transforma-se em uma parábola jurídica na qual a vinha representa a casa de Israel e os homens de Judá, dos quais se esperava justiça em vez de derramamento de sangue.Fontes: o próprio texto bíblico
  • O capítulo apresenta uma série de seis ais proféticos que condenam abusos sociais e morais específicos em Judá. Entre eles estão grandes proprietários que acumulavam terras juntando casa a casa e campo a campo, juízes que aceitavam subornos para absolver culpados negando justiça aos inocentes, e líderes que se entregavam a banquetes luxuosos enquanto desprezavam os mandamentos divinos.Fontes: o próprio texto bíblico
  • O ministério profético de Isaías em Jerusalém dirigiu-se ao povo de Judá ao longo de um extenso período que começou em meados do século VIII a.C. O capítulo encerra advertindo que o Senhor daria um sinal a exércitos estrangeiros distantes e disciplinados, equipados com carruagens, arcos e cavalos velozes, para executar juízo sobre a terra.Fontes: Jerusalem · Prophecies of Isaiah · o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 3, 14, 26

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.