Nations Bible

Isaías 10

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

1ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে,

যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,

2যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে

এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে,

যারা বিধবাদের তাদের শিকার বানায়

এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।

3হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে,

যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে?

সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে?

তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?

4বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা

অথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না।

তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি,

তাঁর হাত এখনও উপরে উঠে আছে।

আসিরিয়ার উপরে ঈশ্বরের বিচার

5“আসিরিয়াকে ধিক্, সে আমার ক্রোধের লাঠি,

যার হাতে আছে আমার রোষের মুগুর!

6আমি তাকে এক ভক্তিহীন জাতির বিরুদ্ধে পাঠাব,

আমি তাকে এক জাতির বিরুদ্ধে প্রেরণ করব, যারা আমাকে ক্রুদ্ধ করেছে,

যেন সে লুট করে ও লুণ্ঠনের দ্রব্য কেড়ে নেয়,

আর পথের কর্দমের মতো তাদের পদদলিত করে।

7কিন্তু এরকম তিনি করতে চান না,

এরকম কিছু তাঁর মনে আসেনি;

তাঁর অভিপ্রায় হল ধ্বংস করা,

অনেক জাতির পরিসমাপ্তি ঘটানো।

8তিনি বলেন, ‘আমার সেনাপতিরা কি সবাই রাজা নয়?

9আমার হাতে কল্‌নো কি কর্কমীশের মতো,

হমাৎ কি অর্পদের মতো

এবং শমরিয়া কি দামাস্কাসের মতো মন্দ বরাত হয়নি?

10আমার হাত যেমন প্রতিমায় পূর্ণ রাজ্যগুলিকে অবরুদ্ধ করেছে,

সেইসব রাজ্য, যাদের মূর্তিগুলি জেরুশালেম ও শমরিয়াকেও ছাড়িয়ে গেছে,

11আমি কি জেরুশালেম ও তার মূর্তিগুলির তেমনই অবস্থা করব না,

যেমন আমি করেছি শমরিয়া ও তার প্রতিমাদের?’ ”

12প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব। 13কারণ সে বলে:

“ ‘আমার হাতের শক্তিতে ও আমার প্রজ্ঞার দ্বারা

আমি এই কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে।

আমি জাতিসমূহের সীমানাগুলি অপসারিত করেছি,

আমি তাদের ধনসম্পদ লুট করেছি;

এক পরাক্রমী ব্যক্তির মতো তাদের রাজাদের আমি পদানত করেছি।

14যেমন কেউ পাখির বাসায় হাত দেয়,

তেমনই জাতিসমূহের ঐশ্বর্যে আমার হাত পৌঁছেছে;

লোকে যেমন পরিত্যক্ত ডিম সংগ্রহ করে,

তেমনই আমি সব দেশকে একত্র করেছি;

কেউ তার একটিও ডানা ঝাপটায়নি,

বা মুখে চিঁ চিঁ শব্দ করেনি।’ ”

15কুড়াল কি কাষ্ঠচ্ছেদকের উপরে আস্ফালন করতে পারে?

অথবা করাত কি কাঠমিস্ত্রীর বিরুদ্ধে নিজেকে বড়ো মনে করতে পারে?

কেউ না চালালে লাঠি কি কাউকে যন্ত্রণা দিতে পারে?

কোনো কাঠের মুগুর কি নিজে নিজেই চালিত হয়?

16সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,

তাঁর বলবান যোদ্ধাদের মধ্যে একটি ক্ষয়ে যাওয়া রোগ পাঠিয়ে দেবেন;

তার সমারোহের মধ্যে একটি আগুন,

একটি প্রজ্বলিত আগুনের শিখা জ্বালিয়ে দেওয়া হবে।

17ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন,

তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন;

একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ

দগ্ধ হয়ে গ্রাসিত হবে।

18তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি

তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে,

যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।

19আর অরণ্যের অবশিষ্ট গাছগুলি সংখ্যায় এত অল্প হবে

যে একজন শিশু তাদের গণনা করে লিখে ফেলবে।

ইস্রায়েলের অবশিষ্ট অংশ

20সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা,

যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা,

তারা আর তার উপরে নির্ভর করবে না

যে তাদের আঘাত করে পতিত করেছিল,

কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে,

যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।

21এক অবশিষ্ট অংশ ফিরে আসবে;

যাকোব কুলের এক অবশিষ্ট অংশ, পরাক্রমী ঈশ্বরের কাছে ফিরে আসবে।

22যদিও তোমার লোকেরা ও ইস্রায়েল সমুদ্রতীরের বালির মতো হয়,

তবুও, এক অবশিষ্টাংশই ফিরে আসবে।

ধ্বংসের রায় ঘোষিত হয়েছে,

তা হবে প্রবল এবং ন্যায়বিচার অনুযায়ী।

23প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,

সমস্ত দেশের উপরে ঘোষিত ধ্বংসের রায় কার্যকর করবেন।

24সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন:

“সিয়োনে বসবাসকারী, ও আমার প্রজারা,

তোমরা আসিরীয়দের থেকে ভীত হোয়ো না,

যারা মিশরের মতোই তোমাদের লাঠি দিয়ে প্রহার করেছিল

ও তোমাদের বিরুদ্ধে মুগুর তুলেছিল।

25খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে আমার ক্রোধের পরিসমাপ্তি হবে,

আর আমার রোষ তাদের ধ্বংসের প্রতি চালিত হবে।”

26সর্বশক্তিমান সদাপ্রভু তাদের এক চাবুক দিয়ে প্রহার করবেন,

যেভাবে তিনি ওরেব-শৈলে মিদিয়নকে যন্ত্রণা দিয়েছিলেন;

তিনি তাঁর লাঠি জলরাশির উপরে তুলবেন,

যেমন তিনি মিশরে করেছিলেন।

27সেদিন, তোমাদের কাঁধে দেওয়া তাদের বোঝা

ও তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে;

সেই জোয়াল ভেঙে ফেলা হবে,

কারণ তোমরা ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছ।

28তারা অয়াতে প্রবেশ করেছে;

তারা মিগ্রোণের মধ্য দিয়ে অতিক্রম করেছে;

তারা মিক্‌মসে তাদের দ্রব্যসামগ্রী সঞ্চয় করেছে।

29তারা গিরিপথ অতিক্রম করে ও বলে,

“আমরা রাত্রির মধ্যে গেবাতে শিবির স্থাপন করব।”

রামা ভয়ে কম্পিত হয়;

শৌলের গিবিয়া পলায়ন করে।

30গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো!

ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো!

হায়! দুঃখী অনাথোৎ!

31মদ্‌মেনার লোকেরা পালিয়ে যাচ্ছে;

গেবীমের লোকেরা নিজেদের লুকাচ্ছে।

32আজকের দিনে তারা নোবে গিয়ে স্থগিত হবে;

সে সিয়োন-কন্যার পর্বতের দিকে,

জেরুশালেমের পাহাড়ের দিকে তার মুষ্টি আন্দোলিত করছে।

33দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,

মহাপরাক্রমে বৃক্ষশাখাগুলি কেটে ফেলবেন।

উঁচু সব গাছ পতিত হবে,

লম্বা গাছগুলিকে মাটিতে ফেলা হবে।

34বনের ঘন জঙ্গলকে তিনি কুড়াল দিয়ে কেটে ফেলবেন

সেই পরাক্রমী জনের সামনে লেবানন পতিত হবে।

Você sabia?

O julgamento da Assíria e o remanescente fiel

  • O rei assírio se gaba de haver conquistado cidades como Calno, Hamate e Arpade antes de voltar suas ambições para Samaria e Jerusalém. Arpade era uma importante cidade síria próxima a Hamate que sucumbiu ao Império Assírio sob Tiglate-Pileser II após resistir a um cerco de três anos.Fontes: Arpad · Assyria · o próprio texto bíblico
  • Para encorajar os habitantes de Sião diante da opressão assíria, a profecia relembra a histórica derrota de Midiã na rocha de Orebe. Orebe era um príncipe midianita morto após Gideão derrotar as forças de Midiã, um episódio lembrado em Israel como um momento de livramento marcante.Fontes: Oreb · Midian · o próprio texto bíblico
  • O capítulo descreve o avanço veloz do exército invasor por povoados da Judeia — como Micmás, Gibeá, Ramá e Anatote — até deter-se em Nobe para ameaçar o monte Sião. Sião era a colina sudeste de Jerusalém, onde Davi estabeleceu sua fortaleza.Fontes: Zion · Jerusalem · o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Assyria · 36.359, 43.153 · versículos 5, 6, 7, 12, 16, 17, 18, 24, 28, 33
  • Damascus · 33.511, 36.306 · versículo 9
  • Hamath · Hoje: Hama · 35.136, 36.750 · versículo 9
  • Samaria · 32.276, 35.195 · versículos 9, 10, 11
  • Jerusalem · 31.777, 35.234 · versículos 10, 11, 12, 32
  • Mount Zion · 31.772, 35.229 · versículo 12
  • Egypt · 30.129, 31.308 · versículos 24, 26
  • Zion · Hoje: Jerusalem · 31.777, 35.234 · versículos 24, 32
  • Midian · 28.495, 35.012 · versículo 26
  • Lebanon · 33.540, 35.584 · versículo 34

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.