Nations Bible

Amós 5

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.

বিলাপ ও মন পরিবর্তনের জন্য আহ্বান

1ওহে ইস্রায়েল কুল, তোমরা এই বাণী শোনো। এই বিলাপ-গীতি আমি তোমাদের সম্পর্কে করতে চলেছি:

2“কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে,

সে আর কখনও উঠতে পারবে না;

সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে,

তাকে তুলে ধরার জন্য কেউই নেই।”

3সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন:

“তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে,

তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে;

তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে,

তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।”

4সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন:

“আমার অন্বেষণ করো ও বাঁচো;

5বেথেলের অন্বেষণ কোরো না,

তোমরা গিল্‌গলে যেয়ো না,

বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না।

কারণ গিল্‌গল অবশ্যই নির্বাসিত হবে,

বেথেল অসার প্রতিপন্ন হবে।”

6তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো,

নইলে, তিনি আগুনের মতো যোষেফের কুল বিনষ্ট করবেন,

তা তাকে গ্রাস করবে,

আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না।

7তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো,

ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো,

8যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন,

যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন

ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন,

যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন

ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন—

সদাপ্রভু তাঁর নাম।

9তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন

ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,

10তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে

ও যে সত্যিকথা বলে, তাকে অবজ্ঞা করো।

11তোমরা দরিদ্রদের পদদলিত করো

ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও।

তাই, তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ,

তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না;

তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ,

তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না।

12কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা

ও তোমাদের পাপসকল কত ব্যাপক, তা জানি।

তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুস নাও,

তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করো।

13সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময়ে চুপ করে থাকে,

কারণ সময় সব মন্দ।

14তোমরা মঙ্গলের অন্বেষণ করো, মন্দের নয়,

যেন তোমরা বাঁচতে পারো।

তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন,

যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন।

15তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো;

ন্যায়ালয়ে ন্যায়বিচার রক্ষা করো।

হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু,

যোষেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন।

16অতএব প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:

“সমস্ত পথে পথে শোকবিলাপ হবে,

প্রত্যেক চকে প্রকাশ্যে মনস্তাপের কান্না শোনা যাবে।

কৃষকদের কাঁদবার জন্য তলব করা হবে,

বিলাপকারীদের বিলাপ করার জন্য ডাকা হবে।

17সমস্ত দ্রাক্ষাকুঞ্জে সেদিন বিলাপ করা হবে,

কারণ আমি তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করব,”

সদাপ্রভু এই কথা বলেন।

সদাপ্রভুর দিন

18ধিক্ তোমাদের, যারা

সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো!

কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো?

সেদিন হবে অন্ধকারের, আলোর নয়।

19তা এইরকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল

তো গিয়ে ভালুকের সামনে পড়ল,

অথবা বাড়িতে প্রবেশ করল

আর দেওয়ালে হাত রাখল,

তখন সাপ তাকে দংশন করল।

20সদাপ্রভুর দিন কি আলো, তা অন্ধকার কি হবে না—

তা হবে গাঢ় অন্ধকার, আলোর রেশও কি কোথাও থাকবে?

21“আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি;

তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না।

22তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো,

আমি সেগুলি গ্রহণ করব না।

তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো,

আমি সেগুলি চেয়েও দেখব না।

23তোমাদের গানবাজনার শব্দ দূর করো!

আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না।

24কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক,

ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক!

25“হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর,

আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে?

26না, তোমরা বরং তোমাদের রাজা সিক্কুৎ ও কীয়ুন নামের প্রতিমাদের,

তোমাদের দেবতাদের তারা—

যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে,

তাই তুলে বহন করেছিলে।

27তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব,”

বলেন সদাপ্রভু, যাঁর নাম সর্বশক্তিমান ঈশ্বর।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Um Chamado à Justiça e Lamentação

  • Amós exortou o reino do norte de Israel a não buscar antigos locais de peregrinação como Betel, Gilgal ou Berseba, advertindo que esses santuários não os salvariam da destruição. Betel e Gilgal eram centros históricos de culto proeminentes, enquanto Berseba ficava ao sul, mas o profeta insistia que a devoção ritual nesses locais era inútil sem obediência moral.Fontes: o próprio texto bíblico · Bethel (of Palestine) · Gilgal · Beersheba
  • Nas antigas cidades israelitas, a porta da cidade funcionava como o principal centro cívico e judicial onde disputas legais eram julgadas e os anciãos administravam a justiça. Amós condenou a elite governante por aceitar subornos, silenciar testemunhas íntegras e negar os direitos dos pobres nessas assembleias públicas.Fontes: o próprio texto bíblico
  • O aviso de que Israel seria levado cativo para além de Damasco apontava para uma futura derrota e deportação a nordeste da antiga capital síria. Damasco era uma grande potência política e comercial localizada ao norte de Jerusalém, servindo como uma importante referência geográfica para as campanhas militares.Fontes: o próprio texto bíblico · Damascus

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Damascus · 33.511, 36.306 · versículo 27

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.