2 Crônicas 3
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toque num versículo para ver as referências cruzadas.
শলোমন মন্দির নির্মাণ করলেন
1পরে শলোমন জেরুশালেমে সেই মোরিয়া পর্বতের উপর মন্দির নির্মাণ করতে শুরু করলেন, যেখানে সদাপ্রভু তাঁর বাবা দাউদের কাছে আবির্ভূত হয়েছিলেন। যিবূষীয় অরৌণার সেই খামারের উপরেই সেটি অবস্থিত ছিল, যে স্থানটি দাউদ জোগাড় করেছিলেন। 2শলোমনের রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে তিনি সেই নির্মাণকাজটি শুরু করলেন।
3ঈশ্বরের মন্দিরটি তৈরি করতে গিয়ে শলোমন যে ভীত গেঁথেছিলেন, তার মাপ হল সাতাশ মিটার লম্বা ও নয় মিটার চওড়া (পুরোনো দিনের হাতের মাপ অনুসারে)। 4মন্দিরের সামনের দিকের বারান্দাটি ভবনের প্রস্থানুসারে নয় মিটার করে লম্বা ও উঁচু হল।
ভিতরের দিকটি তিনি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। 5প্রধান বড়ো ঘরটিতে তিনি চিরহরিৎ গাছ থেকে উৎপন্ন কাঠের তক্তা বসিয়েছিলেন এবং খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন ও সেটি খেজুর গাছের ও শিকলের নকশা দিয়ে সাজিয়ে তুলেছিলেন। 6মন্দিরটি তিনি দামি মণিমুক্তো দিয়েও সাজিয়ে তুলেছিলেন। আর যে সোনা তিনি সেখানে ব্যবহার করলেন, তা হল পর্বয়িম দেশের সোনা। 7মন্দিরের ছাদের কড়িকাঠ, দরজার চৌকাঠ, দেয়াল ও দরজাগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন, এবং দেয়ালের উপরে তিনি করূবের নকশা ফুটিয়ে তুলেছিলেন।
8তিনি মহাপবিত্র স্থানটিও তৈরি করলেন, এবং মন্দিরের প্রস্থানুসারে সেটির দৈর্ঘ্য হল—নয় মিটার করে লম্বা ও চওড়া। ভিতরের দিকটি তিনি ছয়শো তালন্ত খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন। 9সোনার পেরেকগুলির মোট ওজন হল পঞ্চাশ শেকল। উপর দিকের ঘরগুলিও তিনি সোনা দিয়ে মুড়ে দিলেন।
10মহাপবিত্র স্থানের জন্য তিনি করূবাকৃতি এক জোড়া ভাস্কর্যমূর্তি তৈরি করে সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন। 11করূব দুটির ডানার মোট দৈর্ঘ্য হল নয় মিটার। প্রথম করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা এবং সেটি মন্দিরের দেয়াল ছুঁয়েছিল, আবার সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি অন্য একটি করূবের ডানা ছুঁয়েছিল। 12তেমনি আবার দ্বিতীয় করূবটির একটি ডানা ছিল 2.3 মিটার লম্বা ও সেটি মন্দিরের অন্য দেয়ালটি ছুঁয়েছিল, এবং সেটির অন্য ডানাটিও ছিল 2.3 মিটার লম্বা, ও সেই ডানাটি প্রথম করূবটির ডানা ছুঁয়েছিল। 13এই করূব দুটির ডানাগুলি নয় মিটার ছড়ানো ছিল। সেগুলি নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল, ও প্রধান বড়ো ঘরটির দিকে মুখ করেই দাঁড়িয়েছিল।
14নীল, বেগুনি ও টকটকে লালা সুতো ও মিহি মসিনা দিয়ে তিনি একটি পর্দা তৈরি করলেন এবং সেই পর্দায় করূবের নকশা ফুটিয়ে তুললেন।
15মন্দিরের সামনের দিকের জন্য তিনি এমন দুটি স্তম্ভ তৈরি করলেন, একসাথে যেগুলির দৈর্ঘ্য হল ষোলো মিটার, এবং প্রত্যেকটিতে 2.3 মিটার করে উঁচু এক-একটি স্তম্ভশীর্ষ ছিল। 16তিনি একসাথে গাঁথা শেকল তৈরি করে সেগুলি স্তম্ভগুলির মাথায় পরিয়ে দিলেন। এছাড়াও তিনি একশোটি ডালিম তৈরি করে, সেগুলি শিকলের সাথে জুড়ে দিলেন। 17মন্দিরের সামনের দিকে তিনি দুটি স্তম্ভ বসিয়ে দিলেন, একটি দক্ষিণ দিকে এবং অন্য একটি উত্তর দিকে। দক্ষিণ দিকের স্তম্ভটির নাম তিনি দিলেন যাখীন ও উত্তর দিকের স্তম্ভটির নাম দিলেন বোয়স।

Você sabia?
A construção do Templo de Salomão
- Salomão começou a construir o templo em Jerusalém no monte Moriá, no local da eira de Ornã, o jebuseu. Davi havia insistido anteriormente em comprar essa propriedade pelo preço total depois que o anjo destruidor foi detido ali, preparando o lugar para a casa do SENHOR.Fontes: o próprio texto bíblico · Ornan · Mount Moriah
- O interior do templo foi revestido de ouro puro e decorado com pedras preciosas, com ouro trazido de Parvaim. A localização exata de Parvaim é incerta, embora alguns a tenham associado a Ofir ou entendido o termo como uma referência genérica a regiões orientais.Fontes: o próprio texto bíblico · Parvaim
- Em frente ao templo foram erguidas duas colunas imponentes com capitéis decorativos, correntes entrelaçadas e cem romãs esculpidas. Salomão chamou a coluna do sul de Jaquim e a do norte de Boaz.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Jerusalem · 31.777, 35.234 · versículo 1
- Mount Moriah · 31.778, 35.236 · versículo 1
- Most Holy Place · Hoje: on Mount Moriah · 31.778, 35.236 · versículos 8, 10, 14
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fonte: http://ebible.org/benobcv/ · eBible.org