Nations Bible

Cântico dos Cânticos 6

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

বন্ধুরা।

1নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী,

তোমার প্রিয়তম কোথায় গিয়েছেন?

তোমার প্রিয় কোনদিকের পথে গিয়েছেন? বল,

যাতে আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করতে পারি।

প্রিয়তম।

2আমার প্রিয়তম তাঁর সুগন্ধি বাগানে গিয়েছেন,

গিয়েছেন পশুপাল চরানোর জন্য

আর লিলি ফুল জড়ো করবার জন্য।

3আমি আমার প্রিয়তমেরই এবং তিনি আমারই,

তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরান।

প্রেমিকা।

4প্রিয় আমার,

তুমি তির্সার মত সুন্দরী,

যিরূশালেমের মত চমৎকার

এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ।

5আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও;

কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে।

তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে

নেমে আসা ছাগলের পালের মত।

6তোমার দাঁতগুলি স্নান করে আসা ভেড়ীর পালের মত;

তাদের প্রত্যেকেরই জোড়া আছে,

কোনটাই হারিয়ে যায়নি।

7তোমার ঘোমটার মধ্যে

গাল দুটি যেন আধখানা করা ডালিম।

8সেখানে ষাটজন রাণী,

আশিজন উপপত্নী এবং

অসংখ্য কুমারী মেয়ে থাকতে পারে,

9আমার ঘুঘু, আমার অকলঙ্কিত সুন্দরী হলো

শুধুমাত্র একজনই। সে হলো তার মায়ের একমাত্র মেয়ে,

যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে।

আমার দেশের লোকের মেয়েরা তাকে দেখল

এবং তাকে ধন্যা বলল,

রাণীরা ও উপপত্নীরাও তার প্রশংসা করলেন।

বন্ধুরা।

10তাঁরা বললেন, “কে সে,

যে ভোরের মত দেখা দেয়,

চাঁদের মত সুন্দরী,

সূর্য্যের মত উজ্জ্বল এবং সম্পূর্ণভাবে মুগ্ধ করে?”

প্রেমিকা।

11আমি গিয়েছিলাম উপত্যকার নতুন চারাগুলো দেখতে,

আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা তা দেখতে,

আর ডালিম গাছে ফুল ফুটেছে কিনা

তা দেখতে আমি বাদাম গাছের বনে গিয়েছিলাম।

12আমি খুব আনন্দিত ছিলাম যে,

যদি আমাকে আমার জাতির রাজার

রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিত।

বন্ধুদের প্রেমিক।

13হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস;

আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস,

ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ

দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Beleza e Esplendor Real

  • O poema exalta a beleza da mulher comparando-a a Tirza e a Jerusalém, dois destacados centros reais. Tirza era uma antiga cidade cananeia célebre por seu encanto que mais tarde serviu como uma das primeiras capitais do reino do norte de Israel, enquanto Jerusalém se erguia como a capital montanhosa de Judá.Fontes: Tirzah · Jerusalem · o próprio texto bíblico
  • A descrição do cabelo que desce como um rebanho de cabras de Gileade evoca o território montanhoso a leste do rio Jordão, onde rebanhos pastavam ao longo de encostas íngremes.Fontes: Gilead · o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículo 4
  • Gilead · Hoje: Gilead 1 · 32.187, 35.692 · versículo 5

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.