Salmos 91
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
1যে মহান ঈশ্বরের অন্তরালে থাকে,
সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
2আমি সদাপ্রভুুর বিষয়ে বলব, “তিনি আমার আশ্রয়
এবং আমার দূর্গ, আমার ঈশ্বর,
আমি তাতে নির্ভর করব।”
3হ্যাঁ, তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে
ও সর্বনাশক রোগ থেকে রক্ষা করবেন।
4তিনি তাঁর ডানায় তোমাকে ঢেকে রাখবেন,
তার ডানার নীচে তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ততা একটি ঢাল এবং সুরক্ষা।
5তুমি ভয় পাবে না রাতের আতঙ্কের থেকে
অথবা দিনের রবেলায় উড়ে আসা তীরের থেকে,
6সংক্রামক মহামারীর থেকে যা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায়
অথবা রোগের থেকে যা দুপুরবেলায় আসে।
7তোমার পাশে পড়বে হাজার জন
এবং তোমার ডান হাতে দশ হাজার জন পড়বে,
কিন্তু ওটা তোমার কাছে আসবে না।
8তুমি শুধু পর্যবেক্ষণ করবে
এবং দুষ্টদের শাস্তি দেখবে।
9“কারণ সদাপ্রভুু আমার আশ্রয়! তুমি মহান
সর্বশক্তিমান ঈশ্বরকে তোমার আশ্রয়স্থল করেছ,”
10কোনো খারাপ তোমাকে অতিক্রম করতে পারেনা,
কোনো দুঃখ তোমার ঘরের কাছে আসবে না।
11কারণ তিনি তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করার জন্য,
তোমাকে সুরক্ষিত করার জন্য তার স্বর্গদূতদের নির্দেশ দেবেন।
12তারা তোমাকে হাতে করে তুলে নেবেন,
যেন তুমি সরে না যাও এবং পাথরের ওপরে না পড়।
13তুমি সাপ ও সিংহকে ওপরে পা দেবে,
তুমি যুবসিংহ ও নাগকে মাড়াবে।
14“সে আমার প্রতি অনুরাগী,
তার জন্য আমি তাকে উদ্ধার করব;
আমি তাকে রক্ষা করব,
কারণ সে আমার প্রতি অনুগত।”
15সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব;
আমি বিপদে তার সঙ্গে থাকব;
আমি তাকে বিজয় দেব ও সম্মানিত করব।
16আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করব,
আমার পরিত্রান তাকে দেখাব।

Você sabia?
Proteção e refúgio divino
- O salmo combina metáforas variadas para ilustrar a segurança em Deus, retratando-o tanto como uma estrutura defensiva — como fortaleza, refúgio e baluarte — quanto como uma ave protetora que abriga os fiéis sob suas penas e asas.Fontes: o próprio texto bíblico
- O texto enumera perigos de todas as horas e naturezas, contrastando terrores noturnos e pestes silenciosas com flechas disparadas de dia, pragas ao meio-dia e predadores selvagens como leões e serpentes.Fontes: o próprio texto bíblico
- Em seus versículos finais, o salmo passa do testemunho do fiel para o discurso divino direto, no qual o próprio Deus promete livramento, honra e longevidade àqueles que o amam e conhecem o Seu nome.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org