Nations Bible

Salmos 77

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

প্রধান বাদ্যকরের জন্য। যিদূথূনের প্রণালীতে। আসফের সঙ্গীত।

1আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব;

আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব

এবং আমার ঈশ্বর আমার আর্তনাদ শুনবেন।

2আমার সঙ্কটের দিনের আমি প্রভুর খোঁজ করলাম।

আমি সমস্ত রাত, আমার হাত বিস্তারিত করে প্রার্থনা করলাম,

আমার প্রাণ সান্ত্বনা প্রাপ্ত হল না।

3আমি আর্তনাদের দিন ঈশ্বরকে স্মরণ করছি;

আমি তাঁর বিষয়ে চিন্তা করতে করতে মূর্ছা যাচ্ছি।

4তুমি আমার চোখ খোলা রেখেছ;

আমি এতই চিন্তিত যে, কথা বলতে পারি না।

5আমি পূর্বের দিন গুলির বিষয়ে,

অনেক আগের অতীত কালের বিষয়ে চিন্তা করলাম।

6আমি রাতের বেলায় একবার একটি গান

স্মরণ করলাম যা আমি একবার গেয়েছিলাম;

আমি মনোযোগের সঙ্গে চিন্তা করলাম

এবং কি ঘটেছিল তা আমি আমার হৃদয়ে অনুসন্ধান করলাম।

7প্রভু কি আমাকে চিরকালের জন্য ত্যাগ করবেন?

তিনি কি আর কখনই আমাকে দয়া দেখাবেন না?

8তাঁর নিয়মের বিশ্বস্ততা কি চিরদিনের র জন্য শেষ হয়ে গিয়েছে?

তাঁর প্রতিজ্ঞা কি চিরকালের জন্য বিফল হয়েছে?

9ঈশ্বর কি দয়ালু হতে ভুলে গিয়েছেন?

তাঁর ক্রোধে কি তাঁর করুণাকে রুদ্ধ করেছে?

10আমি বললাম, “এ আমার দুঃখ,

যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন,

সেই বছরগুলি স্মরণ করি।”

11সদাপ্রভুু, আমি তোমার কাজগুলি স্মরণ করব;

আমি তোমার পূর্বের আশ্চর্য্য কাজগুলি স্মরণ করব।

12আমি তোমার সমস্ত কাজগুলির বিষয়ে চিন্তা করব;

তোমার কাজের বিষয়ে আলোচনা করব।

13হে ঈশ্বর, তোমার পথ পবিত্র;

কোন দেবতা আমাদের ঈশ্বরের মত মহান?

14তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য্য কাজ করেন;

তুমি লোকেদের মধ্যে তোমার শক্তি প্রকাশ করেছ।

15তোমার মহান শক্তির দ্বারা তুমি তোমার লোকদের বিজয় দিয়েছ,

যাকোবের ও যোষেফের সন্তানদের, মুক্ত করেছ।

16হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল;

সমস্ত সমুদ্র তোমাকে দেখল

এবং তারা ভীত হল,

গভীর সমুদ্র বিচলিত হল।

17সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল,

আকাশমণ্ডল গর্জন করল,

তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল।

18ঝড়ের মধ্যে থেকে তোমার বজ্রের মত ধ্বনি শোনা গেল,

বিদ্যুৎ জগৎকে আলোকিত করল,

পৃথিবী কেঁপে গেল ও টলে উঠল।

19সমুদ্রের মধ্যে তোমার রাস্তা চলে গেল

এবং বহু জলরাশির মধ্যে দিয়ে তোমার পথ ছিল,

কিন্তু তোমার পায়ের চিহ্ন দেখা গেল না।

20তুমিই তোমার প্রজাদের ভেড়ার পালের মত

মোশি ও হারোণের হাত দিয়ে পরিচালনা করেছ।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Lembrando as Maravilhas de Deus em Tempos de Angústia

  • O título do salmo associa a composição a Asafe e a Jedutum, ambos identificados nos registros bíblicos como destacados líderes levitas de música e coro durante a época de Davi.Fontes: Asaph (Levite) · Jeduthun (Ethan) · o próprio texto bíblico
  • Para encontrar consolo em meio à insônia e à profunda aflição, o salmista reflete sobre a libertação passada de Israel, recordando poeticamente como o mar se abriu e Deus conduziu Seu povo como um rebanho pelas mãos de Moisés e Arão.Fontes: Moses · Aaron · o próprio texto bíblico
  • A nação resgatada é designada especificamente como os descendentes de Jacó e José, evocando as origens patriarcais de Israel e a linhagem preservada durante os anos no Egito.Fontes: Jacob (Israel) · Joseph (son of Jacob) · o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.