Salmos 55
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
প্রধান বাদ্যকরের জন্য। তার যুক্ত যন্ত্রে। দায়ূদের একটি মস্কীল।
1ঈশ্বর আমার প্রার্থনা শোন
এবং আমার বিনতি থেকে নিজেকে লুকিও না।
2আমার দিকে মনোযোগ দাও;
আমার কষ্টের মধ্যেও আমার বিশ্রাম নেই।
3আমার শত্রুদের আওয়াজে কারণে,
দুষ্টদের অত্যাচারের কারণে,
কারণ তারা আমার উপরে কষ্ট বয়ে আনে
এবং রাগে আমাকে নির্যাতন করে।
4আমার হৃদয়ে বড়ই ব্যথা হচ্ছে
এবং মৃত্যুর ভয় আমাকে আক্রমণ করেছে।
5ভয় ও কম্প আমার উপর আসে
এবং ভয় আমাকে আচ্ছন্ন করেছে।
6আমি বললাম,
“আহা! যদি পায়রার মত আমার ডানা হত,
তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম।
7দেখ, দূরে আমি যাই,
মরুপ্রান্তে প্রবেশ করি। সেলা
8আমি ঝড়ো বাতাস
এবং ঝড় থেকে আশ্রয়ের জন্য ত্বরা হব।”
9প্রভু তাদের ধ্বংস করে দাও
এবং তাদের ভাষা বিভ্রান্ত করে,
কারণ আমি শহরে দ্বন্দ্ব ও হিংসা দেখেছি।
10তারা দিন এবং রাতে
তাদের শহরকে দেওয়ালের উপর দিয়ে দেখে;
আর তার মধ্যে পাপ এবং দুষ্টতা রয়েছে।
11তার মধ্যে দুষ্টতা রয়েছে; নিপীড়ন
এবং ছলনা তার রাস্তা ত্যাগ করে না।
12কারণ এটি আমার শত্রু ছিল না,
আমাকে বহন করতে পারে;
যে আমাকে ঘৃণা করেছে সে আমাকে তিরস্কার করে না,
তারপরও আমি তার থেকে নিজেকে লুকিয়ে রাখি।
13কিন্তু তুমি তো আমার মত একজন মানুষ,
আমার সঙ্গী এবং বন্ধু।
14আমরা একসাথে মধুর সহভাগীতায় ছিলাম;
আমরা সবাই ঈশ্বরের গৃহে যেতাম।
15মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক;
তারা জীবিত ভাবে পাতালে নামুক;
কারণ তাদের মধ্যে
এবং তাদের অন্তরে দুষ্টতা আছে।
16কিন্তু আমি ঈশ্বরকে ডাকব
এবং তাতে সদাপ্রভুু আমাকে রক্ষা করবেন।
17সন্ধ্যায় এবং সকালে
ও দুপুরে আমি অভিযোগ ও বিলাপ করব
এবং তিনি আমার রব শুনবেন।
18আমার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল
তার থেকে তিনি আমার প্রাণকে মুক্তি করেছেন;
কারণ অনেকে আমার বিরুদ্ধে ছিল।
19ঈশ্বর, তিনি প্রাচীনকাল থেকে তাদের কথা শুনতেন
এবং সাড়া দিতেন। সেলা তাদের পরিবর্তন হয় নাই,
আর তারা ঈশ্বরকে ভয় করে না।
20আমার বন্ধু যারা যাদের সাথে শান্তি ছিল
তাদের বিরুদ্ধে হাত উঠান হয়েছে,
তিনি যে নিয়ম করেছিলেন সেটি তারা অপবিত্র করেছে।
21তার মুখ মাখনের মত মসৃণ,
কিন্তু তার হৃদয় শত্রুতাপূর্ণ;
তার বাক্য সকল তেলের থেকেও কোমল,
তখনও তারা তলোয়ারগুলো আঁকড়ে ধরেছিল।
22তোমার ভার সদাপ্রভুুর উপর দাও;
সদাপ্রভুু তোমাকে ধরে রাখবেন,
তিনি কখনোই একজন
ধার্মিক ব্যক্তির পতনের অনুমতি দেবেন না।
23কিন্তু তুমি ঈশ্বর, দুষ্টদের ধ্বংসের গর্তে নামাবে;
রক্তক্ষয়ী ও প্রতারণাকারী মানুষেরা বেশি দিন বেঁচে থাকবে না;
কিন্তু আমি তোমার উপরে বিশ্বাস করব।

Você sabia?
Traição, Conflito na Cidade e Refúgio em Deus
- O salmo destaca a dor singular da traição vinda de um companheiro íntimo em vez de um inimigo declarado. O autor descreve o traidor como um amigo achegado com quem compartilhava doce comunhão e caminhava entre a multidão até a casa de Deus.Fontes: o próprio texto bíblico
- Diante do engano, da opressão e da violência que tomavam conta da cidade, o salmista expressa o desejo de ter asas como uma pomba para fugir para longe e encontrar abrigo no deserto.Fontes: o próprio texto bíblico
- A passagem reflete um padrão dedicado de oração diária em meio à aflição, com o autor declarando que clama a Deus de manhã, ao meio-dia e à noite.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org