Salmos 51
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত। বৎসেবার কাছে তার যাওয়ার পর যখন নাথন ভাববাদী তার নিকটে আসলেন, তখন।
1ঈশ্বর আমার উপর করুণা কর;
তোমার নিয়মের বিশ্বস্ততার কারণে;
তোমার দয়ার অনুসারে আমার অন্যায় ক্ষমা কর।
2আমার অপরাধ থেকে আমাকে সম্পুর্ণরূপে ধৌত কর
এবং আমার পাপ থেকে আমাকে পরিষ্কার কর।
3কারণ আমি আমার নিজে অপরাধগুলো সব জানি
এবং আমার পাপ সবদিন আমার সামনে থাকে।
4তোমার বিরুদ্ধে,
কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি
এবং তোমার দৃষ্টিতে যা মন্দ,
তাই করেছি; তোমার বাক্যে ধর্মময়,
তোমার বিচারে নির্দোষ।
5দেখ, অপরাধে আমার জন্ম হয়েছে;
পাপে মধ্যে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন।
6দেখ, তুমি আমার পাপ ধৌত কর,
তুমি আমার হৃদয়ের মধ্যে জ্ঞানের শিক্ষা দেবে।
7এসোব দ্বারা আমাকে শুদ্ধ কর,
তাতে আমি শুচি হব; আমাকে ধৌত কর
এবং তাতে আমি তুষারের চেয়ে সাদা হব।
8আমাকে উল্লাসের ও আনন্দের বাক্য শুনাও,
তাই যে হাড়গুলো ভেঙেছে তা আনন্দিত হবে।
9আমার পাপ থেকে তোমার মুখ লুকাও
এবং আমার সমস্ত পাপ মুছে ফেল।
10ঈশ্বর আমার মধ্যে একটি পরিষ্কার হৃদয়ে সৃষ্টি কর
এবং আমার মধ্যে একটি সঠিক আত্মাকে নতুন কর।
11তোমার উপস্হিতি থেকে আমাকে দূরে করনা
এবং তোমার পবিত্র আত্মাকে আমার থেকে নিয়ে নিওনা।
12তোমার পরিত্রানের আনন্দ আমাকে ফিরিয়ে দাও
এবং ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখ।
13আমি পাপীদের তোমার পথের শিক্ষা দেব
এবং পাপীরা তোমার দিকে ফিরে আসবে।
14ঈশ্বর, আমার পরিত্রানের ঈশ্বর,
রক্তপাতের দোষ থেকে আমাকে ক্ষমা কর
এবং আমি তোমার ধার্মিকতার জন্য গান করব।
15প্রভু, আমার ঠোঁট খুলে দাও
এবং আমার মুখ তোমার প্রশংসা প্রচার করবে।
16কারণ তুমি বলিদানে আনন্দ কর না হলে তা দিতাম;
পোড়ানো উৎসর্গের মধ্যে তোমার কোন আনন্দ নেই।
17ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা;
ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না।
18তুমি তোমার অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর,
তুমি যিরুশালেমের দেওয়াল পুননির্মাণ কর।
19তখন তুমি ধার্মিকতার উৎসর্গের মধ্যে আনন্দিত হবে;
পোড়ানো-উৎসর্গের এবং পূর্ণ-উৎসর্গের;
তখন লোকে তোমার বেদির উপরে ষাঁড় উৎসর্গ করবে।

Você sabia?
Um Salmo de Arrependimento
- O cabeçalho introdutório do salmo associa esta oração ao confronto entre o profeta Natã e o rei Davi após o adultério com Bate-Seba, suplicando por misericórdia e livramento da culpa de sangue.Fontes: o próprio texto bíblico
- A oração utiliza a imagem da purificação com hissopo e da lavagem para descrever a limpeza espiritual, afirmando que Deus valoriza um espírito quebrantado e um coração contrito em vez de meros sacrifícios de animais.Fontes: o próprio texto bíblico
- O salmo conclui com uma petição para que Deus abençoe Sião e edifique os muros de Jerusalém, antecipando a restauração de sacrifícios justos e holocaustos sobre o altar.Fontes: o próprio texto bíblico · Zion · Jerusalem
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org