Salmos 30
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
একটি গীত;
মন্দির প্রতিষ্ঠার একটি গান। দায়ূদের একটি গীত।
1সদাপ্রভুু,
আমি তোমার প্রশংসা করব,
কারণ তুমি আমাকে উঠিয়েছ
এবং আমার শত্রুদের আমার উপরে আনন্দ করতে দাওনি।
2সদাপ্রভুু আমার ঈশ্বর,
আমি তোমার কাছে চিৎকার করলাম সাহায্যের জন্য
এবং তুমি আমাকে সুস্থ করলে।
3সদাপ্রভুু, তুমি আমার প্রাণকে পাতাল থেকে নিয়ে এসেছ;
আমাকে জীবিত রেখেছ যেন কবরে না যাই।
4তোমরা যারা বিশ্বস্ত, তারা সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান করো!
তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর।
5কারণ তাঁর রাগ এক মুহূর্তের জন্য থাকে;
কিন্তু তাঁর অনুগ্রহতেই জীবন। কান্না রাতের জন্য আসে,
কিন্তু সকালেই আনন্দ আসে।
6আমি বিশ্বাসে বললাম,
আমি কখনও বিচলিত হব না।
7সদাপ্রভুু, তোমার অনুগ্রহের দ্বারা
তুমি একটি শক্তিশালী পর্বত হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করো;
কিন্তু যখন তুমি তোমার মুখ লুকাও, আমি অস্হির হই।
8সদাপ্রভুু, আমি তোমাকে ডাকলাম
এবং আমার প্রভুর থেকে অনুগ্রহ চাইলাম!
9যদি আমি কবরে যাই,
আমার মৃত্যুতে কি লাভ?
ধূলো কি তোমার প্রশংসা করবে?
এটা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে?
10সদাপ্রভুু, শোন এবং আমার উপর করুণা কর! সদাপ্রভুু,
আমার সাহায্যকারী হও।
11তুমি আমার শোককে নাচে পরিণত করেছ;
তুমি আমার চটের বস্ত্র খুলে দিয়ে আনন্দে সাজিয়েছ।
12তাই এখন আমার গৌরবের হৃদয় তোমার প্রশংসা গান করে
এবং নীরব থাকে না; সদাপ্রভুু, আমার ঈশ্বর,
আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব।

Você sabia?
Um Cântico de Cura e Ação de Graças
- O cabeçalho do Salmo 30 o designa como um cântico para a dedicação do templo (ou casa) atribuído a Davi, unindo o agradecimento pessoal pelo livramento da morte ao louvor comunitário.Fontes: o próprio texto bíblico
- Na cultura hebraica antiga, vestir pano de saco era uma demonstração externa de profundo luto, aflição ou arrependimento. O salmista utiliza a imagem de despir o pano de saco e ser vestido de alegria para ilustrar uma transformação total da dor em celebração.Fontes: o próprio texto bíblico
- O salmista apela a Deus perguntando se o pó da cova ou do Seol pode louvá-lo, refletindo a perspectiva poética de que são os vivos que proclamam a fidelidade de Deus e o adoram na comunidade.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org